০৯:২১ এম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সভাপতি হওয়ার জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়; স্নাতক ডিগ্রি থাকলেই এই পদে দায়িত্ব পালনের জন্য যোগ্যতা অর্জন করা যাবে।
রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: নীতিমালার আগেই বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি আদায়
এতে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে ২০২৫ খ্রিষ্টাব্দের ১১ মার্চ জারি করা প্রজ্ঞাপনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে স্নাতক ডিগ্রি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুইটির বেশি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হতে পারবেন না—এ শর্ত অপরিবর্তিত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন