ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ইবির ২৪ শিক্ষার্থীকে পরীক্ষা অসদুপায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি


ইবির ২৪ শিক্ষার্থীকে পরীক্ষা অসদুপায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ জন শিক্ষার্থীকে শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মাছুদুল হক তালুকদার স্বাক্ষরিত অফিস আদেশে গত রবিবার (২৫ অক্টোবর) এ তথ্য প্রকাশিত হয়।

আদেশের সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভার সুপারিশ অনুযায়ী, ২৫ অক্টোবর উপাচার্যের সিন্ডিকেট সভায় রিপোর্ট সাপেক্ষে অনুমোদনের পর অভিযুক্ত শিক্ষার্থীদের কৃত অপরাধ পর্যালোচনা করে শাস্তি প্রদান করা হয়।

এতে দেখা যায়, পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫(৭) ধারা অনুযায়ী ৬(২) উপধারা মোতাবেক, বিভিন্ন বিভাগের ১৮ জন শিক্ষার্থীর নির্দিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। এর মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ (ল') বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২ জন, ফাইন আর্টস (চারুকলা) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ জন, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩ জন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২ জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ জন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২ জন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে মৌমি পেলেন এইচএসসিতে জিপিএ-৫

একই অধ্যাদেশের ৫(১) ধারা অনুযায়ী ৬(১) উপধারা মোতাবেক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ জন শিক্ষার্থীর মাস্টার্স ২য় সেমিস্টারের ডিএস-৫২০৫ নং কোর্স, একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ জন (পুনর্ভর্তি) ও ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ জন শিক্ষার্থীর বিএসএস ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের পিএ-৪১০৪ নং কোর্সের পরীক্ষা এবং সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ জন শিক্ষার্থীর এমএসএস ২য় সেমিস্টারের ৫২০৭ নং কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

এছাড়া অধ্যাদেশের ৫(১১) ধারা অনুযায়ী ৬(৩) উপধারা মোতাবেক, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ জন শিক্ষার্থীর ৩য় বর্ষ ২য় সেমিস্টারের সব পরীক্ষা বাতিলসহ পরবর্তী ১ সেমিস্টারের সকল পরীক্ষা বাতিল করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ এম


বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দেশজুড়ে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ কিছু সময়ের জন্য আংশিক মেঘলা থাকলেও, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে, আবহাওয়া অধিদপ্তর দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এতে জানানো হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’তে পরিণত হয়েছে। সোমবার এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তার পরীক্ষা, কাল ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ এম


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তার পরীক্ষা, কাল ভোটগ্রহণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি দুই কক্ষবিশিষ্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে, নির্বাচনী জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রত্যাশা করছে। শেষ মুহূর্তের প্রচারণায় দুই দলের প্রার্থীদের সমর্থনে মাঠে নেমেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ইতোমধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার আগাম ভোট প্রদান করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আগাম ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার তাদের ভোট প্রদান করেছে।

রোববার ক্যানসাস অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণায় অংশ নেন ট্রাম্প। এদিন তিনি ডিজিটাল উপস্থিতির মাধ্যমে বিভিন্ন র‌্যালিতে যোগদান করেন। এসব সভায় তিনি ডেমোক্র্যাটদের সমালোচনা করেন এবং শক্তিশালী আমেরিকা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিরোধী ডেমোক্র্যাটিক পার্টিও প্রচারণায় পিছিয়ে নেই। প্রায় দুই দশক ধরে দলের জনপ্রিয় নেতা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রচারণায় নেমেছেন। তিনি জর্জিয়া, মিশিগানের পর রোববার ক্যান্টাকির সিনেটর প্রার্থী চার্লচ বুকারের প্রতি সমর্থন জানান।

নির্বাচনে ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ, ইরানযুদ্ধের পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি বড় ইস্যু হয়ে উঠেছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, সিনেটর প্রার্থী আবদুল এল সাইয়েদের আসনে মুসলিম বিরোধী মনোভাবকেও উসকে দিচ্ছেন রিপাবলিকানরা।

মধ্যবর্তী নির্বাচন মূলত মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য। এতে ক্ষমতার পালাবদল কিংবা পরিবর্তন হবে না। মঙ্গলবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের প্রতিটিতে এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হবে। এছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভার সদস্য এবং বিভিন্ন স্থানীয় পদের জন্যও এদিন ভোট দেবেন মার্কিন জনগণ।

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক নাগরিকদের সবাই ভোটার নন। নির্বাচনে ভোট দিতে হলে নিবন্ধন করতে হয়। এবারের নিবন্ধিত ভোটারের সংখ্যা ২১ কোটি ৩২ লাখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ এম


কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একজন, মাদক সেবনের অভিযোগে সাতজন, বিভিন্ন ধর্তব্য অপরাধে চারজন, আদালতের ওয়ারেন্টভুক্ত দুজন এবং নিয়মিত মামলার একজন আসামি অন্তর্ভুক্ত রয়েছেন।

সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, চোর ও ছিনতাইকারীসহ অন্যান্য অপরাধীদের গ্রেফতারের উদ্দেশ্যে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এবং মামলার আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একরামুল হুদা (৫১) রয়েছেন, যিনি কক্সবাজার পৌরসভার মধ্যম নুনিয়ারছড়ার বাসিন্দা। মাদক সেবনের অভিযোগে গ্রেফতার সাতজন হলেন মোজাহিদ (২০), মো. রশিদ (২৫), মো. আরিফ প্রকাশ রাজা (২২), ওসমান (২০), মো. মোশারফ (৩২), মেহেদী হাসান (১৮) এবং দেলোয়ার হোসেন (৩৪)। তাঁদের মধ্যে কয়েকজন মহেশখালী, উখিয়া ও অন্যান্য এলাকার বাসিন্দা।

এছাড়া, বিভিন্ন ধর্তব্য অপরাধের কারণে গ্রেফতার হয়েছেন মো. জনি (১৯), মো. বিশাল (২০), মো. মুন্না (১৯) এবং বাবুল মিয়া (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, জনির বিরুদ্ধে গত ১৭ জুন ২০২৬ তারিখে কক্সবাজার সদর থানায় পুলিশ আইনের ৩৪ ধারায় একটি জিডি রয়েছে।

আদালতের ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছেন এনায়েত উল্লাহ এবং নুরুচ্ছফাহ (৩৩)। অন্যদিকে, নিয়মিত মামলায় গ্রেফতার হয়েছেন শফিকুর রহমান (৩৬)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ২ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ এম


আজকের নামাজের সময়সূচি: ২ নভেম্বর ২০২৬

আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের নামাজের সময় শুরু হয় দুপুর ১১টা ৪৫ মিনিটে।

আসরের নামাজের সময় শুরু হয় ৩টা ৪৩ মিনিটে।

মাগরিবের নামাজ শুরু হবে ৫টা ২২ মিনিটে।

এশার নামাজের সময় শুরু হয় ৬টা ৩৭ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৫২ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৫টা ২৩ মিনিট এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৬টা ৫ মিনিটে হবে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%