প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি দুই কক্ষবিশিষ্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে, নির্বাচনী জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রত্যাশা করছে। শেষ মুহূর্তের প্রচারণায় দুই দলের প্রার্থীদের সমর্থনে মাঠে নেমেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ইতোমধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার আগাম ভোট প্রদান করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আগাম ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার তাদের ভোট প্রদান করেছে।
রোববার ক্যানসাস অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণায় অংশ নেন ট্রাম্প। এদিন তিনি ডিজিটাল উপস্থিতির মাধ্যমে বিভিন্ন র্যালিতে যোগদান করেন। এসব সভায় তিনি ডেমোক্র্যাটদের সমালোচনা করেন এবং শক্তিশালী আমেরিকা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিরোধী ডেমোক্র্যাটিক পার্টিও প্রচারণায় পিছিয়ে নেই। প্রায় দুই দশক ধরে দলের জনপ্রিয় নেতা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রচারণায় নেমেছেন। তিনি জর্জিয়া, মিশিগানের পর রোববার ক্যান্টাকির সিনেটর প্রার্থী চার্লচ বুকারের প্রতি সমর্থন জানান।
নির্বাচনে ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ, ইরানযুদ্ধের পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি বড় ইস্যু হয়ে উঠেছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, সিনেটর প্রার্থী আবদুল এল সাইয়েদের আসনে মুসলিম বিরোধী মনোভাবকেও উসকে দিচ্ছেন রিপাবলিকানরা।
মধ্যবর্তী নির্বাচন মূলত মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য। এতে ক্ষমতার পালাবদল কিংবা পরিবর্তন হবে না। মঙ্গলবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের প্রতিটিতে এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হবে। এছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভার সদস্য এবং বিভিন্ন স্থানীয় পদের জন্যও এদিন ভোট দেবেন মার্কিন জনগণ।
যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক নাগরিকদের সবাই ভোটার নন। নির্বাচনে ভোট দিতে হলে নিবন্ধন করতে হয়। এবারের নিবন্ধিত ভোটারের সংখ্যা ২১ কোটি ৩২ লাখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন