০৯:১৫ এম
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একজন, মাদক সেবনের অভিযোগে সাতজন, বিভিন্ন ধর্তব্য অপরাধে চারজন, আদালতের ওয়ারেন্টভুক্ত দুজন এবং নিয়মিত মামলার একজন আসামি অন্তর্ভুক্ত রয়েছেন।
সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, চোর ও ছিনতাইকারীসহ অন্যান্য অপরাধীদের গ্রেফতারের উদ্দেশ্যে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এবং মামলার আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একরামুল হুদা (৫১) রয়েছেন, যিনি কক্সবাজার পৌরসভার মধ্যম নুনিয়ারছড়ার বাসিন্দা। মাদক সেবনের অভিযোগে গ্রেফতার সাতজন হলেন মোজাহিদ (২০), মো. রশিদ (২৫), মো. আরিফ প্রকাশ রাজা (২২), ওসমান (২০), মো. মোশারফ (৩২), মেহেদী হাসান (১৮) এবং দেলোয়ার হোসেন (৩৪)। তাঁদের মধ্যে কয়েকজন মহেশখালী, উখিয়া ও অন্যান্য এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: ওয়েল্ডিং মেশিনের আড়ালে দেশে আনা ১১৪ বিদেশি বন্যপ্রাণী, আটক ১
এছাড়া, বিভিন্ন ধর্তব্য অপরাধের কারণে গ্রেফতার হয়েছেন মো. জনি (১৯), মো. বিশাল (২০), মো. মুন্না (১৯) এবং বাবুল মিয়া (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, জনির বিরুদ্ধে গত ১৭ জুন ২০২৬ তারিখে কক্সবাজার সদর থানায় পুলিশ আইনের ৩৪ ধারায় একটি জিডি রয়েছে।
আদালতের ওয়ারেন্টমূলে গ্রেফতার হয়েছেন এনায়েত উল্লাহ এবং নুরুচ্ছফাহ (৩৩)। অন্যদিকে, নিয়মিত মামলায় গ্রেফতার হয়েছেন শফিকুর রহমান (৩৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।
আরও পড়ুন: জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন