০২:৫৫ পি.এম
খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৬ শতাধিক দুঃস্থ ও অসহায় রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। মেডিসিন, অর্থোপেডিক্স এবং গাইনিসহ বিভিন্ন রোগের জন্য এই সেবা প্রদান করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার গড়ইখালীর বগুলার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জি এম আব্দুর রবের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটির পরিচালনা ও সহায়তায় ছিল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার পরিচালিত বিনোদিনী হাসপাতাল।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হারুনর রশীদ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আজম, স ম রেজাউল করিম, অধ্যাপক মাহবুবুর রহমান, যুবদল নেতা ওবায়দুল্লাহ সরদার, নজরুল ইসলাম, বগুলার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল, সাবেক শিক্ষক গাজী আব্দুস সাত্তার এবং শিক্ষক হাফিজুর রহমান।
আরও পড়ুন: স্কুলছাত্রী যুথির হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
এই দিনব্যাপী ক্যাম্পে এলাকার ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ শেখ বাহারুল আলম, অধ্যাপক ডাঃ পরিতোষ কুমার চৌধুরী, ডাঃ রুবাইয়া ইয়াসমিন, ডাঃ ইতি রাণী ঘোষ, ডাঃ প্রমা সাহা এবং ডাঃ চুমকি মহান্ত।
উপকূলীয় এলাকার দরিদ্র জনগণ হাতের কাছে এই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন