ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

রোনালদোকে নিয়ে ইনফান্তিনোর আবেগঘন বার্তা


রোনালদোকে নিয়ে ইনফান্তিনোর আবেগঘন বার্তা

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি পর্তুগিজ মহাতারকার দীর্ঘ ও সফল ক্যারিয়ারের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান। একই সঙ্গে, রোনালদোর অর্জনকে ফুটবল ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন ইনফান্তিনো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামের একটি বার্তায় ইনফান্তিনো বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে খুব কম খেলোয়াড়ই ফুটবল ভক্তদের হৃদয় স্পর্শ করতে পেরেছিল। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং সম্ভাবনার সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর আকাঙ্ক্ষা দ্বারা সংজ্ঞায়িত একটি ক্যারিয়ার।’

রোনালদো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিচিত। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেয়ার কীর্তি অর্জন করেছেন। এসব অর্জনের পাশাপাশি, নতুন প্রজন্মের ওপর তার প্রভাবের কথাও তুলে ধরেছেন ফিফা সভাপতি।

আরও পড়ুন: ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে তাশিমার প্রার্থিতা ঘোষণা

ইনফান্তিনো আরও উল্লেখ করেছেন, ‘ক্রিস্টিয়ানো এমন কিছু কীর্তি অর্জন করেছেন, যেটা সম্ভবত কখনও পুনরাবৃত্তি করা যাবে না। কিন্তু তার কীর্তি এসব রেকর্ড, শিরোপা ও গোলকেও ছাড়িয়ে যাওয়ার মতো। তিনি একটি প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে গেছেন, লাখ লাখ ভক্তকে একত্রিত করেছেন, পর্তুগালের আশা ও গৌরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মঞ্চে বহন করে নিয়ে গেছেন।’

শেষে রোনালদোকে ধন্যবাদ জানিয়ে ইনফান্তিনো বলেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা করবে বিএনপি: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা করবে বিএনপি: রিজভী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপলক্ষে শনিবার (৭ অক্টোবর) সারাদেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে, এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য প্রদান করেন।

রিজভী জানান, শোভাযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, নির্বাচিত সরকারকে বাধাগ্রস্ত করার জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন অপতৎপরতা চলছে। তিনি বিরোধী দলকে উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার না করার আহ্বান জানান।

এ সময় রুহুল কবির রিজভী উল্লেখ করেন, পোশাকখাতের বিষয়ে ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রমাণিত হয়েছে। তিনি জানান, যেকোনো অরাজক পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা সরকারের রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোঃ আবু সাহেব সরকারি লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার স্বত্বাধিকারী, শুভ এন্টারপ্রাইজ ৭নং জগদল ইউনিয়ন, দিরাই, সুনামগঞ্জ।

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


মোঃ আবু সাহেব সরকারি লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার স্বত্বাধিকারী, শুভ এন্টারপ্রাইজ ৭নং জগদল ইউনিয়ন, দিরাই, সুনামগঞ্জ।

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নের একজন পরিচিত ব্যবসায়ী ও সরকারি লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার মোঃ আবু সাহেব। তিনি শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হিসেবে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি বিভিন্ন ভবন নির্মাণ ও উন্নয়নমূলক কাজের ঠিকাদারি করে আসছেন।

একজন সরকারি লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার হিসেবে কাজের প্রতি আন্তরিকতা, পেশাগত দক্ষতা এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজের কর্মক্ষেত্রে আরও এগিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা।

আমরা আশা করি, তাঁর সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে ভবিষ্যতেও দিরাই উপজেলা ও ৭নং জগদল ইউনিয়নের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তাঁর ব্যবসায়িক জীবনের উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধি এবং ব্যক্তিগত জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের মুসলিম তরুণী নাশরা নাইম ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


ভারতের মুসলিম তরুণী নাশরা নাইম ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদসহ ১৩টি পদের মধ্যে ৬টিতে জয় লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন নারী প্রার্থীরা। শুক্রবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

প্রতিষ্ঠানটির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাশরা নাইম। নির্বাচনের ফলাফলে দেখা যায়, তিনি ৭ হাজার ৯১টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮টি ভোট।

এবার কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদের মধ্যে রেকর্ড সংখ্যক ৫টিতে নারী প্রার্থীরা জয়ী হয়েছেন। এর ফলে ছাত্র সংসদে নারীদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। তিনি ৪ হাজার ১০০টিরও বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।

এএমইউ ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেনস কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

শিক্ষার্থীদের টানা তিন বছরের আন্দোলনের ফলস্বরূপ দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক জানিয়েছেন, চলমান ‘জেন জি’ (নতুন প্রজন্ম) আন্দোলনের প্রভাবও এই নির্বাচনে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আগের বছরগুলোর মতো কেবল ক্যাম্পাস কেন্দ্রিক দাবি-দাওয়াতেই এই প্রচার সীমাবদ্ধ ছিল না। এবার দেশের সামগ্রিক রাজনীতি এবং মুসলিম সম্প্রদায় সম্পর্কিত নানা বিষয় শিক্ষার্থীদের আলোচনায় উঠে এসেছে।’

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এএমইউর উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি একে প্রতিষ্ঠানের ‘উচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয়’ বলে অভিহিত করেন। নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ক্রমবর্ধমান প্রতিনিধিত্বকে স্বাগত জানিয়ে তিনি নারী ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ‘সুস্থ শিশু, সুন্দর আগামী’ স্লোগানে ২০০ শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


ঝালকাঠিতে ‘সুস্থ শিশু, সুন্দর আগামী’ স্লোগানে ২০০ শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা

ঝালকাঠি, ৬ নভেম্বর, ২০২৬ : ‘সুস্থ শিশু, সুন্দর আগামী’ এই স্লোগানকে সামনে রেখে জেলায় দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

সামাজিক ও মানবিক সংগঠন ‘উই ক্যান চেঞ্জ’ (ডব্লিউসিসি)-এর উদ্যোগে পরিচালিত ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল চিকিৎসাসেবা প্রদান করে।

সংগঠনটির চেয়ারম্যান, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক এবং বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকেরা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন।

ক্যাম্পে শিশুদের বিভিন্ন সাধারণ ও জটিল রোগের চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং সুস্থ জীবনযাপনের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয়।

অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, "শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে শৈশব থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক চিকিৎসা প্রয়োজন। অনেক পরিবার আর্থিক অসচ্ছলতার কারণে শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারে না।"

তিনি আরও বলেন, এসব শিশুর কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। রোগের চিকিৎসার পাশাপাশি শিশুদের পুষ্টি, পরিচর্যা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, সমাজের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%