০৭:৫৩ এম
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) আমেরিকার টি-টোয়েন্টি ইতিহাসের একটি স্মরণীয় ম্যাচ দেখা গেছে। এলিমিনেটরে ২৬৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৮ বল হাতে রেখে ওয়াশিংটন ফ্রিডম ৪ উইকেটের অবিশ্বাস্য জয় পেয়েছে। তারা ২৭০ রান সংগ্রহ করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সফল রান তাড়ার।
তারা আগে ব্যাট করে এমআই নিউইয়র্ক ২০ ওভারে ২৬৬ রান তোলে। অধিনায়ক নিকোলাস পুরান ৩১ বল খেলেই সেঞ্চুরি করে এমএলসির দ্রুততম শতকের রেকর্ড গড়েন। তিনি ৩৩ বল থেকে ১০৬ রান তোলেন। কাইরন পোলার্ড ২৫ বলে ৬৪ রান করেন এবং কুইন্টন ডি কক ৫১ রান যোগ করেন।
এই ম্যাচটির মধ্য দিয়েই পোলার্ড টি-টোয়েন্টিতে ১ হাজার ছক্কার মাইলফলক স্পর্শ করেন। বাংলাদেশের সাকিব আল হাসান ৪ রান করেছেন এবং পরে বল হাতে ২ উইকেট নেন।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়াশিংটন মাত্র ১০ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে স্টিভেন স্মিথ ও আন্দ্রিস গাউস ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন। তারা দুজনেই ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। গাউস ৫১ বলে ১৩২ রান এবং স্মিথ ৪৮ বলে অপরাজিত ১১০ রান করেন। তাদের ২৪১ রানের জুটি টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটের সর্বোচ্চ জুটির নতুন বিশ্বরেকর্ড গড়ে।
গ্লেন ম্যাক্সওয়েলের ছক্কায় ওয়াশিংটন জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে এলিমিনেটর-২-এ উঠেছে ওয়াশিংটন। ফাইনালে ওঠার প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ সান ফ্রান্সিসকো ইউনিকর্নস হবে। জয়ী দল ফাইনালে এলএ নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন