ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে পূর্বের নিয়ম অনুসরণ করে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে পালিত হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপন করতো। কিন্তু সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে ১২ আগস্ট উদযাপন করা হবে। সে অনুযায়ী ২০২৫ সালে প্রথমবারের মতো দুইটি দিবস একই দিনে পালিত হয়।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

কিন্তু বর্ষাকালে একসঙ্গে দুই দিবস উদযাপন করার ফলে যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এর ফলে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন এবং বিক্রয়ের ক্ষেত্রে নানা সমস্যায় পড়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা এবং বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। অন্যদিকে, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি ও বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে, মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাবকে অনুমোদন করেছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ এম


ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান খুব শিগগিরই পরাজিত হবে। এছাড়া, তিনি জানান যে, তেহরান সমঝোতায় আসতে চায় বলেও ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার, ১৫ জুলাই, তিনি এক বক্তব্যে এই দাবি করেন।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে ইরান সমঝোতায় আসতে চায়। তবে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা পরে জানাবেন।

তিনি আরও দাবি করেন, ‘খুব শিগগিরই ইরান পরাজিত হবে। তারা খুব দ্রুতই পরাজিত হবে।’

এদিকে, যদিও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা রয়েছে, তবুও তাদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

মঙ্গলবার, ১৪ জুলাই রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইরানের তেল স্থাপনায় হামলা না করার নির্দেশ দিয়েছেন। তবে, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ আবারও নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা তিনি নাকচ করেননি।

ট্রাম্প বলেন, ‘যদি আমরা তাদের সক্ষমতাকে যথেষ্ট দুর্বল করে দিতে পারি, তাহলে আমি সেটি করার সিদ্ধান্ত নেব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দফায় দফায় হামলা চালাল যুক্তরাষ্ট্র, তীব্র প্রতিরোধ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ এম


দফায় দফায় হামলা চালাল যুক্তরাষ্ট্র, তীব্র প্রতিরোধ ইরানের

যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এই টানা কয়েক দিনের হামলায় দেশটিতে ৩৫ জন নিহত হয়েছে এবং তিন শতাধিক আহত হয়েছেন। ইরানের পক্ষে আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে পালটা হামলা অব্যাহত রয়েছে। দুপক্ষের এই পালটাপালটি হামলার জেরে অঞ্চলটিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

কিছু নজিরবিহীন হামলার পর পালটা হামলায় রণক্ষেত্র হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানের বন্দর আব্বাস এবং চাবাহারসহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর সামরিক ও বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র আবারও দফায় দফায় আঘাত হেনেছে। এই হামলায় ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, মার্কিন হামলায় এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন।

মার্কিন আগ্রাসনের উত্তর হিসেবে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ইরান ও তার মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইরানের অন্তত ২০টির বেশি ড্রোন এবং ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর পাশাপাশি ইরাকের ইরবিলে মার্কিন কনস্যুলেট ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ধরনের সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় এয়ার কানাডা, এয়ার ফ্রান্স এবং এজিয়ান এয়ারলাইনসের মতো বিমান সংস্থাগুলো দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান এখন সমঝোতা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, তবে ওয়াশিংটন আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইরানকে সংযত আচরণ করতে হবে।

এদিকে, কূটনীতির মাঠে ওয়াশিংটনের সঙ্গে যে কোনো আলোচনার সম্ভাবনা তেহরান নাকচ করে দিয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পরিষ্কারভাবে বলেছেন যে, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে ইরানেরও সমঝোত চুক্তি মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই।

এমন পরিস্থিতিতে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তেহরান যেন আন্তর্জাতিক উৎস থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে না পারে, তাই ইরান, রাশিয়া এবং নাইজেরিয়ার বেশ কিছু ব্যক্তি ও সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনগারাভা-মুজারাবানিকে সামলানোর উপায় খুঁজছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:২০ এম


এনগারাভা-মুজারাবানিকে সামলানোর উপায় খুঁজছে বাংলাদেশ

বিদেশ সফরের সময় সাধারণত ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে থাকেন। কিন্তু বর্তমানে বাংলাদেশ দলের অবস্থা যেন ক্লান্ত ও পরিশ্রান্ত। জিম্বাবুয়েতে সফরটি এতটা কঠিন হবে, এটি কেউ কল্পনাও করেনি। বাংলাদেশ দলের পথকে কঠিন করে তুলেছেন মূলত দুইজন পেসার, রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি।

এই দুই পেসারকে কীভাবে মোকাবিলা করা যায়, এ বিষয়টি এ মুহূর্তে বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। টেস্ট সিরিজের পাশাপাশি ওয়ানডে সিরিজেও তারা ভোগাচ্ছে। ফলস্বরূপ, দুইটি ট্রফি স্বাগতিকদের হাতে উঠেছে। আর প্রথম টি-টোয়েন্টিতে এই দুই পেসার বাংলাদেশের মূল ভরসা হয়ে দাঁড়িয়েছেন, কারণ তারা চারটি করে উইকেট তুলে নিয়েছেন।

টাইগারদের অসহায়ত্ব স্পষ্টভাবে অপনিত হয়েছে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বক্তব্যে। তিনি অকপটে স্বীকার করেছেন যে, এই দুই পেসারই সব পার্থক্য গড়ে দিচ্ছেন।

তিনি বলেন, 'টেস্ট সিরিজ থেকে শুরু করে, ওয়ানডে সিরিজেও, এমনকি এখানেও- আমরা এনগারাভা ও মুজারাবানিকে ভালোভাবে সামলাতে পারিনি। পুরো সিরিজে তারাই পার্থক্য গড়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে আরও পরিকল্পনা করে নামতে হবে।'

রিচার্ড এনগারাভার উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি এবং মুজারাবানি দীর্ঘকায়, ৬ ফুট ৮ ইঞ্চি। তাঁরা বাড়তি উচ্চতার কারণে বেশি বাউন্সও পাচ্ছেন। এটা এমনকি যেকোনও উইকেটে খেলা হোক না কেন, তাদের জন্য সুবিধাজনক।

সালাউদ্দিন আরও জানান, 'জিম্বাবুয়ের যে ২ জন বোলার রয়েছে, তারা যেকোনো উইকেট থেকে বাড়তি বাউন্স আদায় করে নিতে সক্ষম। কারণ তারা অনেক লম্বা। এটা আমাদের পরবর্তী ম্যাচের জন্য মাথায় রাখতে হবে। তারা দুজনই ৮ উইকেট নিয়েছে। তাদেরকে দেখে খেলার উপায় বের করতে হবে। এখানে তারা বাড়তি বাউন্স পাচ্ছে এবং এই দুজন নিয়েই আমার চিন্তা। টেস্ট বলুন বা ওয়ানডে, এই ২ জনই আমাদের ভুগিয়েছে। তারা সত্যিই খুব ভালো বল করেছে।'

তবে সালাউদ্দিন স্বীকার করেন যে, এই উইকেটে ১৭১ রান তাড়া করতে না পারা মেনে নেওয়ার মতো বিষয় নয়।

তিনি বলেন, 'উইকেট ভালোই ছিল, আমাদের দেশের উইকেটের মতো। ১৭১ রান তাড়া করার মতোই ছিল। কিন্তু এনগারাভা ও মুজারাবানি সত্যিই অনেক ভালো বল করেছে। এই দুজনের বিপক্ষে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এসব পরিস্থিতিতে আমাদের আরও স্মার্ট হতে হবে। তবে আমি মনে করি, উইকেট যেমন ছিল, এই রান তাড়া করতে পারা উচিত ছিল।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের পর এবার লোহিত সাগরের প্রবেশপথ বন্ধ করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ এম


হরমুজের পর এবার লোহিত সাগরের প্রবেশপথ বন্ধ করছে ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার পর এবার আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। ইয়েমেনে হুথিদেরকে দিয়ে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব–এল-মান্দেব প্রণালি বন্ধ করাতে পারে তেহরান।

এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে নতুন একটি ক্ষেত্র তৈরি হবে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহণের পথই ঝুঁকির মুখে পড়বে। ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের হামলা জোরদার হয়েছে। সমান্তরালে ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলাও বাড়ছে।

বিশ্লেষকদের মতে, তেহরান এখন সংঘাতের আওতা বাড়িয়ে ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। তারা উপসাগরীয় এলাকার বাইরে গিয়ে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহকে ব্যাহত করতে চাইছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করে ইরান এরই মধ্যে তার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তির প্রভাব দেখিয়েছে। এখন দেশটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব-এল-মান্দেব প্রণালিকেও নতুন চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানি এবং বৈশ্বিক সমুদ্রপথে পণ্য পরিবহণের বড় একটি অংশ এই প্রণালি দিয়েই হয়।

ইরানের প্রেস টিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, গত সোমবার ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা অব্যাহত রাখে, তাহলে দেশটির সশস্ত্র বাহিনী বাব-এল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে প্রস্তুত আছে। তার দাবি, এমনটি হলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত সোমবার হুথির এক জ্যেষ্ঠ কর্মকর্তা একটি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা চালিয়ে যায়, তবে তারা বাব–এল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে প্রস্তুত আছেন। তার দাবি, এমনটি হলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ২০০ ডলারে পৌঁছাতে পারে।

হুথি প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ইয়েমেনে হামলা চালাতে উসকানি দিচ্ছে। তবে এ ধরনের উসকানি কখনোই যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিল করবে না।

মোহাম্মদ আল-ফারাহ সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি আরও খারাপ হলে হরমুজ ও বাব–এল-মান্দেব-দুই প্রণালিই একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে। তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ২০০ ডলারে পৌঁছাতে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি যদি ইরানের সবচেয়ে শক্তিশালী কৌশলগত হাতিয়ার হয়, তবে বড় চাপ তৈরির জন্য বাব–এল-মান্দেবই তাদের হাতে থাকা শেষ উপায়।

মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক ফাওয়াজ গেরগেস রয়টার্সকে বলেন, ইরান প্রয়োজনে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত।

ফাওয়াজ গেরগেসের মতে, তেহরান ওয়াশিংটনকে দেখাতে চাইছে যে তারা একই সঙ্গে হরমুজ ও বাব–এল-মান্দেব—দুই গুরুত্বপূর্ণ প্রণালিকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। এতে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রধান সমুদ্রপথগুলোও হুমকির মুখে পড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%