০৮:১৩ এম
যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এই টানা কয়েক দিনের হামলায় দেশটিতে ৩৫ জন নিহত হয়েছে এবং তিন শতাধিক আহত হয়েছেন। ইরানের পক্ষে আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে পালটা হামলা অব্যাহত রয়েছে। দুপক্ষের এই পালটাপালটি হামলার জেরে অঞ্চলটিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
কিছু নজিরবিহীন হামলার পর পালটা হামলায় রণক্ষেত্র হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানের বন্দর আব্বাস এবং চাবাহারসহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর সামরিক ও বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র আবারও দফায় দফায় আঘাত হেনেছে। এই হামলায় ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, মার্কিন হামলায় এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন।
আরও পড়ুন: বিল গেটসের ৭১তম জন্মদিনে দানের ঘোষণা, সম্পদের প্রায় সবটাই মানবকল্যাণে
মার্কিন আগ্রাসনের উত্তর হিসেবে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ইরান ও তার মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইরানের অন্তত ২০টির বেশি ড্রোন এবং ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর পাশাপাশি ইরাকের ইরবিলে মার্কিন কনস্যুলেট ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ধরনের সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় এয়ার কানাডা, এয়ার ফ্রান্স এবং এজিয়ান এয়ারলাইনসের মতো বিমান সংস্থাগুলো দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান এখন সমঝোতা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, তবে ওয়াশিংটন আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইরানকে সংযত আচরণ করতে হবে।
এদিকে, কূটনীতির মাঠে ওয়াশিংটনের সঙ্গে যে কোনো আলোচনার সম্ভাবনা তেহরান নাকচ করে দিয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পরিষ্কারভাবে বলেছেন যে, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে ইরানেরও সমঝোত চুক্তি মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই।
এমন পরিস্থিতিতে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তেহরান যেন আন্তর্জাতিক উৎস থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে না পারে, তাই ইরান, রাশিয়া এবং নাইজেরিয়ার বেশ কিছু ব্যক্তি ও সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন