১০:৩৮ এম
বার্সেলোনার ডাগআউটে নিজের সামর্থ্য প্রমাণ করতে সক্ষম হয়েছেন হ্যান্সি ফ্লিক। সম্প্রতি কাতালান ক্লাবের হয়ে একটি বিশেষ কীর্তি গড়েছেন তিনি। দেপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলে পরাজিত করার ম্যাচে বার্সেলোনার কোচ হিসেবে শততম জয় অর্জন করেছেন ফ্লিক। এই মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন পড়েছে মাত্র ১৩১ ম্যাচ।
বার্সেলোনার ইতিহাসে দ্রুততম ১০০ জয়ের তালিকায় ফ্লিক বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এই পথে তিনি পেপ গার্দিওলাকে পেছনে ফেলেছেন। গার্দিওলা বার্সার কোচ হিসেবে ১৩৯ ম্যাচে শততম জয় অর্জন করেছিলেন। তালিকার শীর্ষে রয়েছেন লুইস এনরিকে, যিনি ১২৬ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকেই ফ্লিক অসাধারণ ছন্দে রয়েছেন। প্রথম মৌসুমে তিনি দলকে ৪৪ ম্যাচে জয়ী করেছেন। পরবর্তী মৌসুমেও একই সংখ্যক জয় তার দখলে রয়েছে। চলতি মৌসুমে ১৪ ম্যাচের মধ্যে ১২টিতে জয় পেয়েছে তার দল।
আরও পড়ুন: 'নতুন এসেছে তো, একটু এক্সাইটেড', বলেন তাসকিন উইন্ডিজ ব্যাটার সম্পর্কে
মোট ১৩১ ম্যাচে ফ্লিকের অধীনে বার্সেলোনার জয় সংখ্যা ১০০টি। এই সময়ে হার হয়েছে ২১ ম্যাচে এবং ড্র ১০টিতে। জয়ের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৩ শতাংশ। তার অধীনে বার্সেলোনা ৮৪ শতাংশ ম্যাচে হার এড়াতে সক্ষম হয়েছে।
ফ্লিকের বার্সেলোনার আক্রমণভাগই সবচেয়ে বড় শক্তি। চলতি মৌসুমে ১৪ ম্যাচে দলটি ৪৮ গোল করেছে, যা প্রতি ম্যাচে তিনটিরও বেশি। একাধিক ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে সাত গোলও করেছে তারা।
চলতি মৌসুমে বার্সেলোনার হার মাত্র দুটি। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে এবং লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হেরেছে দলটি। টানা দুই হারের পর আলাভেসের বিপক্ষে বড় জয় দিয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ফ্লিকের শিষ্যরা।
আরও পড়ুন: আফগানিস্তানের কাছে উড়ে গেল বাংলাদেশ, ১১৩ রানে হার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন