ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা: ডিএনসিসি প্রশাসক


বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, বর্জ্য থেকে ২০২৮ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

এই প্রসঙ্গে তিনি বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর মিরপুরের মধ্য পীরেবাগে পানির পাম্প স্থাপনের স্থান পরিদর্শন করতে গিয়ে এ কথা জানান।

শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশন ২০২৮ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

এ সময় তিনি বলেন, এখানে পানির পাম্প নির্মাণের কাজ এক সপ্তাহের মধ্যেবিখে শুরু হবে। ফলে এই এলাকার পানি সংকট অনেকটাই সমাধান হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে শফিকুল ইসলাম খান আরো দাবি করেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর মশার উপদ্রব অনেকাংশে কমে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতেই দাফন হচ্ছে খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতেই দাফন হচ্ছে খামেনির

আজ বৃহস্পতিবার নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হচ্ছে, যা কেবল তার পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হবে। এ বিষয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি ঘোষণা দিয়েছে।

এই ঘোষণার পর নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জনসমক্ষে আসবেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদি তিনি দাফন অনুষ্ঠানে উপস্থিত হন, তাহলে সেটিই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি হবে। গত ফেব্রুয়ারির শেষ ভাগে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে পরিচালিত একটি হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি সেখানকার নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছেন, এ বিষয়ে বিভিন্ন সূত্রের দাবি রয়েছে। সেই হামলার সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ৪০ দিনের সামরিক সংঘাত শুরু হয়।

তবে রাষ্ট্রীয় গণমাধ্যম দাফন অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ফলে মোজতবা খামেনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিতে নেই। গত এক সপ্তাহ ধরে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকানুষ্ঠানে তার অনুপস্থিতি নিশ্ছিদ্র আলোচনা সৃষ্টি করেছে। এ সময় তার ভাই মোস্তফা, মাসউদ এবং মেইসাম খামেনি পরিবারের প্রতিনিধিত্ব করেছেন।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নতুন সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। গত সপ্তাহে ইসরায়েল থেকে প্রকাশ্য দাবি করা হয়েছে যে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

এফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মোজতবা খামেনি আহত হন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে তিনি নিরাপত্তাজনিত কারণে আত্মগোপনে রয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেননি, এমনকি ভিডিও বা অডিও বার্তাও দেননি। তার সমর্থকদের উদ্দেশে জানানো সব বার্তা লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

এদিকে, গত এক সপ্তাহে ইরানসহ দুই দেশের পাঁচটি শহরে লাখো মানুষ আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শোক মিছিলে অংশ নেন। দীর্ঘ এক সপ্তাহের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় শোকসমাবেশ হিসাবে বিবেচিত হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলী খামেনির দাফন-পরবর্তী সময় ইরানের নেতৃত্বের ভবিষ্যৎ, অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য এবং আঞ্চলিক কূটনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মোজতবা খামেনি প্রকাশ্যে আসেন কি না এবং তার প্রথম বক্তব্যে কী বার্তা দেন, সেদিকে আন্তর্জাতিক মহল নজর রাখছে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধি

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


বদলগাছীতে নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা

নওগাঁর বদলগাছী উপজেলায় মোসা: তহমিনা আক্তার রেবা বেগম (৩০) নামের এক নারীকে দুর্বৃত্তরা গলা ও পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই নৃশংস ঘটনাটি ঘটেছে গত ৮ জুলাই ২০২৬, বুধবার রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় বদলগাছী থানাধীন কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে। নিহত রেবা বেগম নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল গ্রামের মৃত দারাস উদ্দিন সরদার এর মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারআধাইপুর গ্রামের বুড়াকালী মণ্ডপের উত্তর পাশে, আদিবাসী রঞ্জিত এর বাড়ির নিকটে ওই নারী রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় আত্মচিৎকার করলে অঞ্জলি রানী পড়ে থাকতে দেখে। তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দেন।

অঞ্জলি রানী বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলায় এবং পেটে চাকু মেরে পালিয়ে যায়। ওই সময় ভিকটিমের চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হয়ে আশেপাশের লোকজনকে খবর দিলে তারা দ্রুত ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে অবহিত করেন।

খবর পাওয়ার সাথে সাথে বদলগাছী থানার ওসির নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ রক্তাক্ত অবস্থায় রেবা বেগমকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন, পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

স্থানীয় নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এই নৃশংস হামলার সাথে ‘ভেকু চালক’ জড়িত থাকতে পারে। অভিযুক্ত ভেকু চালক বেশ কিছুদিন ধরে ওই কালী মন্দিরের পাশের একটি দিঘী খননের কাজ (ভেকু দিয়ে মাটি কাটা) করে আসছিল। তবে ঠিক কী কারণে এই খুন হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রহুল আমিন জানান, ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালা পরিচয়ে স্কুলে এসে শিশু শিক্ষার্থী অপহরণের চেষ্টা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


খালা পরিচয়ে স্কুলে এসে শিশু শিক্ষার্থী অপহরণের চেষ্টা ব্যর্থ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিদ্যালয় থেকে খালা পরিচয়ে এক তরুণী শিশু শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে যখন শিক্ষকরা সন্দেহজনকভাবে এই তরুণীর কার্যক্রম দেখতে পান এবং তারা ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের খবর দেন।

পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ওই তরুণীকে আটক করা হয় এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটক তরুণী সুমাইয়া আক্তার, যিনি নিজেকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন, তার বয়স ২০ বছর। বর্তমানে তাকে নাসিরনগর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

যাদুকাটা গ্রামের আব্দুল বাছিলের মেয়ে জান্নাত আক্তার অপহরণের চেষ্টার শিকার হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে সুমাইয়া আক্তার শিশুবিভাগের কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি নিজেকে জান্নাতের খালা পরিচয় দিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে শিক্ষক-শিক্ষিকারা জান্নাতের মাকে খবর দেন।

জান্নাতের মা এসে জানান যে, আটক তরুণী তার বোন নন এবং তাদের কোনো আত্মীয়ও নন। এর পর স্থানীয়রা জড়ো হয়ে তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, “শিশু অপহরণের চেষ্টার অভিযোগে ওই তরুণীকে থানায় আনা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বা শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

‎আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের বদলি জনিত বিদায় উপলক্ষে মধুপুর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর অফিসার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (০৯) দুপুরে মধুপুর অফিসার্স ক্লাবে ইউএনও মো. জুবায়ের হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎এসময়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্ত মো: জুবায়ের হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.সাইদুর রহমান, মধুপুর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন, সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রাণী সম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো: আমজাদ হোসেন প্রমুখ।
‎অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে তাঁর কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করেন। এ সময় বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে মো. জুবায়ের হোসেন দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সহকর্মী ও মধুপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%