প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর বদলগাছী উপজেলায় মোসা: তহমিনা আক্তার রেবা বেগম (৩০) নামের এক নারীকে দুর্বৃত্তরা গলা ও পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস ঘটনাটি ঘটেছে গত ৮ জুলাই ২০২৬, বুধবার রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় বদলগাছী থানাধীন কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে। নিহত রেবা বেগম নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল গ্রামের মৃত দারাস উদ্দিন সরদার এর মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারআধাইপুর গ্রামের বুড়াকালী মণ্ডপের উত্তর পাশে, আদিবাসী রঞ্জিত এর বাড়ির নিকটে ওই নারী রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় আত্মচিৎকার করলে অঞ্জলি রানী পড়ে থাকতে দেখে। তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দেন।
অঞ্জলি রানী বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলায় এবং পেটে চাকু মেরে পালিয়ে যায়। ওই সময় ভিকটিমের চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হয়ে আশেপাশের লোকজনকে খবর দিলে তারা দ্রুত ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে অবহিত করেন।
খবর পাওয়ার সাথে সাথে বদলগাছী থানার ওসির নির্দেশনায় পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ রক্তাক্ত অবস্থায় রেবা বেগমকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন, পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
স্থানীয় নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, এই নৃশংস হামলার সাথে ‘ভেকু চালক’ জড়িত থাকতে পারে। অভিযুক্ত ভেকু চালক বেশ কিছুদিন ধরে ওই কালী মন্দিরের পাশের একটি দিঘী খননের কাজ (ভেকু দিয়ে মাটি কাটা) করে আসছিল। তবে ঠিক কী কারণে এই খুন হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রহুল আমিন জানান, ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন