ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

‘আমার সংসারের খরচ তো কেউ বহন করে না’: আজমেরী হক বাঁধন


‘আমার সংসারের খরচ তো কেউ বহন করে না’: আজমেরী হক বাঁধন

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত কাজের পর নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু সেই সব সমালোচনার এমন জবাব দিলেন তিনি।

রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। তারপর নিজের ফেসবুক পেজে মহরতের একটি ছবি প্রকাশ করে তিনি দীর্ঘ একটি পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন বাঁধন।

পোস্টে তিনি উল্লেখ করেন, "একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি, সম্মান করি, সেরকম মানুষ আমার জীবনে আছে।"

আরও পড়ুন: দেশের ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট

নতুন এই সিনেমায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে অভিনেত্রী জানান, "এই সিনেমা করতে রাজি হওয়াটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু গল্পটা আমার খুব ভালো লেগেছে। শুরু থেকেই পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটাও আমাকে মুগ্ধ করেছে।"

দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন বাঁধন। তিনি বলেন, "বিভিন্ন নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করতে গিয়ে যেমন ভালো অভিজ্ঞতা হয়েছে, তেমনি কঠিন সময়ও এসেছে। তবে সব অভিজ্ঞতাই আমাকে আজকের অবস্থানে পৌঁছাতে ভূমিকা রেখেছে।"

পোস্টের শেষাংশে নিজের জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, "আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরো সুখী হবো।"

এতে উল্লেখযোগ্য যে, মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন আমিন খান, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ অনেকে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ জনের মৃত্যু, আহত ৩৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরের পর বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন পাচ্ছেন রাহানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৭ এম


অবসরের পর বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন পাচ্ছেন রাহানে

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পরও ভারতীয় ক্রিকেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছেন না আজিঙ্কা রাহানে। জাতীয় দলকে বিদায় জানানোর পরও এই অভিজ্ঞ ব্যাটার ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পেনশন নীতিমালার আওতায় নিয়মিত আর্থিক সুবিধা গ্রহণ করবেন। ৫০টির বেশি টেস্ট খেলার কারণে বোর্ডের সর্বোচ্চ পেনশন শ্রেণিতে তার জায়গা হয়েছে।

গত ৩০ জুলাই তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ২০১১ সালে ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক অভিষেক করা এই ডানহাতি ব্যাটার ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন। এত দীর্ঘ ক্যারিয়ারে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন।

বিসিসিআইয়ের বর্তমান পেনশন নীতিমালার অনুযায়ী, যারা ৫০টির বেশি টেস্ট খেলেছেন, তারা সর্বোচ্চ শ্রেণির পেনশনের জন্য যোগ্য। এর ফলে রাহানে প্রতি মাসে ৭০ হাজার ভারতীয় রুপি পেনশন পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ হাজার টাকার সমমান।

তবে এই সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। ভবিষ্যতে যদি রাহানে বিসিসিআইয়ের অধীনে কোচ, নির্বাচক কিংবা অন্য কোনো বেতনভুক্ত দায়িত্ব গ্রহণ করেন, তাহলে দায়িত্ব পালনকালীন সময় তার পেনশন সাময়িকভাবে স্থগিত থাকবে। দায়িত্ব শেষ হওয়ার পর আবার আগের নিয়মে পেনশন চালু হবে।

ভারতের সাবেক ও বর্তমান আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের জন্য দীর্ঘদিন থেকেই পেনশনের সুবিধা দিয়ে আসছে বিসিসিআই। ২০২২ সালে এই কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। পূর্বে ৫০টির বেশি টেস্ট খেলা সাবেক ক্রিকেটাররা মাসে ৫০ হাজার রুপি পেতেন। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বোর্ড এই অঙ্ক বাড়িয়ে ৭০ হাজার রুপি করে। একই সময়ে ২৫ থেকে ৫০টি টেস্ট খেলা ক্রিকেটারদের মাসিক পেনশন ৩৭ হাজার ৫০০ রুপি থেকে বাড়িয়ে ৬০ হাজার রুপি করা হয়।

রাহানের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি আসে ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাওয়ার পর দলের নেতৃত্ব পান রাহানে। তার নেতৃত্বে ব্রিসবেনে ঐতিহাসিক জয় তুলে নিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারত ধরে রাখে। সেই সিরিজ জয়কে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচনা করা হয়।

অবসরের পর রাহানে ভবিষ্যতে কোচিং, ধারাভাষ্য কিংবা ক্রিকেট প্রশাসনে যুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি। তবে মাঠ ছাড়লেও বিসিসিআইয়ের পেনশন সুবিধার মাধ্যমে ভারতীয় ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:১০ এম


পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলার কাবাল পুলিশ স্টেশনের কাছে একটি আত্মঘাতী বোমা হামলা ঘটে, যেখানে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন।

এই হামলার ঘটনা ঘটেছে রোববার (২ আগস্ট) এবং এতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। মালাকান্দ বিভাগের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সৈয়দ ফিদা হাসান Shah জানিয়েছেন যে, নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য এবং ১০ জন বেসামরিক নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে। আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, কাবাল চকে শান্তির দাবিতে একটি বিক্ষোভ চলাকালীন সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারী যখন কাবাল পুলিশ স্টেশনের প্রধান ফটকের মাধ্যমে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন, তখন নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে বাধা দেন।

পুলিশ কর্মকর্তাদের মতে, প্রথম দিকের তদন্তে এটি একটি আত্মঘাতী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। হামলাকারী যখন পুলিশ কম্পাউন্ডে প্রবেশ করতে ব্যর্থ হন, তখন তিনি প্রধান ফটকের কাছেই বিস্ফোরণ ঘটান।

আরপিও সৈয়দ ফিদা হাসান শাহ আরও জানান, পুলিশের সতর্কতার কারণে হামলাকারী পুলিশ কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করেননি এবং এই কারণে আরও বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।

এছাড়া, উল্লেখ্য যে কাবাল পুলিশ কম্পাউন্ডের মধ্যে রয়েছে কাবাল থানা, সন্ত্রাসবিরোধী বিভাগ (সিটিডি) পুলিশ স্টেশন, কাবাল পুলিশ লাইনস এবং একটি ফ্যাসিলিটেশন সেন্টার। হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনাস্থলকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: সামা টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৫ এম


বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে যশোরের অভয়নগরে দুই সার ব্যবসায়ীকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ আগস্ট) রাতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মরিচা ও শুভরাড়া বালুরঘাট বাজারে এ অভিযানটি পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকরী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, সরকারি টিএসপি সার নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে বিক্রি করার অভিযোগে বাঘুটিয়া ইউনিয়নের মরিচা বাজারে মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্সের মালিক মাসুদ মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, একই অপরাধে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া বালুরঘাট বাজারে মেসার্স ভাই ভাই কৃষি স্টোরের মালিক রিয়াজ উদ্দীনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানিয়েছেন, এক হাজার ৩৫০ টাকা বস্তা (৫০ কেজি) সরকারি টিএসপি সার কৃষকের কাছে দুই হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু কালের কণ্ঠকে জানান, ‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইজন সার ব্যবসায়ীকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাটারা থেকে ছয় হাজার সিমকার্ডসহ প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৯ এম


ভাটারা থেকে ছয় হাজার সিমকার্ডসহ প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

রাজধানীর একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন—ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) এবং শে ই রান (৪২)।

গত শনিবার (১ আগস্ট) রাতে ডিবির সাইবার ক্রাইম বিভাগের একটি দল ভাটারা থানাধীন একটি ছয় তলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি জানিয়েছে, অভিযানের সময় তাদের কাছ থেকে ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, বিভিন্ন মোবাইল অপারেটরের ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, ২০টি জিএসএম গেটওয়ে ডিভাইস, ২৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

ডিবির দাবি, ঝর্না চাকমা জিয়ানা পুরো ভবনটি ভাড়া নিয়ে এর চতুর্থ ও পঞ্চম তলা চীনা নাগরিকদের কাছে সাবলেট দেন। তারা সেখানে অবস্থান করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসা ও অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে চাকরি, বিশেষ অফার কিংবা অতিরিক্ত আয়ের প্রলোভন দেখিয়ে বার্তা পাঠাত। ওই বার্তায় থাকা লিংকে প্রবেশ করলেই ভুক্তভোগীরা প্রতারণার ফাঁদে পড়তেন।

ডিবি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে চক্রটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করত। একটি মোবাইল ডিভাইসের সঙ্গে বাহ্যিকভাবে একাধিক সিম স্লট যুক্ত করে একই সঙ্গে ১২টি সিম পরিচালনা করা হতো।

ফলে, প্রতারণার অভিযোগ এলেও সংশ্লিষ্ট ডিভাইসের আইএমইআই নম্বর দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়ত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলে ডিবি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%