ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টালিউড অভিনেত্রী সোহিনী সরকারের ঘরে পুত্রসন্তানের জন্ম


টালিউড অভিনেত্রী সোহিনী সরকারের ঘরে পুত্রসন্তানের জন্ম

টালিউডের অভিনেত্রী সোহিনী সরকার প্রথম সন্তানের মা হয়েছেন। রবিবার, বৃষ্টির মধ্যে, অভিনেত্রীর তাঘরে পুত্রসন্তানের আগমন ঘটেছে। কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে সোহিনী ছেলের জন্ম দেন।

সুখবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোভন ও সোহিনী তাদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এক ফেসবুক পোস্টে তারা উল্লেখ করেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।’

দুই মাস আগে, সোহিনী তার দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা হওয়ার খবর প্রকাশ করেছিলেন। তবে, তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন কয়েকদিন আগে থেকেই ছড়িয়ে পড়েছিল। সাদা কুর্তি, খোলা চুলে লাল ফুল ও স্ফীতোদর নিয়ে দ্বিতীয় বিবাহবার্ষিকীর ছবিতে সোহিনী ধরা দিয়েছিলেন। শোভনের পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি।

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

তারা সেদিন তিনটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।’ ২০২৪ সালের ১৫ জুলাই, সোহিনী ও শোভন গাঙ্গুলি ঘনিষ্ঠ পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের শুরু থেকেই তারা ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন। ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। বিয়ের পর সোহিনী লিখেছিলেন, ‘আগলে রাখব, যত্নে থাকব।’

দুই বছরের দাম্পত্য জীবন শেষে এবার শোভন ও সোহিনীর সংসারে তিনজনের আগমন ঘটল। পুত্রসন্তানের আগমনের খবরে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক তৈরি করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক তৈরি করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বন্ধ্যাত্বের চিকিৎসায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজের ইনফার্টিলিটি সেন্টারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপনের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, "আগামী জাতীয় বাজেটে এ উদ্যোগ বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো।" একইসঙ্গে তিনি বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশ্বমানের দক্ষ চিকিৎসক তৈরির জন্য বিশেষ প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

আজ ঢামেক হাসপাতালে রিপ্রোডাক্টিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ইউনিটে ‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম’ (PCOS) সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব মন্তব্য করেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, "বন্ধ্যাত্বের চিকিৎসাও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবারই একটি অবিচ্ছেদ্য অংশ।" তিনি আরও বলেন, "যদি কোনো দম্পতি সন্তান জন্ম দিতে না পারে, তবে তারা সমাজে নানা ধরনের কটূক্তি ও মানসিক হয়রানির শিকার হন।" আধুনিক চিকিৎসার মাধ্যমে এ সমস্যার কার্যকর সমাধান সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, দেশে বন্ধ্যাত্বের চিকিৎসা নিতে রোগীদের বিদেশমুখী প্রবণতা কমানোর ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। তিনি বলেন, "আমাদের দেশের চিকিৎসকেরা অত্যন্ত মেধাবী ও সক্ষম, তবুও অনেক রোগী ভারত ও থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাচ্ছেন, যার ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে।" তিনি আশা প্রকাশ করেন যে, বিদেশের সমমানের চিকিৎসা এখন দেশেই সম্ভব। রোগীদের মাঝে এই আস্থা তৈরি করতে বন্ধ্যাত্ব চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জেলা ও গ্রাম পর্যায়ে ব্যাপক প্রচার অভিযান জোরদার করা হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগতে থাকা দম্পতিদের দেশেই আধুনিক সেবা নিতে উৎসাহিত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, "যদি আমরা ৮০ শতাংশ ক্ষেত্রেও সফল হতে পারি, সেটিই দেশের স্বাস্থ্যখাতের জন্য বড় সাফল্য হবে।" এ সময় তিনি বন্ধ্যাত্ব চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করেন এবং জানান, সবার সহযোগিতা পেলে তাঁর দেওয়া এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

অধ্যাপক ডা. মুসারাত সুলতানার সভাপতিত্বে উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাজহারুল শাহীন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন। সেমিনারে মুখবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক ডা. উমা নাগ শম্পা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


হাসপাতালে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। সম্প্রতি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিফাত চৌধুরী বেশ কিছুদিন ধরে শারীরিক দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নিদ্রাহীনতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। হাসপাতালে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দীর্ঘ অভিনয়জীবনে রিফাত চৌধুরী পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি দর্শকের প্রশংসা অর্জন করেছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই চরিত্রের মাধ্যমে তিনি দর্শকের কাছে আলাদা জনপ্রিয়তা অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও রিফাত চৌধুরীর দীর্ঘ পথচলা রয়েছে। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে কবিতার জগতে তার যাত্রা শুরু হয়। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ স্ত্রীকে প্রশংসা করার দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


আজ স্ত্রীকে প্রশংসা করার দিন

সংসারের ব্যস্ততার মাঝে কখন শেষবার নিজের স্ত্রীকে মন খুলে প্রশংসা করেছেন? যদি মনে করতে না পারেন, তবে আজই হতে পারে সেই সুযোগ। কারণ আজ স্ত্রী প্রশংসা দিবস—এটি এমন একটি দিন, যখন জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও তার অবদানের স্বীকৃতি জানানো হয়।

প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার Wife Appreciation Day পালিত হয়। চলতি বছর ২০ সেপ্টেম্বর দিবসটি উদযাপিত হচ্ছে। তবে দিবসটির প্রতিষ্ঠাতা বা শুরুর ইতিহাস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই। বিভিন্ন সূত্রে ২০০৬ সালের দিকে এর প্রথম উল্লেখ পাওয়া যায়।

দাম্পত্য জীবনে প্রতিদিনের নানা দায়িত্ব পালনের সময় স্ত্রী অনেক কাজই নীরবে করে যান। তাই এই বিশেষ দিনে তার ছোট-বড় কাজগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা যেতে পারে। উপহার দেওয়ার পাশাপাশি আন্তরিক কিছু কথা বলা বিশেষ হয়ে উঠতে পারে।

আরো পড়ুন

ঘুম ভাঙার পর শাহরুখ প্রথমে যা করেন

যেভাবে নিজের স্ত্রীকে প্রশংসা করতে পারেন

মন খুলে প্রশংসা করুন: তার কোন কাজটি আপনার ভালো লাগে, সেটি সরাসরি তাকে বলুন। প্রশংসাটা যেন আনুষ্ঠানিক না হয়ে ব্যক্তিগত ও আন্তরিক হয়।

কিছুটা সময় দিন: ব্যস্ততার মাঝে ফোন বা অন্য কাজ সরিয়ে রেখে শুধু তার সঙ্গে কথা বলা কিংবা একসঙ্গে সময় কাটানোও একটি সুন্দর উপায় হতে পারে।

পছন্দের কিছু করুন: তার পছন্দের খাবার তৈরি করা, বাইরে খেতে নিয়ে যাওয়া বা প্রিয় কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে।

ছোট্ট উপহার দিন: ফুল, বই, প্রিয় কোনো খাবার অথবা তার পছন্দের ছোট কিছু দিয়ে তাকে চমকে দেওয়া যেতে পারে।

কাজে পাশে থাকুন: ঘরের কোনো দায়িত্ব নিজের হাতে নিয়ে তাকে কিছুটা সময় বিশ্রামের সুযোগ করে দেওয়া হতে পারে অর্থবহ একটি প্রশংসা।

কৃতজ্ঞতা জানান: জীবনের নানা সময়ে পাশে থাকার জন্য সরাসরি ‘ধন্যবাদ’ বলাও গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসার সম্পর্কেও কৃতজ্ঞতার প্রকাশ অনেক সময় না বলা থেকে যায়।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি—‘স্ত্রী প্রশংসা দিবস’ মানে যাকে-তাকে স্ত্রী ভেবে প্রশংসা করা নয়! স্ত্রী যেন নিজেরই হয়। আর নিজের সেই জীবনসঙ্গীকে প্রশংসা করার জন্য বিশেষ কোনো দিবসের অপেক্ষা হয়তো দরকার নেই; প্রতিদিনের ছোট্ট যত্ন আর স্বীকৃতিই সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ড. তিজানি আবদুল কাদের হামিদের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


সুদানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ড. তিজানি আবদুল কাদের হামিদের ইন্তেকাল

সুদানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ড. তিজানি আবদুল কাদের হামিদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল প্রায় ৭৫ বছর। তাঁর মৃত্যুতে বিশ্বের ইসলামী ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন শনিবার দোহার মুসাইমির কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

অধ্যাপক ড. তিজানি আবদুল কাদের তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে সুদান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, আমিরাত ও কাতারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সর্বশেষ কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইবনে খালদুন সেন্টার ফর হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে ইবন খালদুন সেন্টার এক শোক বার্তায় জানিয়েছে,

ইবনে খালদুন সেন্টারের সামাজিক বিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. তিজানি আবদুল কাদের হামিদ ইন্তেকাল করেছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন ড. তিজানিকে তাঁর অশেষ রহমতে আবৃত করেন, তাঁকে জান্নাতের প্রশস্ত স্থান দান করেন এবং তাঁর পরিবার-পরিজন ও স্বজনদের ধৈর্য ও সান্ত্বনা দান করেন। মরহুমের জানাজা আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দোহায় মাসাইমির কবরস্থানে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর শায়খ আবদুল্লাহ আল-আনসারি কমপ্লেক্সের খাদিমুল ইলম হলে পুরুষদের জন্য শোকসভা ও সমবেদনা গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে ড. তিজানির ইন্তেকালে এক বিবৃতিতে ইউনিয়ন অব মুসলিম স্কলারস গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। সংগঠনটি বলেছে, গবেষণা, শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি ইসলামী চিন্তাধারা, রাষ্ট্রবিজ্ঞান, কুরআনবিষয়ক গবেষণা ও সংস্কারমূলক চিন্তায় ড. তিজানি আবদুল কাদেরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর কর্মকাণ্ড সুদানসহ মুসলিম বিশ্বের একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। প্রয়াত এই শিক্ষাবিদ ছিলেন ব্যাপক জ্ঞান ও বহুমাত্রিক আগ্রহের অধিকারী। তাঁর গবেষণাকর্মে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামী চিন্তাধারা, কুরআনবিষয়ক গবেষণা এবং রাজনৈতিক সমাজবিজ্ঞানের সমন্বয় ঘটেছিল।

ড. তিজানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ আলী মুহাম্মদ আস-সালাবি লিখেছেন, অধ্যাপক তিজানি আবদুল কাদেরের কয়েক দশকের কর্মময় জীবনজুড়ে গবেষণা, শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি ইসলামী চিন্তাধারা, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কার, রাজনৈতিক সমাজবিজ্ঞান এবং সুদান ও মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল বিষয় নিয়ে তিনি কাজ করেছেন। তাঁর মৃত্যুতে সুদান, আরব বিশ্ব ও মুসলিম বিশ্ব একজন চিন্তাবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হারাল বলে উল্লেখ করেন আস-সালাবি।

তিনি বলেন, অধ্যাপক তিজানি আবদুল কাদের ছিলেন বিস্তৃত আগ্রহের একজন চিন্তাবিদ। তাঁর চিন্তাচর্চায় ছিল বিষয়গুলোর গভীর ও শান্ত বিশ্লেষণ। তিনি মানুষের বাস্তব জীবনের সঙ্গে চিন্তার সংযোগ এবং কুরআনের বাণীর সঙ্গে সমাজ ও রাজনীতির সমকালীন প্রশ্নগুলোর সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেছেন।

ড. তিজানি আবদুল কাদের ১৯৫১ সালে উত্তর কর্ডোফানের উম্মু দাম এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি খার্তুম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৮৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে লন্ডনের হিল বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি লাভ করেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘উসুল আল-ফিকর আল-সিয়াসি ফি আল-কুরআন আল-মাক্কি’ (মক্কি কোরআনে রাজনৈতিক চিন্তার মূলনীতি), ‘আল-ইসলাহ ফি আল-কুরআন’ (কোরআনে সংস্কার ভাবনা), ‘মুকাদ্দিমা ফি ফালসাফাহ আল-সিয়াসাহ’ (রাজনৈতিক দর্শনের ভূমিকা), ‘মুশকিলাতুল ফাকর: মুকাদ্দিমাতুন ফি উসূলিল ইকতিসাদিস সিয়াসি ফিল ইসলাম’ (দারিদ্র্যের সমস্যা: ইসলামী রাজনৈতিক অর্থনীতির মৌলিক ভিত্তির ভূমিকা), ‘আল-ইসলাহ ফিল কুরআন: ইস্তিকশাফুল মাফহুম ওয়া বিনাউন্নাজরিয়্যাহ’ (কোরআনে সংস্কার: ধারণার অনুসন্ধান ও তত্ত্ব নির্মাণ), ‘ইশকালিয়্যাতুল কুরআনিল মাক্কি ফি দিরাসাতিল মুশতাশরিকীন’ (প্রাচ্যবিদদের গবেষণায় মক্কি কুরআনের জটিলতা), ‘আল-মাফহুমুল কুরআনি ওয়াত-তানযীমুল মাদানি: দিরাসাতুন ফি উসূলিন্নিযামিল ইজতিমাইয়্যিল ইসলামী’ (কোরআনিক ধারণা ও নাগরিক সংগঠন: ইসলামী সামাজিক ব্যবস্থার মৌলিক ভিত্তির একটি অধ্যয়ন) এবং ‘নিজাউল ইসলামিয়্যিন ফি আস-সুদান’ (সুদানে ইসলামপন্থীদের দ্বন্দ্ব)। এ ছাড়া সুদানের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন নিয়েও তিনি গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%