১১:১৬ পি.এম
সরকার স্বপন কুমার চাকমাকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন-সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির আওতায় এই নিয়োগ দেওয়া হয়। ৪ অক্টোবর রোববার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আলোকে স্বপন কুমার চাকমাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার কল্যাণপুর এলাকার ২৬২ নম্বর গোলাবাড়ীর বাসিন্দা এবং তার পিতার নাম সুখময় চাকমা।
সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। একইসঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন