ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী


রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী

বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেছেন, রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। এবং তিনি মনে করেন, রাজনৈতিকভাবেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে। সাকী বলেন, জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।

শনিবার (১৩ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মরহুম আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, একসময় টেলিভিশন খুললেই মানুষের মানসিকভাবে স্থির থাকা কঠিন হয়ে পড়ত। ভিপি আব্দুল মান্নান শুধু দেশের রাজনীতি নয়, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও গভীরভাবে চিন্তা করতেন। বিভিন্ন সময় তিনি আমার সঙ্গে আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। দেশে গণতান্ত্রিক আন্দোলন কীভাবে গড়ে উঠবে এবং তরুণ সমাজ কীভাবে জেগে উঠবে, সে বিষয়ে তিনি সবসময় গুরুত্বারোপ করতেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক সমীকরণের পাশাপাশি জনগণের মনোভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাকী বলেন, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। জনগণের সমর্থনই রাজনীতির মূল শক্তি।

বাঞ্ছারামপুরের উন্নয়ন প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধনের পাশাপাশি সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এগুলো জনগণের সম্পদ, তাই সকলকে এগুলোর যত্ন নিতে হবে। সামষ্টিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।

তিনি পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত নদীটির পরিবেশগত গুরুত্ব তুলে ধরে বলেন, একসময় এই নদী এলাকার অন্যতম সৌন্দর্য ছিল। কিন্তু অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে তা আজ প্রায় ভাগাড়ে পরিণত হয়েছে। নদীটি সংরক্ষণ করে সেখানে ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা করা গেলে একটি মনোরম পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকার সঙ্গে মেঘনা সেতুর মাধ্যমে সংযোগ স্থাপিত হলে এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি বলেন, কর্মজীবী মানুষ সহজেই রাজধানীতে যাতায়াত করতে পারবে। এটি বাঞ্ছারামপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহ থেকে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সুবিধা চালু হবে। বর্তমানে নরমাল ডেলিভারি সেবা চালু রয়েছে। ফলে স্থানীয় মানুষকে আর এ ধরনের চিকিৎসার জন্য ঢাকামুখী হতে হবে না।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাঞ্ছারামপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শেষে তিনি মরহুম আব্দুল মান্নানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঞ্ছারামপুরের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে গেলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাঞ্ছারামপুর গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মূসাসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

পরে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অজিদের বিপক্ষে সিরিজ জয়ে দুই কোটি টাকা বোনাস পাচ্ছেন টাইগাররা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


অজিদের বিপক্ষে সিরিজ জয়ে দুই কোটি টাকা বোনাস পাচ্ছেন টাইগাররা

বাংলাদেশের সিরিজটি নিশ্চিত হয়ে গেছে প্রথম দুটি ম্যাচ জিততেই। আগামীকাল তারা তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের হাতছানি নিয়ে মাঠে নামবে। এর আগে ক্রিকেটাররা বড় এক সুখবরও পেয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকেটারদের ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা করেছেন। আজ শনিবার তার প্রেস সচিব আশরাফুল আলম এই তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

১৬ বছর পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে তারা ডিএলএসে ৮৬ রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে। ২০০৫ সালে কার্ডিফে ঐতিহাসিক জয়ের পর এবার বাংলাদেশ প্রথমবার ওয়ানডেতে অজিদের হারালো।

দ্বিতীয় ওয়ানডেতে তারা ডিএলএসে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায়। এই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজটি নিশ্চিত করে নিয়েছে। এখন দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশে শুধু ইংল্যান্ডকেই সিরিজ হারানোর বাইরে রেখেছে।

আগামীকাল তৃতীয় ওয়ানডে খেলার পর দুই দল চট্টগ্রামে টি–টুয়েন্টি সিরিজ খেলতে যাবে। ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি–টুয়েন্টি ম্যাচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায়

বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর উদ্যোগে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা এলাকায় ৫০ জন মডেল কৃষক নিয়ে এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আলোচিত কর্মশালাটি বাধন ফুড প্যালেসে আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, যিনি রিজনাল সেলস ম্যানেজার, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, খুলনা, উপস্থিত ছিলেন। অন্যদিকে, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, টিএসও, সাতক্ষীরা, ব্র্যাক সিডের পাটকেলঘাটা বাজারের ডিলার মোঃ রফিকুল ইসলাম টুটুল, মেসার্স মায়েরদোয়া বীজ ভান্ডার এবং ডিলার কেশব কুমার সাধু, মেসার্স মুকুন্দ সীড ফার্ম। এই কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি উদ্যোক্তা, এবং অনেক রিটেইলার অংশগ্রহণ করেন। কর্মশালার সময় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয় জৈব বালাইনাশকের গুরুত্ব, নিরাপদ খাদ্য উৎপাদন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (ওচগ), এবং পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতিকে স্বাগত জানাল পাকিস্তান ও সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতিকে স্বাগত জানাল পাকিস্তান ও সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং তার সৌদি প্রতিপক্ষ প্রিন্স ফয়সাল বিন ফারহান।

আগামীকাল রোববার ‘ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠান’ হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের (এফও) এক বিবৃতি অনুসারে, ইসহাক দার এবং তার সৌদি প্রতিপক্ষ প্রিন্স ফয়সাল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার চূড়ান্ত পর্যায়কে স্বাগত জানান।

পররাষ্ট্র দপ্তর জানায়, ‘তারা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোকে স্বাগত জানিয়েছেন, যার ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারা আশা প্রকাশ করেছেন যে, এই গুরুত্বপূর্ণ অগ্রগতি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবে।’

Deputy Prime Minister / Foreign Minister Senator Mohammad Ishaq Dar @MIshaqDar50 আজ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান @faisalbinfarhan এর সাথে ফোন আলাপ করেছেন।

ফোন আলাপের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ‘পুরো প্রক্রিয়া জুড়ে মধ্যস্থতা ও সংলাপের সমর্থনে পাকিস্তানের ধারাবাহিক ও অবিচ্ছিন্ন প্রচেষ্টার’ প্রশংসা করেন।

দার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী নিয়ে মতবিনিময়ও করেন।

দার বলেছেন, পক্ষগুলোর মধ্যে একটি চুক্তির জন্য আগামীকাল একটি ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উভয় পক্ষ একমত হয়েছে যে, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতা ও সংলাপের জন্য পাকিস্তানের ধারাবাহিক ও নিরন্তর প্রচেষ্টার প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

মোরেলগঞ্জ, বাগেরহাটে “মাদকমুক্ত সমাজ গড়ি, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করি, সুস্থ সমাজ গড়ার অঙ্গিকার করি” শ্লোগানকে সামনে রেখে মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে পড়েছে দুইটি ইউনিয়নের ২ শতাধিক মানুষ। শনিবার বেলা ১১টায় উপজেলার ২ নং পঞ্চকরণ ও ৩নং পুটিখালী ইউনিয়নে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত করে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী লিটু শিকদার ও তার সহযোগীরা মাদক বিক্রি করে আসছে। এর ফলে কম বয়সী যুবকরা মাদকের সাথে জড়িয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে গ্রেফতারের দাবি জানান প্রশাসনের প্রতি।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, পুটিখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন কাজী, বিএনপি নেতা নান্টু শিকদার ও পঞ্চকরণ ১নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মো. সামসুর রহমান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%