ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতিকে স্বাগত জানাল পাকিস্তান ও সৌদি আরব


ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতিকে স্বাগত জানাল পাকিস্তান ও সৌদি আরব

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং তার সৌদি প্রতিপক্ষ প্রিন্স ফয়সাল বিন ফারহান।

আগামীকাল রোববার ‘ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠান’ হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের (এফও) এক বিবৃতি অনুসারে, ইসহাক দার এবং তার সৌদি প্রতিপক্ষ প্রিন্স ফয়সাল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার চূড়ান্ত পর্যায়কে স্বাগত জানান।

আরও পড়ুন: মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আসিফ ইসলাম খান আটক

পররাষ্ট্র দপ্তর জানায়, ‘তারা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোকে স্বাগত জানিয়েছেন, যার ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারা আশা প্রকাশ করেছেন যে, এই গুরুত্বপূর্ণ অগ্রগতি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবে।’

Deputy Prime Minister / Foreign Minister Senator Mohammad Ishaq Dar @MIshaqDar50 আজ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান @faisalbinfarhan এর সাথে ফোন আলাপ করেছেন।

ফোন আলাপের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ‘পুরো প্রক্রিয়া জুড়ে মধ্যস্থতা ও সংলাপের সমর্থনে পাকিস্তানের ধারাবাহিক ও অবিচ্ছিন্ন প্রচেষ্টার’ প্রশংসা করেন।

দার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী নিয়ে মতবিনিময়ও করেন।

আরও পড়ুন: সংঘর্ষের জন্য নেওয়া হচ্ছিল ১৪০ রাউন্ড গুলি, ধরা পড়লেন স্বপ্না আক্তার

দার বলেছেন, পক্ষগুলোর মধ্যে একটি চুক্তির জন্য আগামীকাল একটি ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উভয় পক্ষ একমত হয়েছে যে, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতা ও সংলাপের জন্য পাকিস্তানের ধারাবাহিক ও নিরন্তর প্রচেষ্টার প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

মোরেলগঞ্জ, বাগেরহাটে “মাদকমুক্ত সমাজ গড়ি, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করি, সুস্থ সমাজ গড়ার অঙ্গিকার করি” শ্লোগানকে সামনে রেখে মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে পড়েছে দুইটি ইউনিয়নের ২ শতাধিক মানুষ। শনিবার বেলা ১১টায় উপজেলার ২ নং পঞ্চকরণ ও ৩নং পুটিখালী ইউনিয়নে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত করে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী লিটু শিকদার ও তার সহযোগীরা মাদক বিক্রি করে আসছে। এর ফলে কম বয়সী যুবকরা মাদকের সাথে জড়িয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে গ্রেফতারের দাবি জানান প্রশাসনের প্রতি।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, পুটিখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন কাজী, বিএনপি নেতা নান্টু শিকদার ও পঞ্চকরণ ১নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মো. সামসুর রহমান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতাপনগরে রাস্তা সংস্কার ও ইটের সলিং কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


প্রতাপনগরে রাস্তা সংস্কার ও ইটের সলিং কাজের উদ্বোধন

জাতীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের আওতায় প্রতাপনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সড়ক সংস্কার ও ইটের সলিং নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এই কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৩ জুন) সকাল ১০টায় প্রতাপনগর বটতলার মোড় থেকে মুতায়াললিম জামে মসজিদ পর্যন্ত। ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি এস এম আক্তারুজ্জামান, ৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব কারিমুল্লাহ, হাফেজ শহীদুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনির শ্রীকলস ফুটবল মাঠ নদী ভাঙ্গনের কবলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


আশাশুনির শ্রীকলস ফুটবল মাঠ নদী ভাঙ্গনের কবলে

আশাশুনি সদরের শ্রীকলস ফুটবল মাঠ (বালুর মাঠ) বর্তমানে মরিচ্চাপ নদী ভাঙনের কবলে পড়ে গেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মাঠটি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলেও শঙ্কা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ভাঙন কবলিত মাঠ এলাকা পরিদর্শন করেছেন। শ্রীকলস গ্রামের জন্য এটি একমাত্র খেলাধূলার স্থান, শ্রীকলস ফুটবল মাঠ (বালুর মাঠ)। গত এক বছর ধরে নদীর স্রোতের কারণে মাঠের উত্তারাংশে ভাঙন চলছে। বাঁধ রক্ষার জন্য বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী উঠলেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এর ফলে এক বছরে মাঠের ৫০ ফুট মত মাটি নদীতে চলে গেছে। এই এলাকায় ৭০০ ফুট দৈর্ঘ্যে ভাঙন হচ্ছে। বর্ষা মৌসুমের পূর্বে পাইলিং ব্যবস্থা গ্রহণ করে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে বাঁধ রক্ষার কাজ শুরু করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে এলাকাবাসী জোর দাবী জানিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু শনিবার (১৩ জুন) ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। ভাঙনের অবস্থা দেখে তিনি দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, মাঠ কমিটির সভাপতি গাউসুল আজম, সহ সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া সম্পাদক সেলিম রেজা, ইউপি সদস্য শাহীনুর ইসলাম, মাঠ কমিটির উপদেষ্টা মুজিবর রহমান এবং ডাঃ আঃ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
‘একটা পানিশমেন্টে সারা বাংলাদেশের প্রাইভেট হসপিটাল ঠিক হয়ে যাবে’

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয়নি আমার। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেব। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’

শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জামায়াতের লোকেরা বলে, এটা নাকি বে-ইনসাফ হইছে। কয়েকটা টাকা না কম নিয়া তারা (আদ্-দ্বীন হাসপাতাল) মানুষরে বোকা বানায়। ছয়টা বাচ্চাকে মেরে ফেলছে, ওরা (জামায়াত) এখন তাদের (আদ্-দ্বীন হাসপাতাল) পক্ষে নানান কথা বলে। কথা বলুক আর যাই করুক, বাতিল করছি তো করছিই। এই একটা পানিশমেন্টে সারা বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলো ঠিক হবে যাবে।’

তিনি বলেন, ‘আমরা একটি ব্যতিক্রমী সরকার চালাচ্ছি। দলমত-নির্বিশেষে আমরা সব মানুষের সেবা করতে চাই। এখন সরকারি সুবিধা পেতে আর কাউকে ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেবার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি আরও বলেন, চায়নার সহযোগিতায় আমরা তিন হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান প্রমুখ।

এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%