১০:৩৪ পি.এম
আশাশুনি সদরের শ্রীকলস ফুটবল মাঠ (বালুর মাঠ) বর্তমানে মরিচ্চাপ নদী ভাঙনের কবলে পড়ে গেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মাঠটি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলেও শঙ্কা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ভাঙন কবলিত মাঠ এলাকা পরিদর্শন করেছেন। শ্রীকলস গ্রামের জন্য এটি একমাত্র খেলাধূলার স্থান, শ্রীকলস ফুটবল মাঠ (বালুর মাঠ)। গত এক বছর ধরে নদীর স্রোতের কারণে মাঠের উত্তারাংশে ভাঙন চলছে। বাঁধ রক্ষার জন্য বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী উঠলেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এর ফলে এক বছরে মাঠের ৫০ ফুট মত মাটি নদীতে চলে গেছে। এই এলাকায় ৭০০ ফুট দৈর্ঘ্যে ভাঙন হচ্ছে। বর্ষা মৌসুমের পূর্বে পাইলিং ব্যবস্থা গ্রহণ করে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে বাঁধ রক্ষার কাজ শুরু করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে এলাকাবাসী জোর দাবী জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু শনিবার (১৩ জুন) ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। ভাঙনের অবস্থা দেখে তিনি দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, মাঠ কমিটির সভাপতি গাউসুল আজম, সহ সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া সম্পাদক সেলিম রেজা, ইউপি সদস্য শাহীনুর ইসলাম, মাঠ কমিটির উপদেষ্টা মুজিবর রহমান এবং ডাঃ আঃ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন