ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফুটবল উন্মাদনায় হলিউডে বেকহ্যাম-টম ক্রুজ


ফুটবল উন্মাদনায় হলিউডে বেকহ্যাম-টম ক্রুজ

২০২৬ ফুটবল বিশ্বকাপের আমেজে এখন পুরো বিশ্ব উত্তাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল একটি তারার মেলা। আসরের শুরুর ঠিক আগে হলিউড ওয়াক অফ ফেমে একটি বিশেষ নক্ষত্র যুক্ত হয়েছে, যা পেয়েছেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম।

লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া এবং তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা টম ক্রুজ। দীর্ঘ ক্যারিয়ারে কঠোর পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজের প্রভাব বিস্তারের জন্য বেকহ্যামের ভূয়সী প্রশংসা করেছেন টম ক্রুজ।

এই বিরল সম্মান পাওয়ার পর বেকহ্যাম জানালেন, একজন সাধারণ ইংরেজ ফুটবলার হিসেবে এমন স্বীকৃতি পাওয়াটা তার কাছে একেবারেই স্বপ্নের মতো। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল তারকাবহুল উপস্থিতি। লিওনার্দো ডিক্যাপ্রিও, হ্যালি বেরি, রব লো এবং পপ তারকা কেটি পেরিসহ অসংখ্য তারকাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে দেখা গেছে। মাঠে বিশাল ট্রফিকে ঘিরে শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে পরাজিত করে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। জয়ের পর মার্কিন দলকে শুভকামনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে কানাডাতেও। টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি ছিল কানাডায় আয়োজিত প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচ। এই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডস ও মাইক মায়ার্স। কানাডার উদ্বোধনী ম্যাচে দর্শকদের জন্য গান গেয়েছেন অ্যালানিস মরিসেট।

সূত্র: গার্ডিয়ান 

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবহাটায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


দেবহাটায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা বন সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার ১৩ জুন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার এবং দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস প্রমুখ।

সভা শেষে উপজেলা পরিষদের গেটের সামনে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু সহনশীলতার অভিযাত্রা শীর্ষক ফটো প্রদর্শনীর উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


জলবায়ু সহনশীলতার অভিযাত্রা শীর্ষক ফটো প্রদর্শনীর উদ্বোধন

শনিবার সকালে নগরীর শহিদ হাসিদ পার্কে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন পূর্বে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রীন কাইমেট ফান্ড (জিসিএফ) প্রকল্পের আওতায় বাস্তবায়িত নানা কার্যক্রমের উপর মহিলা বিষয়ক অধিদপ্তর-খুলনা এই ফটো প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় কেসিসি প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রায় প্রতিনিয়ত নানা সংকট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আইলা, সিডর, আম্ফানসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরে উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে। মানুষের বাসস্থান ও জীববৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে, তা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, যারা প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী দৃশ্য দেখেছেন, তাদের কাছে প্রদর্শনীর ছবিগুলি খুব পরিচিত। ছবিগুলিতে মানুষের দুর্ভোগ তুলে ধরা হয়েছিল। প্রধানমন্ত্রী দুর্ভোগ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হিসেবে সর্বত্র পরিচ্ছনতা ও সবুজায়নের আহ্বান জানিয়ে থাকতে বলেছেন।

অনুষ্ঠানে প্রশাসক জলবায়ু প্রতিকূলতা কাটিয়ে উঠতে পরিবেশ সুরক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন, পাশাপাশি সবুজায়নের জন্য সকলকে বৃক্ষরোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-খুলনার নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম মো: তৈমুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা, ইউএনডিপি’র ঢাকাস্থ হেড অব কমিউনিকেশন মো: আব্দুল কাইয়ুম, প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার আব্দুল হান্নানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তৃতা করেছেন। এর পরে কেসিসি প্রশাসক প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রী এবি রশীদের ফটোগুলি ঘুরে ঘুরে দেখেন।

এখন উল্লেখ্য যে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি বাংলাদেশ যৌথভাবে জিসিএফ এর অর্থায়নে খুলনা ও সাতক্ষীরা জেলার ৫টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সুপেয় পানি প্রাপ্তি সহজীকরণ এবং জীবিকায়নের ওপর জলবায়ু পরিবর্তনজনিত লবনাক্ততার প্রভাবের সাথে খাপ খাইয়ে চলা। প্রকল্পটির বাস্তবায়ন শেষ হলে ৫টি উপজেলার ৭ লক্ষ ১৯ হাজার ২২৯ জন মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ব্রিটিশ কোচকে দুই বছরের জন্য নিয়োগ বাফুফের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


এবার ব্রিটিশ কোচকে দুই বছরের জন্য নিয়োগ বাফুফের

হামজা ও জামালদের নতুন কোচ নিয়োগ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল।

নানা আলোচনার পর, বাফুফে হামজাদের কোচ হিসেবে থমাস ঢুলিকে নিয়োগ দিয়েছে। দেশের সিনিয়র জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে, ইয়ুথ ডেভলপমেন্টের কোচের নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ফেডারেশন। ৩৬ বছর বয়সী ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে আজ ডেভলপমেন্ট কমিটির সভায় চূড়ান্তভাবে নিয়োগ করা হয়েছে।

কমিটির সভা শেষে সদস্য সামিদ কাশেম কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে বলেন, 'আমরা ১১৫ জন কোচের সিভি পেয়েছি। সেখান থেকে আমি, ট্যাকনিক্যাল ডাইরেক্টর এবং স্কুল কমিটির চেয়ারম্যান সারতাজ ভূইয়াকে নিয়ে ১৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছি। প্রতি দশাস্বতায় ৫ জনের মধ্যে নানা ক্রাইটেরিয়ায় দীর্ঘ সময় নিয়ে ইন্টারভিউ নিয়েছি। সেই ইন্টারভিউয়ের পর বাফুফে সভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীকে তালিকা হস্তান্তর করি। বেতন ও অন্যান্য বিভিন্ন বিষয়ের ভিত্তিতে ঐ পাঁচ জনের মধ্যে নতুন করে ১-৫ সিরিয়াল করি। এরপর যিনি প্রথম হয়েছেন, তাকে আমরা জব অফার করি। তিনি রাজি হওয়ায় পরবর্তীদের দরকার হয়নি।'

জেরার্ড জোন্স পূর্বে ভিয়েতনামের ক্লাব ভিসাখায় কোচ হিসেবে কাজ করছিলেন। এর আগে তিনি আমেরিকার কানসাস সিটিতে ডিরেক্টর কোচিংয়ের দায়িত্বে ছিলেন। আমেরিকা এবং মরক্কো ফুটবল ফেডারেশনের কোচিং এডুকেটর হিসেবেও কাজ করেছেন। মাত্র ২১ বছর বয়সে আর্সেনালের সকার স্কুলের ডিরেক্টর অফ কোচিং হিসেবে তার কর্মজীবনের শুরু।

৩৬ বছর বয়সী জেরার্ড জোন্সকে বেছে নেয়ার কারণ হিসেবে সামিদ কামেশ বলেন, 'তার উয়েফা ‘এ’ লাইসেন্স রয়েছে এবং গ্রাসরুট লেভেলে কাজের অভিজ্ঞতা রয়েছে, এজন্য তাকে বেছে নেয়া হয়েছে। তিনি জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবেন। তিনি আসার পরই এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইয়ের জন্য আমাদের প্রস্তুতি শুরু হবে।'

বাফুফে গোলাম রব্বানী ছোটনকে হেড অব ইয়ুথ এবং একাডেমির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। একবছর দায়িত্ব পালনের পর পুনরায় চুক্তি নবায়ন করে। এরপর আকস্মিকভাবে তার জায়গায় সাফ অ-২০ টুর্নামেন্টের আগে বৃটিশ কোচ মার্ক কক্সকে নিয়োগ দেয়া হয়। মার্ক কক্সের সনদ এবং কোচিং অভিজ্ঞতা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও তাকে বিদায় জানানো হয়। ছোটনকে আর এই একাডেমি পর্যায়ে যুক্ত না করে নতুন বিদেশি কোচকে নিয়োগ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরণখোলায় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


শরণখোলায় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে (১৩ জুন) সারাদেশের অন্যান্য স্থানের সাথে একযোগে শরণখোলায় সরকারিভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

শরণখোলা উপজেলার শিশু পার্কে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রান্ত) অর্পিতা হালদার, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরণখোলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মোস্তফা আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসিবুল ইসলাম মনি, উপ-সহকারী কর্মকর্তা আব্দুল হামিদ এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা অনুষ্ঠানটিতে বলেন, আগামী প্রজন্মকে নিরাপদ পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যে এবং সবুজ বনায়ন গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর এই কর্মসূচির সফল বাস্তবায়ন জরুরি। তারা সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%