ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার সঙ্গে তুলে ধরতে কাজ করছে সরকার: রেলপথ প্রতিমন্ত্রী


দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার সঙ্গে তুলে ধরতে কাজ করছে সরকার: রেলপথ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ : দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের সাথে তুলে ধরতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

আজ ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুন্সীনগর প্রগতি সংঘ মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। এই সময়ে স্বজনপ্রীতি, দুর্নীতি ও অনিয়মের কারণে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার দেশের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নতির চেষ্টা করছে।

আরও পড়ুন: দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ

মুন্সীনগর প্রগতি সংঘের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রোমান স্পোর্টিং ক্লাব (শংকরখালি) ও মদনখালী ফ্রেন্ডস ক্লাব (মদন খালি) অংশগ্রহণ করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-১ গোলে ড্র নির্ধারিত সময় শেষ হয়। অতিরিক্ত সময়েও ফলাফল নির্ধারিত না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে মদনখালি ফ্রেন্ডস ক্লাব ৭-৬ গোলে জয়লাভ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ বদলগাছী মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিড্রিল (ESKUF) সহ মাদকের কারবারি আব্দুল মালেকসহ তিনজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


নওগাঁ বদলগাছী মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিড্রিল (ESKUF) সহ মাদকের কারবারি আব্দুল মালেকসহ তিনজন গ্রেফতার

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটি টীম বদলগাছি থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে টীমটি রাত ০৯ ঘটিকার সময় পিন্ডিরা গ্রামে সিয়ামের ভাই-বোন ট্রেডার্সের টিনের দোকানে দুইজন ব্যাক্তি পাওয়া যায়। উপস্থিত লোকজনের সামনে তাদের নাম ও ঠিকানা জিজ্ঞাসাবাদ করা হয়। আসামীদের মধ্যে ১। আব্দুল মালেক মিল্টন (৪০) পিতা ওসমান আলী, সাং পিন্ডিরা, থানা বদল গাছি, জেলা নওগাঁ এবং ২। আল আমিন (৩৩) পিতা নুরুল সর্দার, সাং জগন্নাথ পুর, থানা বদল গাছি, জেলা নওগাঁ বলে পরিচয় দেয়।

এই সময় ২ নং আসামির হেফাজত হতে দুই বোতল ইসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়। ২ নং আসামি জানায় যে, ওই মালগুলো দোকানের মালিক ১ নং আসামি আব্দুল মালেক মিল্টনের। তার আরো মাল শরিফুলের দোকানে আছে বলেও জানায়। পরে আসামী ৩। শরিফুল (৩৮) পিতা কসিমুদ্দিন, সাং জিয়ল, থানাবদল গাছি, জেলা নওগাঁ-এর ফ্লেক্সি লোডের দোকানে তল্লাশী করা হয়। তল্লাশি সময়ে সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতরে ৩ বোতল এসকাফ ফেন্সিড্রিল পাওয়া যায়।

ধারাবাহিক অভিযানের ফলস্বরূপ ৩ নং আসামি জানায় যে, মালগুলো ১ নং আসামি আব্দুল মালেকের। সে সেগুলো তার কাছে রেখে দেয় এবং কাস্টমার পেলে সেগুলো বিক্রি করে টাকা ১ নং আসামি আব্দুল মালেকের কাছে দিতে বলে। ৩ নং আসামি আরো জানায় যে, ১ নং আসামি আব্দুল মালেকের বাড়িতে আরো মাল রয়েছে। পরে আসামী আব্দুল মালেকের বাড়িতে তল্লাশি করা হয়। যত্নের মাধ্যমে তল্লাশি চলাকালে তার বাড়ির পিছনে গর্তের ভিতর প্লাস্টিকের ব্যাগে ৫ বোতল এসকাফ ফেন্সিড্রিল উপস্থিত লোকজনের সামনে উদ্ধার করে জব্দ করা হয়। এই অভিযানে আসামী আল আমিনের কাছে মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুল মালেক একজন বড় মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবত সীমান্ত পথে মাদকদ্রব্য এনে বিভিন্ন মাধ্যমে মাদকের কেনাবেচা করে আসছিল। এই বিষয়ে বদল গাছি থানায় আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান: ১৭ হাজার ৫ শত টাকা সহ একজন জুয়ারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


নওগাঁ অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান: ১৭ হাজার ৫ শত টাকা সহ একজন জুয়ারি গ্রেফতার

১৪ -০৮-২৬ তারিখে মধ্যরাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটি টীম নওগাঁ পৌর এলাকায় অন লাইন জুয়ার বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানিক টীম মধ্য রাতে জানতে পারে যে, গোস্ত হাটি মোড়ে কাচা বাজারে একজন জুবায়েরের ফলের দোকানের সামনে অবৈধ উপায়ে মানি ই ট্রানজেকশন করে অন লাইন জুয়া খেলছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানে নামা টীম রাত ১২০.৩০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হলে তারা একজন ব্যাক্তি পালানোর চেষ্টা করে। সেই ব্যক্তি আটক করার পর তার নাম ও ঠিকানা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী তার নাম রাহুল হোসেন (৩২), পিতা আব্দুর রাজ্জাক, সাং আরজি নওগাঁ মধ্য পাড়া থানা জেলা নওগাঁ বলে জানায়। আসামির হাতে থাকা মোবাইল বিশ্লেষণ করে অনলাইন জুয়ার প্লাটফর্ম এপ basa8.com ও bgd33 এর তথ্য পাওয়া যায়। মোবাইলে অনলাইন জুয়ার উক্ত দুইটি এপে চার মাসে ৫ লক্ষ ১৯ হাজার ৬৮০ টাকার লেনদেনের তথ্যও মিলেছে।

সেই সাথে আসামির কাছে থাকা অন লাইন জুয়ার নগদ ১৭ হাজার ৫ শ টাকা উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সামনে আসামির মোবাইল ও ১৭ হাজার ৫ শ টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে নওগাঁ সদর থানায় আসামির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে, ২০২৬ এ মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরান দেশের হরমুজগান প্রদেশের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে তাসনিম নিউজ।

আইআরজিসি জানিয়েছে, যে নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি বাধা দেওয়ার পর সেটি ধ্বংস করা হয়েছে। এই ব্যবস্থা দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

আইআরজিসি দাবি করেছে, হরমুজগান এলাকায় সাম্প্রতিক সময়ে দুটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে গত মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরের আকাশে একই ধরনের একটি ড্রোন ভূপাতিত হয়েছিল।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দূরনিয়ন্ত্রিত ড্রোন। এটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ ও হামলা পরিচালনায় ব্যবহৃত হয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে আর স্বৈরাচার-ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:০০ পি.এম


বাংলাদেশে আর স্বৈরাচার-ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের মাটিতে স্বৈরাচার এবং ফ্যাসিবাদকে আর কখনও ফিরে আসতে দেওয়া হবে না। তিনি এই মন্তব্যটি শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাজার এলাকায় সড়ক বিভাগের উদ্যোগে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করেন। শামা ওবায়েদ ইসলাম আরো উল্লেখ করেন, দেশে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে। এই অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আমরা গত ১৭ বছরে অনেক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনও ফেরত আসতে দেওয়া যাবে না। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই দেশের মাটিতে আর কখনও ফ্যাসিবাদের জায়গা হবে না। শামা ওবায়েদ ইসলাম বলেন, ওই সময়ে বিভিন্ন ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। বর্তমানে দেশের মানুষের উন্নয়নের সুযোগ এসেছে। তিনি বলেন, আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রত্যেকটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। এখানে উন্নতমানের মাদরাসা তৈরি করা হবে। ছোট ছোট ছেলেমেয়েদের উন্নতমানের শিক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী পাঁচ বছর আল্লাহ সহায় হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নই হবে তাদের একমাত্র লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে শামা ওবায়েদ সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি মাঝারদিয়া ইউনিয়নে ‘সালথা উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%