০১:০২ পি.এম
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৫২.১২ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
ঢাকা বোর্ডের পাসের হার এবার ৬১ দশমিক ৮০ শতাংশ। ২০২৫ খ্রিষ্টাব্দে এই বোর্ডের পাসের হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ।
শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।
আরও পড়ুন: মনোহরগঞ্জে ৩৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠিত
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। গতবারের মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয় এবং পরে সেই পরীক্ষা ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে শেষ হয়।
আরও পড়ুন: বাকৃবিতে শিক্ষার্থীদের মারামারি, ছাত্রদল নেতার ইন্ধনের অভিযোগ অস্বীকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন