ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীমঙ্গলে চা বাগানে বিদ্যুৎস্পৃষ্টে সোনালি হনুমান মারা গেছে


শ্রীমঙ্গলে চা বাগানে বিদ্যুৎস্পৃষ্টে সোনালি হনুমান মারা গেছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি সোনালি হনুমান মারা গেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে।

চা-বাগান সূত্রে জানা গেছে, হনুমানটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে উদ্ধার করেন। পরে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা শুরুর আগেই হনুমানটির মৃত্যু ঘটে।

স্বপন দেব সজল বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি গুরুতর আহত হয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসার আগেই এটি মারা যায়।”

আরও পড়ুন: সাজেক সংকট সমাধানে সংলাপের পথে প্রশাসন

শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “মৃত হনুমানটি লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত চলছে। পরে নির্ধারিত স্থানে মরদেহ মাটিচাপা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বন্যপ্রাণীর বিচরণ এলাকায় বৈদ্যুতিক তারে প্লাস্টিকের কভার দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। বিষয়টি আইন-শৃঙ্খলা কমিটিকেও অবহিত করা হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


চাটমোহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পাবনার চাটমোহরে গতকাল শনিবার (৩ অক্টোবর) বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মশক নিধনে ওষুধ স্প্রে করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চাটমোহর পৌর সভার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (পাবনা-সিরাজগঞ্জ) অ্যাডভোকেট অরিফা সুলতানা রুমা।

এ সময় পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, পৌরসভার নির্বাহী প্রধান ও সহকারি প্রকৌশলী রাফিউল রাবী, প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল, লাইসেন্স পরিদর্শক মোঃ বাকিবিল্লাহ, প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন, প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস চত্বর ও পৌর ভবন চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপাহারে জরাজীর্ণ মসজিদে যুগ যুগ ধরে চলছে নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


সাপাহারে জরাজীর্ণ মসজিদে যুগ যুগ ধরে চলছে নামাজ আদায়

নওগাঁর সাপাহার উপজেলার শিমুলডাঙ্গা রামাশ্রম পুলেরপাড় এলাকায় একটি পুরোনো মাটির মসজিদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই মসজিদে গ্রামের প্রায় ৩০টি পরিবার নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ার কারণে মসজিদের টিনের ছাউনি মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। এর ফলে সামান্য বৃষ্টি হলেই মসজিদের ভেতরে পানি পড়তে শুরু করে, যা মুসল্লিদের জন্য নামাজ আদায়ে চরম ভোগান্তির সৃষ্টি করে।

স্থানীয়দের মতে, মাটির তৈরি এই ছোট্ট মসজিদটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। কোনো রকমে টিনের ছাউনি দিয়ে মসজিদটি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ছাউনির অধিকাংশ টিনে মরিচা ধরে ফুটো হয়ে গেছে। বৃষ্টির সময় মসজিদের ভেতরে পানি পড়ে যাওয়ার কারণে মুসল্লিদের নামাজ আদায় করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

এদিকে, মসজিদটিতে আজান দেওয়ার জন্য কোনো মাইকের ব্যবস্থা নেই। ফলে স্থানীয় মুসল্লিদের নিজেদের উদ্যোগেই আজান দিতে হয়। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই দীর্ঘদিন ধরে মসজিদটিতে নামাজ আদায় করে আসছেন গ্রামের মানুষ।

একরামুল হোসেন এবং শরিফুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা জানান, এ গ্রামের অধিকাংশ মানুষই দরিদ্র। নিজেদের নিত্যদিনের প্রয়োজন মেটাতেই তাদের হিমশিম খেতে হয়। এই কারণে সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করে মসজিদটির সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে মসজিদটি সংস্কারের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা করা সম্ভব হয়নি। দ্রুত মসজিদটির টিনের ছাউনি সংস্কার, প্রয়োজনীয় মাইক স্থাপন এবং ভবনটি মেরামতের উদ্যোগ নেওয়া জরুরি। স্থানীয় মুসল্লিরা মসজিদটির জরাজীর্ণ অবস্থা বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে সরকারি বা ব্যক্তিগত সহায়তায় মসজিদটি সংস্কার করে মুসল্লিদের নামাজ আদায়ের উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামইরহাটে কৃষক হত্যার মামলায় ৭ আসামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


ধামইরহাটে কৃষক হত্যার মামলায় ৭ আসামী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটের বড়শিবপুর (মাষ্টারপাড়া) এলাকায় জমিজমার বিরোধ এবং করলা খেতে ছাগল প্রবেশের কারণে কৃষক হত্যার মামলায় ৭ জন আসামীকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। হত্যার ঘটনার মাত্র ৫ ঘন্টার মধ্যে এই ৭ আসামীকে আটক করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।

হত্যাকান্ডের পর আসামীরা গাঁ ঢাকা দিলে, জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে সিআইডি ডিপার্টমেন্টের দক্ষ অফিসার এবং ধামইরহাট থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমানের নেতৃত্বে ৫ ঘন্টার সাড়াশি অভিযান চালানো হয়। এই অভিযানে প্রধান আসামীসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়। দ্রুত সময়ে আসামীদের গ্রেফতারে ভুক্তভোগীর পরিবার কিছুটা সান্ত্বনা প্রকাশ করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন, একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাকিবুল ইসলাম রনি, মৃত আ. গফুরের ছেলে আব্দুল হাকিম, কফিল উদ্দিন, ফেরদৌস হোসেনের স্ত্রী আকলিমা বেগম, মৃত ইসমাইল হোসেনের স্ত্রী হামিদা বেগম, আব্দুল হাকিমের স্ত্রী ফরিদা বেগম এবং রাকিবুল ইসলাম রনির স্ত্রী জিয়াসমিন।

এজাহার থেকে জানা যায়, ২ অক্টোবর বিকেল সাড়ে ৫ টায় করলা খেতে ছাগল যাওয়ার কারণে আবুল কাশেম এবং রনিদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় আবুল কাশেম পক্ষের ৫ জন গুরুতর আহত হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে আহত আবুল কাশেম মৃত্যুবরণ করেন। তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক। অন্য আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর ভিকটিমের ছেলে আবু সাঈদ হোসেন ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওসি মিন্টু রহমান জানান, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ধামইরহাটে আমবাগানে হত্যার ঘটনা এবং লাশ পুড়িয়ে দেওয়ার মতো বিভিন্ন ক্লু লেস মামলার সফল তদন্তের জন্য ওসি মিন্টু রহমানকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপার নওগাঁ কর্তৃক সংবর্ধিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়া পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


জিয়া পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

জিয়া পরিষদ রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দুর্গাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের অবঃ শিক্ষক সাদেকুল ইসলাম ছানা মাষ্টার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব মোক্তাদের হোসেন মন্টু, যিনি দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী। মোট ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার নিজস্ব প্যাডে জেলা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার এই কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি হিসেবে রয়েছেন নুরুল ইসলাম, মহসিন আলী, মফিজ উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, আব্দুল মজিদ, শামসুল ইসলাম, মনসুর রহমান এবং আবুল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাসির উদ্দিন এবং বদিউজ্জামান বল্টু। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জালাল উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মন্ডল, সিরাজ আলি (দুলাল), সায়েম আলী।

দপ্তর সম্পাদক হিসেবে ওয়াজেদ আলী, অর্থ সম্পাদক হিসেবে মাসুদুর রহমান মাসুদ, প্রচার সম্পাদক হিসেবে আনারুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মাইনুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক হিসেবে মকবুল হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মাহাবুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে গোলাম মোস্তফা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে খুশি খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সেলিনা আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে জিন্নাতুন নেসা, কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে নজরুল ইসলাম, কার্যকরী সদস্য হিসেবে জহুরুল ইসলাম, শাহিনুর আলম, রাজিবুর রহমান, হাকিম খান, শামীম রেজা, আব্দুস সোবাহান, কফিল উদ্দিন, কামরুল ইসলাম, মুহামিন খন্দকার, আনছার আলী, শহর, আশিস কুমার সরকার, মোহাম্মদ মশিউর রহমান বিদ্যুত, মতিউর রহমান, একরামুল হক, রফিকুল ইসলাম, সাইদুর রহমান, রফিকুল ইসলাম জালাল, হুমায়ুন কবির, হাসান, শাকিল, শাহাদাত হোসেন, আজিজুল হক, আব্দুল বাকি রতন, ইলিয়াস, মনোরঞ্জন মন্ডল, বেলাল উদ্দিন, সোহরাফ আলী এবং শাকিল রানা অন্তর্ভুক্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%