প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি সোনালি হনুমান মারা গেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে।
চা-বাগান সূত্রে জানা গেছে, হনুমানটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে উদ্ধার করেন। পরে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা শুরুর আগেই হনুমানটির মৃত্যু ঘটে।
স্বপন দেব সজল বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি গুরুতর আহত হয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসার আগেই এটি মারা যায়।”
শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “মৃত হনুমানটি লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত চলছে। পরে নির্ধারিত স্থানে মরদেহ মাটিচাপা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বন্যপ্রাণীর বিচরণ এলাকায় বৈদ্যুতিক তারে প্লাস্টিকের কভার দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। বিষয়টি আইন-শৃঙ্খলা কমিটিকেও অবহিত করা হয়েছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন