১২:১৯ এম
ডিজিটাল সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং গুজব-অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের কৌশল শেখাতে ফেনীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে ফেনীতে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক প্রফেসর এম এ খালেক। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মনিরা হক।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, প্রশিক্ষণের সমন্বয়কারী ও পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বক্তব্য রাখেন- সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, চ্যানেল২৪ ও সমকাল ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন প্রমুখ।
প্রশিক্ষণে বর্তমান পরিবর্তনশীল ডিজিটাল গণমাধ্যমের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের সত্যতা যাচাই এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাংবাদিকতার ধরনও পরিবর্তিত হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি তথ্য যাচাইয়ের সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন