০৭:০৫ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখা মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের শকুনি লেকপাড় এলাকায় আয়োজিত সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ড. কাজী আবুল বাশার, ফরিদপুর জেলা আঞ্চলিক টিমের প্রধান মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোখলেছুর রহমান, জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, শিবচর উপজেলা জামায়াতের আমির সারোয়ার হোসাইন মৃধা, কালকিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম মৃধা এবং মাদারীপুর জেলা শিবিরের সভাপতি রিফাত হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায় যথাযথভাবে কার্যকর করার দাবি জানান তারা।
তাদের ভাষ্য, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ন্যায়বিচার, গণতন্ত্র ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এসব দাবি দ্রুত কার্যকর করা প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন