প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ রংপুর এর উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনডিসি সাইফুদ্দীন, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশপ্রেমী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অনুষ্ঠানে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সারি, বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের ২৮টি স্টলে অংশগ্রহণ করে। মেলা চলাকালে বিপুল সংখ্যক দর্শনার্থী বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করেন এবং বৃক্ষরোপণে আগ্রহ প্রকাশ করেন।
সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী সেরা নির্বাচিত স্টলগুলোকে পুরস্কৃত করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান জানান, বৃক্ষ মেলার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বনায়নকে আরও গতিশীল করা। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এখন এই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ মেলার সমাপ্তির মধ্য দিয়ে কুড়িগ্রামে সবুজায়ন ও পরিবেশ রক্ষায় নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন