ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মিরসরাইয়ে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩


মিরসরাইয়ে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সঙ্গে রড বহনকারী চুরি যাওয়া ট্রাকটিও খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জোরারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিয়াদ হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানী থানার মোল্লার ছেলে ট্রাকের সহকারী হাদিছ মোল্লা এবং নওগাঁর মোহাম্মদপুর থানার মৃত কাঞ্চন শেখের ছেলে আবুল বাশার ওরফে বাঁশি।

আরও পড়ুন: নান্দনিক উপস্থাপনায় সারি সারি প্রাণীর কঙ্কাল চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে

পুলিশ জানায়, গত ১৪ আগস্ট বিকেল ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কোম্পানি থেকে বিভিন্ন আকারের ১৩ টন লোহার রড একটি ট্রাকে করে সুনামগঞ্জে পাঠানো হচ্ছিল। পথেই ট্রাকবোঝাই রডটি চুরি হয়ে যায়। পরে চুরি যাওয়া রড উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জোরারগঞ্জ থানা-পুলিশ।

পুলিশ আরো জানায়, তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার মোহাম্মদপুর বাজারের ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের একটি দোকান থেকে চুরি যাওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করা হয়।

এ ছাড়া ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে রড বহনকারী চুরি যাওয়া ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ঘটনার পর থেকেই চুরি যাওয়া রড উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করা হয়। পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি আন্তঃজেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে নওগাঁর মোহাম্মদপুর বাজারের আয়ান এন্টারপ্রাইজ থেকে ১২ টন ১০০ কেজি রড উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় হারিয়ে যাচ্ছে পান চাষের ঐতিহ্য

পরে ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে রড বহনকারী ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চুরির সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না এবং বাকি রডের বিষয়ে তথ্য জানতে তদন্ত চলছে। উদ্ধার করা রড ও ট্রাক পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রিয়াদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাদিছ মোল্লা ও আবুল বাশারকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: নাসিরনগরের চাপরতলায় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় সরগরম মাঠ, বিএনপির মনোনয়ন ঘিরে আলোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত নভনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বঙ্গভবনে উপস্থিত হন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মাস পর প্রকাশ্যে এসে যে বার্তা দিলেন মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


এক মাস পর প্রকাশ্যে এসে যে বার্তা দিলেন মেলানিয়া

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এক মাস জনসমক্ষে না থাকাকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তিনি রসিকতা করে বলেছেন—‘শুনেছি, আপনারা আমাকে মিস করেছেন। এই যে আমি।’

দেশের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে যাওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে তিনি ওভাল অফিস থেকে মঞ্চের দিকে হেঁটে যান। উল্লেখ্য, মেলানিয়া যখন বক্তব্য দেন, তখন ট্রাম্প দর্শকসারিতে বসে ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে তিনি রসিকতা করে বলেন, ‘শুভ অপরাহ্ণ। শুনেছি, আপনারা আমাকে মিস করেছেন। এই যে আমি।’

এর আগেও সর্বশেষ মেলানিয়াকে প্রকাশ্যে দেখা গিয়েছিল ১৯ জুলাই ফিফা বিশ্বকাপের ফাইনালে।

এর পরে বেশ কয়েকটি বড় আয়োজনে তিনি উপস্থিত ছিলেন না, যেগুলোর মধ্যে ২৪ জুলাই পুনর্নির্ধারিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অন্যতম। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে ডিনারের প্রথম আয়োজনটিতে তিনি উপস্থিত ছিলেন; কিন্তু পরে সেটি এক বন্দুকধারীর ঘটনার কারণে ব্যাহত হয়।

সাম্প্রতিক এক বিশ্লেষণে মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসি জানাচ্ছে, দ্বিতীয় মেয়াদে ফার্স্ট লেডি হিসেবে মেলানিয়া আগের তুলনায় কম প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রথম মেয়াদের সময়ের তুলনায় এ দফায় তার প্রকাশ্য কর্মসূচি প্রায় অর্ধেক কম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শুরু

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াচ্ছেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তার শপথ অনুষ্ঠান শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার দেশের যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


শনিবার দেশের যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নতুন ৩৩ কেভি লাইনের রক্ষনাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২২ আগস্ট) নাটোরের কিছু এলাকায় সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৯ আগস্ট) এ বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তার করন ও রক্ষনাবেক্ষণ কাজের জন্য শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নং এবং ৮ নং (আংশিক) ফিডারের আওতাধীন বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা, বড়বড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিন উক্ত এলাকাগুলোতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া বাস্তব কাজে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছু কম-বেশি হতে পারে বলেও জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%