ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শনিবার দেশের যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


শনিবার দেশের যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নতুন ৩৩ কেভি লাইনের রক্ষনাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২২ আগস্ট) নাটোরের কিছু এলাকায় সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৯ আগস্ট) এ বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তার করন ও রক্ষনাবেক্ষণ কাজের জন্য শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নং এবং ৮ নং (আংশিক) ফিডারের আওতাধীন বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা, বড়বড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: ভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিকদের পিটিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

এদিন উক্ত এলাকাগুলোতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এছাড়া বাস্তব কাজে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছু কম-বেশি হতে পারে বলেও জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও দাপ্তরিক কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রকল্পের অর্থ থেকে অবৈধভাবে অর্থ নেওয়া এবং একাধিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

অভিযোগে কাঁঠালিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. গোলাম মোস্তাফা, মো. ফোরকান ও কম্পিউটার অপারেটর সাকিলের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, মো. ফোরকান একই সঙ্গে সিও ও অ্যাকাউন্টস-সংক্রান্ত একাধিক দায়িত্ব পালন করছেন। এতে দাপ্তরিক কার্যক্রম ও প্রকল্পের আর্থিক প্রক্রিয়ায় তাঁর প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

এছাড়া বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে প্রায় ১০ শতাংশ অর্থ নেওয়ার অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট নথি, বিল-ভাউচার বা অন্যান্য প্রমাণ প্রকাশ্যে পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়মের কারণে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং সরকারি উন্নয়ন প্রকল্পের মান ও অর্থের যথাযথ ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানা গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে। একই সঙ্গে অভিযোগগুলো খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রদল

বাগেরহাটের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে জেলা ছাত্রদল। আজ শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের রেলরোডে পৌর ছাত্রদলের দলীয় কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন।

দরিদ্র এই মেধাবী শিক্ষার্থীদের আগামীতে পড়ালেখার খরচ চালিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। ছাত্রদল নেতা শেখ আল মামুনের সংবর্ধনা পেয়ে খুশি হয়েছেন শিক্ষার্থীরা। সবার সহযোগিতা নিয়ে পড়ালেখা করে তাদের লালিত স্বপ্ন পূর্ণ করতে চায় এই শিক্ষার্থীরা। ছাত্রদলের নেতারা এই ২ শিক্ষার্থীর হাতে তুলে দেন ক্রেস্ট, সম্মাননা ও নগদ অর্থ।

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় থেকে দূর্জয় ঘরামী এবং বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে অরিত্র সরকার এবারের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে।

এ সময় জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হাওলাদার বাবু, ছাত্রদল নেতা ওয়ালিদ হোসাইন, শামিম মুন্সি, সামির আহমেদ, রোহিত হালদার, আল আমিন শেখ, আদনান ফাহিম, রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অরিত্র সরকার ও দূর্জয় ঘরামী বলেছেন, "ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন ভাইয়ের সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত। আমরা ভবিষ্যতে প্রকৌশলী হতে চাই। ছাত্রদল পড়ালেখা চালিয়ে নিতে সব ধরনের সহযোগিতা এবং আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমাদের জার্নিটা সহজ ছিল না। দারিদ্রতার সাথে লড়াই করে আজ এই সাফল্য পেয়েছি। তারা পাশে থাকলে আমাদের স্বপ্ন পূর্ণ হবে।"

বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেছেন, "দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদলকে বলেছেন সব সময় ছাত্রদের পাশে থাকতে। তারই ধারাবাহিকতায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এবারের অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় গরীব ঘরের ছেলে অরিত্র ও দূর্জয় অংশ নিয়েছে। তারা খুব কষ্ট করে পরীক্ষার ফলাফলে সাফল্য দেখিয়েছে। তাদের এই সাফল্য দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা মাথায় এসেছে।

তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের পড়ালেখা এগিয়ে নিতে ছাত্রদল তাদের পাশে থাকতে চায়। আমি নিজেও কষ্ট করে পড়ালেখা করেছি, তাই বড় ভাই হিসেবে তাদের পাশে থাকতে চাই। আজ যেমন পাশে রয়েছি, ভবিষ্যতেও থাকতে চাই। ছাত্রদলের নেতা-কর্মীসহ বিএনপি নেতাদের সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আছি। শিক্ষার্থীদের পাশে সব সময় থাকব। দরিদ্র মেধাবীদের খুঁজে বের করে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদেরও ধন্যবাদ জানান এই ছাত্রদল নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পাঠ করিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। মুখে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল শপথ বইতে স্বাক্ষর করেন এবং তা সত্যায়িত করেন স্পিকার।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাকাশে আরও বেশি রকেট পাঠানোর প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


মহাকাশে আরও বেশি রকেট পাঠানোর প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠানোর দৌড়ে নতুন এক স্বপ্নের কথা শোনালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহাকাশ ভ্রমণকে আরও গতিশীল করতে এবার তিনি বিপুলসংখ্যক রকেট উৎক্ষেপণের প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে এই পরিকল্পনার কথা জানানো হয়। মানুষের প্রথম চাঁদে পদার্পণের ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এবার যুক্তরাষ্ট্র ২০৩০ সালের আগেই সেখানে নভোচারী পাঠানোর জন্য চীনের সঙ্গে জোর প্রতিযোগিতায় নেমেছে।

মহাকাশ পরিবহনে আমেরিকার নেতৃত্ব ফিরিয়ে আনাই ট্রাম্পের নতুন নীতিমালার মূল লক্ষ্য। এই পরিকল্পনার আওতায় ২০৩০ সালের মধ্যে প্রতি বছর এক হাজারের বেশি রকেট উৎক্ষেপণ ও অবতরণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক নির্দেশনায় ট্রাম্প নাসাকে চাঁদ ও মঙ্গলে যাতায়াতের জন্য বাণিজ্যিক উদ্যোগগুলো সহজ করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে মঙ্গলে রোবট ও মানুষ পাঠাতে বাণিজ্যিক পথ কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি।

নাসা এরই মধ্যে চাঁদে একটি স্থায়ী ঘাঁটি গড়ার কাজ এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে নভোচারীদের সুবিধার্থে সেখানে অবকাঠামো বানাতে রোবোটিক যান ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি মহাকাশ গবেষণায় বেসরকারি বিনিয়োগ বাড়াতেও প্রেসিডেন্ট উৎসাহ দিয়েছেন। এজন্য নতুন উৎক্ষেপণ ও অবতরণ কেন্দ্র খোঁজার কথা বলেছেন তিনি।

আগামী ২০২৭ সালে মহাকাশযান ও অন্তত একটি লুনার ল্যান্ডারের মধ্যে সংযোগ পরীক্ষার লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। এই ল্যান্ডার তৈরিতে ইলন মাস্কের স্পেসএক্স ও জেফ বেজোসের ব্লু অরিজিন পাল্লা দিয়ে কাজ করছে। উল্লেখ্য, মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়া এবং সেখানে বসতি গড়ার বিশাল স্বপ্ন নিয়েই ২০০২ সালে স্পেসএক্স প্রতিষ্ঠা করেছেন ইলন মাস্ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%