ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সরকার তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে : ক্রীড়া প্রতিমন্ত্রী


সরকার তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

শুধু হ্যান্ডবল নয়, দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে বছরে অন্তত তিনটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে চারটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরির প্রাথমিক পরিকল্পনার কথা সরকার জানিয়েছে।

রোববার (১৮ অক্টোবর) পল্টনের এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এই তথ্য প্রকাশ করেন। এই স্টেডিয়ামে রোববার থেকে চারজাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এতে অংশগ্রহণ করছে ভারত, নেপাল ও মালদ্বীপ।

প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তোলার লক্ষ্যে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়নের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সকল ফেডারেশনকে নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাস্তবায়ন শুরু হয়েছে।

আরও পড়ুন: ভিনিসিয়াস ছাড়া সেভিয়াকে ৪-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, খেলোয়াড়রা নিয়মিত পারফর্ম না করলে তাদের মূল্যায়ন করা সম্ভব নয়। ইতোমধ্যে ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাইয়ের জন্য একটি দল কাজ করছে এবং মূল্যায়ন সম্পন্ন হয়েছে। পারফরম্যান্সের মানদণ্ড অনুযায়ী অনেকেই ভাতা থেকে বাদ পড়ছেন এবং নতুন ক্রীড়াবিদরা অন্তর্ভুক্ত হচ্ছেন, যা একটি চলমান প্রক্রিয়া।

সরকার ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক ময়দানে সক্রিয় দেখতে চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ফেডারেশন বছরজুড়ে তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে রুবিওর তলবে চরম বিতর্কে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


মুম্বাইয়ে রুবিওর তলবে চরম বিতর্কে মোদি সরকার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কারণে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দ্বিতীয়বারের জন্য ভারত সফর করার পরেও তিনি দিল্লিতে পা রাখছেন না। পরিবর্তে, সোমবার তিনি ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি বিষয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন। এরপর তিনি গুজরাটের জামনগরে একটি তেল শোধনাগার পরিদর্শনে যাবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, রুবিওর সফরের মূল উদ্দেশ্য হচ্ছে জ্বালানি, বাণিজ্য এবং দ্বিপক্ষীয় বিনিয়োগের বিষয়ে আলোচনা করা। তবে বিষয়টি বিতর্কের সৃষ্টি করে যখন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানিয়েছেন যে, রুবিওর সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কারকে মুম্বাইয়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

ভারতের বিরোধী দলীয় নেতারা এইভাবে স্বদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ডেকে বৈঠক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী মন্তব্য করেন, মার্কো রুবিও যেন মুম্বাইয়ে তার কর্মচারীকে তলব করেছেন। অন্য নেতাদের মতে, বিদেশি সরকারের নির্দেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে সফর করতে বাধ্য করা মোদি সরকারের জন্য একটি কূটনৈতিক ব্যর্থতা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সফরের মূল লক্ষ্য হিসেবে জ্বালানি খাতকে গুরুত্ব দিচ্ছে। জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি বৃহৎ তেল শোধনাগার রয়েছে, যা মার্কিন জ্বালানি রাজনীতির কেন্দ্রে অবস্থান করছে। তাছাড়া, ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কেনা এবং টেক্সাসে রিলায়েন্সের নতুন বিনিয়োগের বিষয়গুলোও এই সফরের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।

বাণিজ্যিক শুল্ক, রুশ তেল আমদানি বন্ধ করার মার্কিন চাপ এবং প্রযুক্তিভিত্তিক ভিসা ইস্যুতে যখন ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে টানাপোড়েন চলছে, তখন এমন একটি সফর ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত, নতুন ভবন ৩১ একরে নির্মিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত, নতুন ভবন ৩১ একরে নির্মিত হবে

অবশেষে বাংলাদেশ সচিবালয় রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ বিষয়ে নিশ্চিত তথ্য প্রদান করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ৩১ একর জমির ওপর নতুন সচিবালয় নির্মাণ করা হবে। এই প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে। তিনি আরও জানান, নতুন সচিবালয়ে ২০২৯ সালে অফিস কার্যক্রম শুরু হবে।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন মোহাম্মদ নুরুন নেওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন মোহাম্মদ নুরুন নেওয়াজ

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম মনোনীত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মতিক্রমে তার নাম ঘোষণা করা হয়।

এই শিল্প উদ্যোক্তা দেশের ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন, ব্যাংক খাত এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। নিজ উদ্যোগে তিনি এলাকায় মসজিদ, মাদরাসা, এতিমখানা এবং স্কুল-কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেছেন।

বর্তমানে তিনি এনসিসি ব্যাংক, ইলেকট্রো মার্ট লিমিটেড, ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মৌলভী শামসুল করিম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিকদের পিটিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


ভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিকদের পিটিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একটি কারখানার দুই মালিককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এ সময় তাদের কাছে থাকা ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে পৌর শহরের চন্ডিবের এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন-চন্ডিবের এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে নুরুল হক (৪৫) ও তার ছোট ভাই মাসুদ রানা (৪০)। তারা দুজন স্থানীয় ‘খাঁজা স্টিল ইন্ডাষ্ট্রিজ’ নামের একটি তারজালি (গুনা) প্রস্তুতকারী কারখানার যৌথ মালিক।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে দুই ভাই মিলে চন্ডিবের এলাকায় স্টিল কারখানাটি গড়ে তোলেন। কারখানাটি লাভজনক হওয়ায় স্থানীয় মোহাম্মদ আলী, তার ছেলেসহ কয়েকজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। পূর্বে ভয়ের মুখে বেশ কয়েকবার চাঁদা দিলেও সম্প্রতি আবারও বড় অঙ্কের চাঁদা দাবি করায় তা দিতে অস্বীকার করেন কারখানা মালিকরা।


আহত নুরুল হক জানান, আজ দুপুরে কারখানা থেকে ১৬ লাখ টাকা ব্যাগে নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হয় আমরা দুই ভাই। এ সময় মোহাম্মদ আলী ও তার দলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। রামদা ও লাঠিসোটা দিয়ে আমাদের দুই ভাইয়ের হাত-পায়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হলে তারা মাটিতে লুটিয়ে পড়েন। পরে সন্ত্রাসীরা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল করিম জানান, আহত দুই ভাইয়ের হাত ও পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। নুরুল হকের একটি পা ভেঙে গেছে এবং রক্তক্ষরণ বেশি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ছোট ভাই মাসুদ রানাকে স্থানীয় হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে প্রতিপক্ষ মোহাম্মদ আলী ও তার সঙ্গীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) আসিবুর রহমান জানান, খবর পেয়ে ওসির নির্দেশে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%