ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত


ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

ময়মনসিংহ, ৩১ আগস্ট, ২০২৬ : জেলার ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ সোমবার সকালে ত্রিশাল উপজেলার বালিপাড়া সড়কের পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে উপজেলার বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ী মোড় এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হন। অপরদিকে একই সড়কের শিমুলতলী এলাকায় পিকআপের ধাক্কায় আরও এক পথচারী নারী নিহত হন। 

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

নিহতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হারার কান্দি গ্রামের সুরুজ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬), একই উপজেলার ভুইয়াপাড়া গ্রামের মঞ্জিল ভুইয়ার স্ত্রী হোসনে আরা (৬০) এবং উপজেলার বীররামপুর গ্রামের আলামিনের স্ত্রী মারিয়া খাতুন (২৫)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭ টাার দিকে মারিয়া খাতুন (২৫) নামে এক নারী তার সন্তানকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বালিপাড়া সড়কের শিমুলতলি এলাকায় যেতেই পিছন থেকে একটি পিকআপ নারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার বীররামপুর গ্রামের আলামিনের স্ত্রী।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাসসকে বলেন, অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাওয়ার পথে ঠাকুরবাড়ির মোড়ে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এছাড়াও অপর একটি দুর্ঘটনায় আরো এক নারী নিহত হন।

ত্রিশাল থানার এসআই পলাশ বাসসকে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা-ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে স্মারকলিপি

কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করেছে। এই স্মারকলিপিটি কলেজ অধ্যক্ষের কাছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার পক্ষ থেকে দেওয়া হয়।

স্মারকলিপিটি সোমবার (৩১ আগস্ট) কলেজের অধ্যক্ষ মনির আহমেদের নিকট প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, হোস্টেলে আবেদনের সময়সীমা বৃদ্ধি, জামানত ফি প্রত্যাহার, হোস্টেল ফি ৯ হাজার টাকা থেকে কমিয়ে ৬ হাজার টাকায় নির্ধারণ, কলেজ মাঠের সংস্কার, লাইব্রেরিতে নতুন বই সংযোজন, পানির ফিল্টার মেরামত এবং লাইব্রেরিতে নতুন পানির ফিল্টার স্থাপনের দাবি জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফখরুল লতিফ, ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক নাজমুল ইসলাম, কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন রায়হান এবং সেক্রেটারি মোহাম্মদ সাকিল উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বিএসটিআইর অনুমোদন না থাকায় জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বিএসটিআইর অনুমোদন না থাকায় জরিমানা

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কসমেটিকস ওয়ার্ল্ড নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের অনুমোদন না থাকার কারণে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের মদিনা শপিং কমপ্লেক্সে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার অনুপস্থিতি, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, লাগেজ পণ্য বিক্রয়, পণ্য ক্রয়ের রশিদ না থাকা এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো অ্যাকাডেমিক যোগ্যতা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্বক ও বিভিন্ন পণ্যের বিষয়ে পরামর্শ প্রদান করার কারণে কসমেটিকস ওয়ার্ল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ প্রদান করেন।

অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, আগামী ৫ বছরে বিদেশে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের অভাব বিদ্যমান রয়েছে।

এ পরিস্থিতি মাথায় রেখে সরকার দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার চেষ্টা করছে।

সোমবার (৩১ আগস্ট) বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ (বিএম কলেজ) ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে জনবান্ধব কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করছে সরকার। তরুণ ও কর্মক্ষম জনগণের জন্য দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।’

নুরুল হক নুর আরও বলেন, ‘সরকার শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।’

তিনি উল্লেখ করেন, প্রতিবছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন।

পর্যায়ক্রমে এই সংখ্যা আরো বৃদ্ধি করা হব

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


বগুড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ ও স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে লংকাবাংলা ফাউন্ডেশন, যা পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।

এই কর্মসূচিটি সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া মহানগরের লতিফপুর ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির উত্তর অঞ্চলের প্রধান মো. মিজানুর রহমান।

তিনি বলেন, "বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। বৃক্ষরোপণের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাণীকুলের নিরাপদ আবাসস্থল সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।" তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে।

তিনি আরও বলেন, "লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি বগুড়া শাখার শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ, শাখার অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মসূচিটি উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা নিজের হাতে গাছের চারা রোপণ করে এবং সেগুলোর পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে। শিক্ষক-শিক্ষিকারাও তাদের সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%