প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কসমেটিকস ওয়ার্ল্ড নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের অনুমোদন না থাকার কারণে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের মদিনা শপিং কমপ্লেক্সে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার অনুপস্থিতি, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, লাগেজ পণ্য বিক্রয়, পণ্য ক্রয়ের রশিদ না থাকা এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো অ্যাকাডেমিক যোগ্যতা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্বক ও বিভিন্ন পণ্যের বিষয়ে পরামর্শ প্রদান করার কারণে কসমেটিকস ওয়ার্ল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ প্রদান করেন।
অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন