ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাইকা প্রেসিডেন্ট


বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাইকা প্রেসিডেন্ট

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষ করে দেশে ফিরেছেন।

এই সফরের মাধ্যমে তিনি বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করার পাশাপাশি, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জাইকার দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সফর শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব অত্যন্ত শক্তিশালী। আগামী বছরগুলোতেও এই সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

ড. তানাকা সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জাপানের সহায়তায় বাস্তবায়নাধীন ঢাকা মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ এবং বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

অতীতে পাওয়ার এশিয়া উদ্যোগের আওতায় বাংলাদেশকে দেওয়া ৫০ বিলিয়ন জাপানি ইয়েন জরুরি সহায়তার বিষয়েও গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।

ড. তানাকা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে পৃথক বৈঠক করেন।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

এসব বৈঠকে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, জ্বালানি নিরাপত্তা এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সফরের শুরুতে, তিনি ২০১৬ সালের হোলি আর্টিজান বেকারি হামলায় নিহত সাত জাপানি নাগরিকের স্মরণে আয়োজিত দশম বার্ষিক স্মরণসভায় অংশ নেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

ড. তানাকা সফরকালে জাইকার সহায়তায় বাস্তবায়নাধীন একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের আওতায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করেন। এসব প্রকল্প বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, এ উদ্যোগ জাপানের ‘আপডেটেড ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি)’ ভিশনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

৪ জুলাই, তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জাইকার সহায়তায় পরিচালিত মানবিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ই-ভাউচার কেন্দ্র, ইউএনএইচসিআরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আইওএম পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র এবং জীবিকাভিত্তিক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

তিনি শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) সঙ্গে বৈঠক করে রোহিঙ্গা পরিস্থিতি এবং চলমান সহায়তা কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন।

একই দিনে, তিনি জাইকার অনুদান সহায়তায় নির্মাণাধীন কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টার এবং উপকূলীয় এলাকায় বাস্তবায়নাধীন মৎস্যজীবীদের জীবিকা উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসব উদ্যোগের মাধ্যমে মৎস্য প্রক্রিয়াজাতকরণ, বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সফরের শেষ দিনে, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এবং জাপানি প্রযুক্তিনির্ভর ‘জে-ড্রাম’ উদ্যোগ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশের নগর ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়নে জাইকার সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

পাঁচ দিনের এ সফরে, ড. তানাকা আকিহিকো বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ, জ্বালানি নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমে জাইকার সহযোগিতা আরও সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ অধিবেশন বসবে কাল বিকেল ৩টায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


সংসদ অধিবেশন বসবে কাল বিকেল ৩টায়

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ নামে পরিচিত, আগামীকাল বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হবে।

এ অধিবেশনের কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রকে তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি না করার আহ্বান নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


যুক্তরাষ্ট্রকে তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি না করার  আহ্বান নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন যেন তারা তুরস্কের কাছে তাদের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি না করে। তার মতে, এই ধরনের বিক্রি মধ্যপ্রাচ্যে বিদ্যমান সামরিক শক্তির ভারসাম্য নষ্ট করবে।

ওয়াশিংটন থেকে এএফপি জানাচ্ছে, ফক্স নিউজের সকালের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি না, তাদেরকে (তুরস্ককে) এফ-৩৫ যুদ্ধবিমান কিংবা তারা যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন দেওয়া উচিত। কারণ এতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট হবে। এ ভারসাম্য মূলত ইসরাইলের আকাশসামরিক শ্রেষ্ঠত্ব এবং আমার মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের মাধ্যমে নিশ্চিত হয়।’

নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবারই ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক্সবক্স পুনর্গঠনে ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


এক্সবক্স পুনর্গঠনে ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

ব্যয় সংকোচন এবং এক্সবক্স গেমিং বিভাগে বড় পুনর্গঠনের অংশ হিসেবে মাইক্রোসফট ঘোষণা করেছে যে তারা প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করছে। এই সংখ্যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক কর্মীর প্রায় ২ শতাংশ।

সোমবার মাইক্রোসফট জানায় যে, ছাঁটাইয়ের অংশ হিসেবে এক্সবক্সের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন করা হচ্ছে। আগামী অর্থবছরে গেমিং বিভাগের মধ্যে প্রায় ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করা হবে। পাশাপাশি চারটি গেম স্টুডিওকে পৃথক করা অথবা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হবে এবং আরও একটি স্টুডিও পর্যালোচনার আওতায় আসবে, যার কারণে সেটি বন্ধও হয়ে যেতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিপুল বিনিয়োগের মধ্যে এটি প্রযুক্তি প্রতিষ্ঠানটির ধারাবাহিক গণছাঁটাইয়ের সর্বশেষ পদক্ষেপ। এআই-সক্ষম ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামো গড়ে তুলতে প্রযুক্তি কোম্পানিগুলো বর্তমানে কয়েক দশমিক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানাচ্ছে, মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোলম্যান সকল কর্মীর উদ্দেশে পাঠানো বার্তায় বলেন, 'আমাদের চারপাশের বিশ্ব যেমন বদলাচ্ছে, তেমনি আমাদের ব্যবসাও বদলাচ্ছে।'

তিনি উল্লেখ করেছেন, 'কোনো প্রতিষ্ঠান তার শিল্প খাত পরিবর্তিত হবে কি না, তা নির্ধারণ করতে পারে না। তবে সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে বদলাবে কি না, তা নির্ধারণ করতে পারে।'

কোলম্যান জানান, ছাঁটাইয়ের বড় অংশই মাইক্রোসফটের বাণিজ্যিক কার্যক্রম এবং এক্সবক্স বিভাগে ঘটেছে। তিনি বলেন, বাদ দেওয়া পদগুলো 'এআই দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে না'। তবে তিনি স্বীকার করেন যে স্বয়ংক্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানজুড়ে কাজের ধরন বদলে দিচ্ছে।

বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে তিনি বলেন, গত সপ্তাহে ঘোষিত ২৫০ কোটি মার্কিন ডলারের কর্মসূচির অংশ হিসেবে ৬ হাজার প্রকৌশলীকে বিভিন্ন করপোরেট গ্রাহক প্রতিষ্ঠানে যুক্ত করা হবে, যাতে এআই প্রযুক্তি গ্রহণে অনাগ্রহী গ্রাহকদের দ্রুত উৎসাহিত করা যায়।

এক্সবক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আশা শর্মা কর্মীদের উদ্দেশে পৃথক বার্তায় জানান যে, তাৎক্ষণিকভাবে এক হাজার ৬০০ কর্মী ছাঁটাই করা হচ্ছে। বাকি ছাঁটাই ২০২৭ অর্থবছর পর্যন্ত ধাপে ধাপে সম্পন্ন হবে।

২০২৪ সালে প্রতিযোগিতা-সংক্রান্ত দীর্ঘ নিয়ন্ত্রক পর্যালোচনা শেষে ৬ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলারে অ্যাকটিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের পর এক্সবক্সে কয়েক দফা কর্মী ছাঁটাই হয়েছে। শর্মা বলেন, এক্সবক্সের ব্যবসার বর্তমান অবস্থা 'সুস্থ নয়'। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় এ বিভাগের মুনাফার হার 'তিন থেকে ১০ গুণ কম'।

তিনি দীর্ঘদিনের এক্সবক্স প্রধান ফিল স্পেনসারের স্থলাভিষিক্ত হয়েছেন। স্পেনসার চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসর নেন। শর্মা ২০২৭ সালের মধ্যে বিভাগটিকে আবার প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, 'ইতিহাসে এমন অনেক প্রতিষ্ঠানের উদাহরণ রয়েছে, যারা দীর্ঘদিন টিকে থাকাকেই নিজেদের অবধারিত ভবিষ্যৎ বলে মনে করেছিল। আমরা তাদের মতো হতে চাই না।'

পুনর্গঠনের অংশ হিসেবে চারটি স্টুডিও এক্সবক্স থেকে পৃথক হয়ে যাবে। এর মধ্যে কমপালশন গেমস এবং ডাবল ফাইন প্রোডাকশনস স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালাবে। তারা নিজেদের মেধাস্বত্ব ও গেমের ক্যাটালগ নিজেদের কাছেই রাখবে।

অন্যদিকে নিনজা থিওরি এবং আনডেড ল্যাবস নতুন মালিকানায় যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। নতুন মালিকেরা তাদের চলমান প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখবেন।

এদিকে, ফ্রান্সে আরকেইন স্টুডিওর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মী পরিষদের (ওয়ার্কস কাউন্সিল) সঙ্গে বাধ্যতামূলক পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে। শর্মার ভাষায়, সেখানে 'সম্ভাব্য কৌশলগত বিকল্প' পর্যালোচনা করা হবে। এ প্রক্রিয়ার ফলে স্টুডিওটি বিক্রি বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে চট্টগ্রাম মহানগরীতে দুই দিনের টানা বৃষ্টির পরেও জলাবদ্ধতা হয়নি।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের বিষয়টি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। এই জন্য তিনি চট্টগ্রামের সবগুলো সেবা সংস্থাকে নিয়ে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করেছেন।

বৃষ্টির পানি নিষ্কাশনের বাস্তব চিত্র, খাল-নালা ও ড্রেনের পানি প্রবাহ, ঝুঁকিপূর্ণ স্থানসমূহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়টি মেয়র ডা. শাহাদাত আজ সোমবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনকালে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

মেয়র বলেন, জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তোলা আমাদের জন্য অন্যতম অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে চসিকের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খাল, নালা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখা, পানি প্রবাহে প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমেই টানা দুই দিনের বৃষ্টির পর নগরীতে কোনো উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি হয়নি।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%