ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪৩


গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪৩

২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ৭৩ হাজার ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের সংখ্যার মধ্যে ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৩১ জন লোক নিহত হয়েছেন। একই সময়ে আরো ৩ হাজার ৩০৯ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

দেশটির মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৭৩ হাজার ৪১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়ক সালমান সিদ্দিকী নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়ক সালমান সিদ্দিকী নির্বাচিত

গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী। গত বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত বৈঠকে দুই মাসের মেয়াদে তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

বৈঠকটি পরিচালনা করেন জোটের বিদায়ী সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়। বৈঠকে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তানজিম হায়দার চঞ্চল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহ-সভাপতি নাঈমউদ্দীন, এবং পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি শুভাশীষ চাকমা।

গত বৈঠকে জোটের নেতৃবৃন্দ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, অব্যাহত খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনায় জনগণের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিয়ে বরং দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে অপ্রতুল বাজেট বরাদ্দের বিষয়েও তারা দাবি জানিয়ে তীব্র সমালোচনা করেন।

বৈঠকে স্বাধীন বালুচিস্তানের দাবিতে আন্দোলনরত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অধিকারকর্মী মাহরাং বালুচের মুক্তি এবং সব নিপীড়িত জাতিগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ ছাড়া বৈঠকে জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে আগামী ৩০ জুন দুপুর ১২টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তা

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন যখন তারা আসামি গ্রেফতারে গিয়েছিলেন।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায়। আহতদের মধ্যে সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, চুরি ও মাদক মামলার আসামি রাশেদকে গ্রেফতার করতে গেলে সে এবং তার সহযোগীরা এসআই রুহুল আমিন ও এএসআই লতিফের ওপর অতর্কিত হামলা চালায়। এ হামলার ফলে দুই পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত এসআই রুহুল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানি ড্রোন হামলা, কড়া নিন্দা দেশটির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানি ড্রোন হামলা, কড়া নিন্দা দেশটির

মধ্যপ্রাচ্য আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। যুদ্ধবিরতি চুক্তির সময়ের মাঝেই বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা দাবি করে তেহরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।

এরপরই ইরান বাহরাইনে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। শনিবার (২৭ জুন) ভোরে তাঁদের ভূখণ্ডে এই ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আল আরাবিয়া জানায়, এই হামলাকে বাহরাইন তাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি 'গুরুতর ও নগ্ন লঙ্ঘন' হিসেবে দেখছে।

এছাড়া বাহরাইন স্পষ্ট জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তাদের পূর্ণ আত্মরক্ষার অধিকার রয়েছে।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ইরানি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করে দেশে আঘাত হানে। ফলে বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। তবে কোথায় সুনির্দিষ্টভাবে হামলা হয়েছে তা জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যে যখন আন্তর্জাতিকভাবে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে, ঠিক সেই সময়ে বাহরাইন এই হামলার জন্য এককভাবে তেহরানকে দায়ী করেছে। বাহরাইন সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ চলমান আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে।

এর আগে, ইরান জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে কোন লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

মূলত, হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র ও রাডার সাইটে বিমান হামলা চালায়। এর পাল্টা জবাব হিসেবে ইরান বাহরাইনে ড্রোন হামলা চালায়, যেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!

চলমান খেলার উন্মাদনার মাঝে সিঁথি সাহা দুর্দান্ত একটি রোম্যান্টিক গান নিয়ে হাজির হয়েছেন। এই গানে নায়িকা অলংকার চৌধুরীর পারফরমেন্স নতুন একটি মাত্রা যোগ করেছে।

‘বসন্তের কোকিল’ শিরোনামের এই ড্যান্স নাম্বারটি অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশের পর থেকেই দর্শকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। গানটির প্রথম দিনেই ভিউ অতিক্রম করেছে ৮১ হাজারের বেশি। অল্প কিছু সময়ের মধ্যেই গানটি উল্লেখযোগ্য ভিউ অর্জনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে।

রণক রায়হানের কথায় ‘বসন্তের কোকিল’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। তিনি সাম্প্রতিক সময়ে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া আসে’ এর মতো সুপারহিট গান উপহার দিয়েছেন।

সিঁথি সাহা ‘বসন্তের কোকিল’ প্রসঙ্গে বলেন, ‘এই গানটি গাইতে গিয়ে আমি ভীষণ আনন্দ পেয়েছি। গানটির সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটি দেখলে মন ভালো হয়ে যায়। গানটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে। আমি আশা করি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।’

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অলংকার চৌধুরী ও শিফাত আমিন শুভ। ভিডিওটি পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আমেজ আর ভালোবাসার গল্পে নির্মিত গানটি ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়ছে।

অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, ইন্ডাস্ট্রিতে গান তৈরি ও প্রকাশের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। সেই ভাবনা থেকেই তারা নতুন নতুন গান ও ভিডিও প্রকাশের মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রকাশ হলো ‘বসন্তের কোকিল’。

‘বসন্তের কোকিল’ গানের লিংক: https://youtu.be/xySYK8NqmCE?list=RDxySYK8NqmCE

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%