ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল


ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

ময়মনসিংহের ত্রিশাল সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবন নির্মাণের ২০ বছর পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। ফলে স্বাস্থ্যকেন্দ্রটি, যা প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর ফলে পাঁচ থেকে ছয় লাখ টাকার আসবাবপত্র ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম নষ্ট হচ্ছে। আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করেও জনবল নিয়োগের কোনো সমাধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ সরকার ও আফাজ উদ্দিন সরকারের দান করা সাড়ে ৩২ শতাংশ জমির ওপর স্বাস্থ্যকেন্দ্রটির দ্বিতল ভবন নির্মাণ করা হয়। এই কেন্দ্রটি গ্রামের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নির্মিত হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ার কারণে স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ সূত্রে জানা গেছে, কেন্দ্রটিতে জনবল নিয়োগের জন্য একাধিকবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। তবে দীর্ঘ সময় ধরে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এবং স্থানীয় বাসিন্দারা প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে ওই ভবনটি পরিত্যক্ত অবস্থায় থাকায়, প্রায় পাঁচ থেকে ছয় লক্ষাধিক টাকার আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জামাদি নষ্ট হচ্ছে।

আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?

স্থানীয় নয়ামিয়া জানান, "আমার গর্ভবতী স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে উপজেলা সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে সন্তান প্রসব হয়ে যায়।" তিনি আরও বলেন, "শুধু আমার স্ত্রীর বেলায় এমনটি নয়, এমন অনেক ঘটনাই এই এলাকায় ঘটেছে। আমি চাই দ্রুত এই কেন্দ্রের জনবল নিয়োগের জন্য জোর দাবি জানাই, যাতে গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা পায়।"

জমিদাতা আবদুল আজিজ সরকারের ছেলে সারোয়ার জাহান জুয়েল বলেন, "একসময় এই এলাকার রাস্তাঘাটগুলো খারাপ ছিল। গ্রামের মানুষের চিকিৎসাসেবা পাওয়ার জন্য আমার বাবা জমি দান করে ছিলেন। কিন্তু ভবন নির্মাণের পর জনবল না থাকায়, আমার বাবার মনের আশাটুকু আর পূরণ হচ্ছে না। এখন আমি স্থানীয় এলাকাবাসী হিসেবে দ্রুত চিকিৎসা সুবিধা পাওয়ার জন্য উপরমহলের সুদৃষ্টি কামনা করছি।" ত্রিশাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক মেডিকেল অফিসার ডা. মাহমুদা ইসলাম দীপা জানান, "এই স্বাস্থ্য কেন্দ্রটিতে জনবলের অভাবে গ্রামের মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া যাচ্ছে না। তবে বিদ্যুৎ, পানি সংকটের কারণে সেবা ব্যাহত হচ্ছে। আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।"

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল বারী জানান, "২০০৬ সালে নির্মিত ওই সেবা কেন্দ্রে জনবল নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বেশ কয়েকবার লিখিত আবেদন করা হয়েছে। তারপরও জনবল নিয়োগ দেওয়া হয়নি। তাছাড়া ভবন সংস্কারের অভাবে কিছুটা সেবা ব্যাহত হচ্ছে। আমরা সংস্কারের বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছি।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরে ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ এম


দুর্গাপুরে ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ একটি পিকআপ জব্দ করেছে, যা গরু পরিবহনে ব্যবহৃত হচ্ছিল, এবং নাজিরপুর বাজারের নামে ভুয়া খাস আদায়ের রশিদ বইও উদ্ধার করা হয়েছে। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা বলে জানা গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) ভোরে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের উত্তরাইল বাজারের দয়ালবাড়ী এলাকায় গরুবোঝাই পিকআপসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরপুর বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, দুর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামের পারভেজ মিয়া (২৫), নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের আফসার উদ্দিন (৩৪), দুর্গাপুরের চারিখাল গ্রামের হানিফ (৩০), নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের ইয়াসিন মিয়া (২২) এবং কলমাকান্দার নাজিরপুর এলাকার রামপুর গ্রামের জাহিদ হাসান রাসেল (৩০)।

পুলিশের এজাহার থেকে জানা যায়, শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে দুর্গাপুর থানার এসআই মো. মনিরুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে সোমেশ্বরী সেতুর ওপর অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু পিকআপে করে নাজিরপুর মোড় হয়ে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ সেতুর ওপর চেকপোস্ট বসিয়ে পিকআপটি থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা সিএনজি ও মোটরসাইকেলে পিকআপটির পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সকাল সোয়া ৫ টা দিকে উত্তরাইল বাজারের দয়ালবাড়ী এলাকায় পিকআপটি আটক করে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হন।

পিকআপে তল্লাশি চালিয়ে পুলিশ ১৭টি ষাঁড়-বাছুর উদ্ধার করে। গরুগুলোর বৈধ কাগজপত্র দেখতে চাইলে আটক ব্যক্তিরা নাজিরপুর বাজার, কলমাকান্দার নামসংবলিত হাতে লেখা ১৭ পাতা হলুদ রঙের রশিদ দেখান। তবে পুলিশি যাচাইয়ে সেগুলোকে বৈধ কাগজপত্র হিসেবে গ্রহণযোগ্য পাওয়া যায়নি। পরে গরুগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পাঁচ নম্বর আসামি জাহিদ হাসান রাসেলের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় গরু বাংলাদেশে এনে নাজিরপুর বাজারের ভুয়া খাস আদায়ের রশিদ ব্যবহার করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে তথ্য দেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন সকাল পৌনে এগারোটার দিকে নাজিরপুর বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে জাহিদ হাসান রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে নাজিরপুর বাজারের নামসংবলিত ১০৯ পাতার একটি খাস আদায়ের রশিদ বই জব্দ করা হয়। বইটির বিভিন্ন পাতায় ০৪০১ থেকে ০৫০০ পর্যন্ত ক্রমিক নম্বর রয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সাকের আহমেদ জানান, ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুরের আনুমানিক মূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা। এ ছাড়া গরু পরিবহনে ব্যবহৃত কুষ্টিয়া-ন ১১-০০২৫ নম্বরের পিকআপটির আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

এ ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনের বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু সংগ্রহ, অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে জাল রশিদ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির ৪৬৭ ও ৪৬৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ এম


পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়াম। গতকাল শুক্রবার, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি বিশেষায়িত লরিতে এই পারমাণবিক জ্বালানির চালানটি প্রকল্প এলাকায় পৌঁছায়।

ইউরেনিয়ামবাহী গাড়িবহর এবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাকশীর লালন শাহ সেতু হয়ে রূপপুরে পৌঁছেছে। পারমাণবিক জ্বালানি পরিবহনে এই রুটটি এবারই প্রথম ব্যবহৃত হলো।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস টুটল জানিয়েছেন, গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে বিকল্প পথে পারমাণবিক জ্বালানি পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ইউরেনিয়ামবাহী গাড়িবহর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে প্রকল্প এলাকায় পৌঁছাত।

এ চালানসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটিসহ মোট পাঁচটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে জ্বালানি সরবরাহের জন্য আরো দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ৯টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ এম


ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিলে ইসরাইলের অস্তিত্ব থাকত না।

শুক্রবার (৬ নভেম্বর) ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেন।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে, ফলে ইসরাইল ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে।

তিনি বলেন, “আমি যদি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতাম, তাহলে আজ ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না। ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত।”

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে, তবে দেশটির বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুকে ২০০ বছরের সাজা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ এম


স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুকে ২০০ বছরের সাজা

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ কেনিয়ায় ধর্মীয় উগ্রবাদে প্ররোচনা দিয়ে অনুসারীদের অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ঘটনায় আলোচিত ধর্মীয় গোষ্ঠীর নেতা পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার ২৮ সহযোগীকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দেশটির উপকূলীয় শহর মোম্বাসার হাইকোর্টে এ রায় ঘোষণা করা হয়। আদালতের বিচারক ডায়ানা কাবেদজা-মোচাচে এ সাজা প্রদান করেন।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, পল ম্যাকেঞ্জি তার অনুসারীদের যিশুর সঙ্গে মিলিত হওয়ার কথা বলে অনাহারে থাকতে নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশনায় অনুসারীরা খাবার ও পানি গ্রহণ বন্ধ করে দেন। এর ফলে ১৯০ শিশু ও একজন প্রাপ্তবয়স্কসহ মোট ১৯১ জনের মৃত্যু ঘটে।

আদালত জানায়, নিহতদের মধ্যে ১৮৩ জন অনাহারে মারা যান এবং আটজন সরাসরি হত্যার শিকার হন। এই ঘটনায় ম্যাকেঞ্জির বিরুদ্ধে দুটি পৃথক ধারায় ১০০ বছর করে মোট ২০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর সহযোগীদের ১০ থেকে ১৬০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

২০২৩ সালে কেনিয়ার উপকূলীয় কিলিফি কাউন্টির শাকাহোলা বনাঞ্চলে গণকবরের সন্ধান পাওয়ার পর ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনায় আসে। ওই এলাকায় অনুসন্ধান চালিয়ে চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়। অনেক মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

মামলায় প্রসিকিউশন ম্যাকেঞ্জির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছিল। তবে আদালত সেই আবেদন নাকচ করে ২০০ বছরের কারাদণ্ড প্রদান করেন। বিচারকের মতে, অনুসারীদের ধর্মীয় বিশ্বাসে মৃত্যুকে স্বর্গে যাওয়ার পথ হিসেবে দেখা হতো। সে ক্ষেত্রে মৃত্যুদণ্ড তাঁদের কাছে শাস্তির পরিবর্তে পুরস্কার হিসেবে বিবেচিত হতে পারে।

এদিকে ম্যাকেঞ্জির আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। এ ছাড়া অন্য অনুসারীদের মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে পৃথক সন্ত্রাসবাদ, হত্যাসহ আরও কয়েকটি মামলা চলমান রয়েছে।

কেনিয়ার ইতিহাসে আলোচিত এই গণমৃত্যুর ঘটনা ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি ও উগ্রবাদ প্রতিরোধে দেশটির কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%