০৪:১২ পি.এম
চলমান খেলার উন্মাদনার মাঝে সিঁথি সাহা দুর্দান্ত একটি রোম্যান্টিক গান নিয়ে হাজির হয়েছেন। এই গানে নায়িকা অলংকার চৌধুরীর পারফরমেন্স নতুন একটি মাত্রা যোগ করেছে।
‘বসন্তের কোকিল’ শিরোনামের এই ড্যান্স নাম্বারটি অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশের পর থেকেই দর্শকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। গানটির প্রথম দিনেই ভিউ অতিক্রম করেছে ৮১ হাজারের বেশি। অল্প কিছু সময়ের মধ্যেই গানটি উল্লেখযোগ্য ভিউ অর্জনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে।
রণক রায়হানের কথায় ‘বসন্তের কোকিল’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। তিনি সাম্প্রতিক সময়ে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া আসে’ এর মতো সুপারহিট গান উপহার দিয়েছেন।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
সিঁথি সাহা ‘বসন্তের কোকিল’ প্রসঙ্গে বলেন, ‘এই গানটি গাইতে গিয়ে আমি ভীষণ আনন্দ পেয়েছি। গানটির সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটি দেখলে মন ভালো হয়ে যায়। গানটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে। আমি আশা করি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।’
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অলংকার চৌধুরী ও শিফাত আমিন শুভ। ভিডিওটি পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আমেজ আর ভালোবাসার গল্পে নির্মিত গানটি ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়ছে।
অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, ইন্ডাস্ট্রিতে গান তৈরি ও প্রকাশের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। সেই ভাবনা থেকেই তারা নতুন নতুন গান ও ভিডিও প্রকাশের মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রকাশ হলো ‘বসন্তের কোকিল’。
‘বসন্তের কোকিল’ গানের লিংক: https://youtu.be/xySYK8NqmCE?list=RDxySYK8NqmCE
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন