ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

টিকিট বিক্রির ৬৭৪ কোটি টাকার হিসাব দেখায়নি মেট্রোরেল


টিকিট বিক্রির ৬৭৪ কোটি টাকার হিসাব দেখায়নি মেট্রোরেল

টিকিট বিক্রি থেকে আয় পৌনে সাতশ কোটি টাকা। তবে, এই অর্থকে দায় হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আর্থিক প্রতিবেদনে। এছাড়া, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে কমিশন বাবদ ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

মেট্রোরেলের কার্যক্রমের ওপর পরিচালিত নিরীক্ষায় এসব অসামঞ্জস্যপূর্ণ হিসাব খুঁজে পাওয়া গেছে। ঢাকার বুকে মেট্রোরেলের এই ছুটে চলা নগরবাসীর যাতায়াতকে সহজ করেছে। ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি ঢাকার উত্তরাকে মতিঝিলের সাথে যুক্ত করেছে। যেখানে দৈনিক গড়ে ৪ লাখ মানুষ চলাচল করছেন। কিন্তু এত যাত্রী চাপ সত্ত্বেও, এই মেগা প্রকল্পটি আয়ের বদলে দায়ে পরিণত হচ্ছে।

ঢাকা মাস র‍্যাপিডের ওপর চালানো নিরীক্ষায় উল্লেখ করা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে মেট্রোরেল-৬ প্রায় ৭ কোটির বেশি যাত্রী পরিবহন করেছে। এই যাত্রী পরিবহন থেকে টিকিট বিক্রি বাবদ আয় হয়েছে ৬শ ৭৪ কোটি টাকা। কিন্তু ডিএমটিসিএল এই অর্থকে আয় হিসেবে দেখায়নি, বরং দায় হিসেবে দেখিয়েছে। এছাড়া, আয় হিসেবে না দেখানো সত্ত্বেও, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে ৬ কোটি টাকা কমিশন বাবদ পরিশোধ করা হয়েছে।

আরও পড়ুন: নভেম্বরের প্রথম ৮ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা

নিরীক্ষকরা আরও জানিয়েছেন, ওই অর্থবছরে কোম্পানির অধীনে ৫টি চলমান প্রকল্প থাকলেও, তাদের কোনো আর্থিক বিবরণী খুঁজে পাওয়া যায়নি। বিদেশি ঋণের দায়ও লিপিবদ্ধ হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, কারিগরি এই প্রতিষ্ঠানে উপযুক্ত নেতৃত্বের অভাবের কারণে এমন জটিলতা সৃষ্টি হচ্ছে।

পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক মন্তব্য করেন, "আমরা যে টিকেট থেকে ইনকাম করি এটা দায় নাকি দেনা! এটা যে দেখানোর মধ্যে অসংগতিপূর্ণ।" তিনি বলেন, "বড় প্রতিষ্ঠান হিসেবে আমি বলব এটি সরকারের দেখা উচিত এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তাদের কাছে স্বচ্ছতার জন্য জবাবদিহি করা উচিত।" তিনি আরও উল্লেখ করেন, "এখানে কিছু আমলা এসেই টেকনিক্যাল যে জিনিসটা করছে সেটা পৃথিবীতে গিনেস বুক অফ রেকর্ড হবে। তারা জাপানির মত প্রতিষ্ঠান থেকে শক্তপক্ত, ভালো মানের অবকাঠামো তৈরি করতে পারেনি।"

নিরীক্ষায় বলা হয়েছে, মেট্রোরেল-৬ এর জাইকা ও বিদেশি ঋণের বিপুল টাকার সুদ ও মূল ঋণ গোপন রাখা হয়েছে। সরকারের ১৫৩.৭৫ কোটি টাকার ঋণ তুলে ধরা হয়েছে। বিদ্যুৎ বিল, লাইসেন্স ফি, ইউটিলিটি চার্জ ও পরিচালনগত ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।

এছাড়া, কোম্পানির ৫শ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে শেয়ারহোল্ডাররা মাত্র ৪০ কোটি টাকা পরিশোধ করেছেন। ফলে ৪৬০ কোটি টাকার ঘাটতি রয়ে গেছে, যা নিয়ে নিরীক্ষক দলের প্রশ্নবিদ্ধ মন্তব্য রয়েছে। ওই অর্থবছরে ১১ লাখ টাকার দুটি এফডিআর কোম্পানির নামে দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ নিরীক্ষকরা পাননি।

আরও পড়ুন: এলডিসি উত্তরণে স্বস্তি, সামনে কঠিন সক্ষমতা অর্জনের পরীক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ৬০ বছর বয়সী বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


শেরপুরে ৬০ বছর বয়সী বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী

শেরপুরের নকলার পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে ১৩ বছর বয়সী একটি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা অবস্থায় মো. উসমান মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের সূত্র অনুযায়ী, গত ২৫ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে নকলা থানার পাঁচকাহনিয়া গ্রামের অভিযুক্ত মো. উসমান মিয়ার উত্তর দুয়ারী চৌচালা টিনের বসতঘরের ভেতরে ভিকটিমের ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভিকটিমের বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই অভিযুক্ত উসমান মিয়াকে আটক করে নকলা থানা পুলিশ।

ভিকটিমের বাবা জানিয়েছেন, তার ১৩ বছর বয়সী কন্যা বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা। তাদের বসবাস শেরপুর জেলার নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, বর্তমানে পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। এদিকে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ইস্যুতে ট্রাম্পের নমনীয়তায় তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


ইরান ইস্যুতে ট্রাম্পের নমনীয়তায় তেলের দাম কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এর ফলে গতকাল সোমবার তেলের দাম কমে গেছে। তবে হরমুজ প্রণালির কাছে জাহাজগুলোতে হামলার কারণে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এখনও বিদ্যমান রয়েছে। খবরটি রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিকাল সোয়া ৪টার দিকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৭৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৭.৫৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ০.৪ শতাংশ কমে ৯০.৪৫ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ কমেছিল, যা কোভিড-১৯ মহামারির শুরু থেকে সাপ্তাহিক দরপতনের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা তেলের দামে নিম্নমুখী চাপ সৃষ্টি করছে, যদিও বাস্তবে উল্লেখযোগ্য অগ্রগতির কোনো লক্ষণ নেই। ট্রাম্পের মন্তব্যের পর ইরানের ওপর নতুন হামলার সম্ভাবনা খুবই কম বলে উল্লেখ করা হয়েছে, যা তেলের দামের ওপর চাপ বাড়িয়েছে।

এর আগে গত রোববার ট্রাম্প বলেছিলেন, সংঘাত অবসানের আলোচনা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, ততক্ষণ ইরানের ওপর নতুন হামলার সম্ভাবনা খুবই কম।

তবে উভয় দেশ জানিয়েছে, হরমুজ প্রণালিতে বা তার আশেপাশে জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানে নতুন হামলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো মার্কিন সামরিক অভিযানের লক্ষণ দেখা যায়নি। ইরান জানিয়েছে, এমন কিছু ঘটলে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত করবে।

গত শুক্রবার জেপি মরগ্যান এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ববাজারে আবারও তেলের অতিরিক্ত সরবরাহ দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ও অন্যান্য দেশে উৎপাদন বেড়ে যাওয়ার ফলে এবং দুর্বল চাহিদার কারণে বৈশ্বিক সরবরাহ বর্তমানে প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেছে।

মরগ্যানের পূর্বাভাস অনুযায়ী, গত সেপ্টেম্বরে প্রতিদিন ১১ লাখ ব্যারেল তেল উদ্বৃত্ত ছিল এবং অক্টোবরে এটি বেড়ে প্রতিদিন ১৪ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ে-আফগানিস্তান টেস্টে ১৪৯ বছরের ইতিহাসে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


জিম্বাবুয়ে-আফগানিস্তান টেস্টে ১৪৯ বছরের ইতিহাসে নতুন রেকর্ড

জিম্বাবুয়ে ও আফগানিস্তান টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নতুন একটি রেকর্ড স্থাপন করেছে। শারজায় অনুষ্ঠিত দুই দলের টেস্ট ম্যাচে একই ম্যাচে তিনটি ৫০০ রানের ইনিংস দেখা গেল। পাঁচ দিনের এই প্রতিযোগিতা ড্র হলেও, রেকর্ডের তালিকায় একটি নতুন অধ্যায় যুক্ত করেছে এই টেস্ট।

জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৫০৪ রান সংগ্রহ করে। আফগানিস্তান তার জবাবে ৫১৪ রানের স্কোর করে। এরপর, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। তারা টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে এক ম্যাচের দুই ইনিংসে ৫০০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছে।

ম্যাচে কিছু ব্যক্তিগত রেকর্ডও সৃষ্টি হয়েছে। ৪১ বছর ৮২ দিন বয়সে অপরাজিত ২০৬ রান করে ডাবল সেঞ্চুরি অর্জন করেছেন জিম্বাবুয়ের ক্রেগ আরভিন। এটি টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বয়সি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি। ৪০ বছর ২৭৬ দিন বয়সে সেঞ্চুরি করেছেন ব্রেন্ডন টেলর। শেষ দিনে ওয়েলেসলি মাধেভেরে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন।

মোট সাতটি সেঞ্চুরি হয়েছে এই ম্যাচে। দুই দলের তিন ইনিংসে মোট ১ হাজার ৫৪১ রান হয়েছে। টেস্ট ক্রিকেটে এমন ব্যাটিং প্রদর্শন বিরল হলেও, শারজায় সেটি দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে শিক্ষার্থীদের পড়ার টেবিলমুখী করতে উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


টাঙ্গাইলে শিক্ষার্থীদের পড়ার টেবিলমুখী করতে উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযান

টাঙ্গাইলে শিক্ষার্থীদের পড়ার টেবিলমুখী করতে উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযান
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করতে সন্ধ্যার পর অযথা বাইরে অবস্থান না করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসক, টাঙ্গাইল, জনাব আবু সাঈদ মহোদয়ের নির্দেশনায় আজ ০৯ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, মিজ নূরজাহান আক্তার সাথী।

এ অভিযানের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান নিরুৎসাহিত করা এবং তাদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করে পড়ার টেবিলমুখী হতে উৎসাহিত করা।

আরো জানা যায় এই ঝটিকা অভিযান চলমান থাকবে যাতে শিক্ষার্থীরা সন্ধ্যার পর বাসায় ফিরে পড়াশোনায় মনোযোগী হন।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্ত সহযোগিতা কামনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মহোদয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%