ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর


এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর
দীর্ঘ শিক্ষাজীবনের ইতি টানলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের একদল শিক্ষার্থী। ক্লাস ওয়ান থেকে শুরু করে এমবিএ শেষ সেমিস্টারের শেষ ক্লাস পর্যন্ত দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটল আজ।

জীবনের এই বিশেষ মুহূর্তে আনন্দের পাশাপাশি বিষাদ আর স্মৃতির আবেগে ভাসছেন শিক্ষার্থীরা।

শেষ ক্লাসের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থী মোসাঃ মিতু খাতুন বলেন, দীর্ঘ এই যাত্রাকে এখন মনে হচ্ছে খুবই সংক্ষিপ্ত। চোখের পলকে যেন পেরিয়ে গেছে শৈশব থেকে বিশ্ববিদ্যালয়জীবনের দিনগুলো। এই দীর্ঘ সময়ে জমেছে অসংখ্য স্মৃতি, গল্প আর ভালো লাগার মুহূর্ত। কিন্তু বিদায়বেলায় সেসব অনুভূতি ভাষায় প্রকাশ করাও কঠিন হয়ে পড়েছে।

শিক্ষার্থীর ভাষায়, যেতে নাহি দিব হায়, তবু চলে যেতে হয়, তবুও চলে যায়। জীবনের অন্যতম সুন্দর অধ্যায়ের সমাপ্তিতে সহপাঠী, শিক্ষক ও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শেষ ক্লাসের স্মরণীয় মুহূর্তে বিভাগের চেয়ারম্যানের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিতু খাতু ও তাঁর সহপাঠীরা। পাশাপাশি নতুন জীবনের পথচলার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন তাঁরা।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

মিাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৯ এম


রাজশাহীতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

রাজশাহীতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন মোঃ আনিছুর রহমান সরদার। সোমবার (৯ নভেম্বর) রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর কাঁধে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।

এ সময় পুলিশ সুপার রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত আনিছুর রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%