১০:৩৯ পি.এম
শেরপুরের নকলার পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে ১৩ বছর বয়সী একটি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা অবস্থায় মো. উসমান মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের সূত্র অনুযায়ী, গত ২৫ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে নকলা থানার পাঁচকাহনিয়া গ্রামের অভিযুক্ত মো. উসমান মিয়ার উত্তর দুয়ারী চৌচালা টিনের বসতঘরের ভেতরে ভিকটিমের ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভিকটিমের বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই অভিযুক্ত উসমান মিয়াকে আটক করে নকলা থানা পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
ভিকটিমের বাবা জানিয়েছেন, তার ১৩ বছর বয়সী কন্যা বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা। তাদের বসবাস শেরপুর জেলার নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, বর্তমানে পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। এদিকে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন