০৫:৪১ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়র সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১ জুলাই) সকালে ফতল্লা দক্ষিণ সস্তাপুর এলাকার একটি কর অফিসের উত্তর পাশে অবস্থিত গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ থেকে ৭টি গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতার কারণে পাশের একটি কাঠের দোকানের একপাশের টিন এবং কিছু কাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, সকালবেলা হঠাৎ করে জুটের গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপরেই আগুনের লেলিহান শিখা অনেক উপড়ে উঠে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পর আগুনের ব্যাপকতা আরও বেড়ে যায়। ফলে জুটের গোডাউন থেকে কাঠের মিলে এবং চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: নেছারাবাদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, "আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।" প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন