ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

‘ইরাকে আর কোনো মার্কিন সেনা নেই’ দাবি প্রধানমন্ত্রীর


‘ইরাকে আর কোনো মার্কিন সেনা নেই’ দাবি প্রধানমন্ত্রীর

বর্তমানে ইরাকে কোনো মার্কিন সেনা উপস্থিত নেই, এমনকি উপদেষ্টা হিসেবেও নয়—এমন দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। তিনি একই সঙ্গে ঘোষণা করেছেন যে আগামী বছরের ৩০ জুনের মধ্যে সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিদেশি সেনা না থাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র নিজেদের কাছে রাখার পূর্বের যুক্তি আর কার্যকর নয়।

তিনি স্পষ্টভাবে জানান, অস্ত্রের নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে রাখার বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত এবং এই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহায়তা ছাড়া ইউক্রেন কত দিন যুদ্ধ চালাতে পারবে?

আল-জাইদি বলেন, ‘২০২৭ সালের ৩০ জুনের মধ্যে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে কোনো অস্ত্র থাকবে না।’

প্রধানমন্ত্রী আরও জানান, তিনটি সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা অস্ত্রের বিষয়ে সরকার সমঝোতায় পৌঁছেছে। পাশাপাশি আরও চারটি গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে। এই আলোচনার লক্ষ্য হলো অস্ত্র নিয়ন্ত্রণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা।

তিনি বলেন, ‘ইরাক এমন একটি রাষ্ট্র, যেখানে সশস্ত্র গোষ্ঠী রয়েছে; সশস্ত্র গোষ্ঠীগুলোর মালিকানাধীন কোনো রাষ্ট্র নয়।’

আল-জাইদি বলেন, একসময় ইরাক আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার মাত্র কয়েক দিন দূরে ছিল। সেই সময় বিদেশি দূতাবাসগুলো দেশ ছেড়ে চলে যেতে পারত এবং ইরাকের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা ছিল।

আরও পড়ুন: ছয় মাসের সর্বোচ্চ দরের পর কমল তেলের দাম কমলো

পশ্চিমা দেশগুলোর ধারণা ছিল, কিছু সশস্ত্র গোষ্ঠী কার্যত ইরাকের রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তবে প্রধানমন্ত্রী দাবি করেন যে তার সরকারের প্রচেষ্টায় সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

মার্কিন সেনা রাক থেকে প্রত্যাহার করা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাগদাদ।

আল-জাইদি বলেন, প্রযুক্তি ও অর্থনৈতিক সক্ষমতার কারণে ইরাক যুক্তরাষ্ট্রকে কৌশলগত অংশীদার হিসেবে বেছে নিয়েছে।

তিনি জানান, মার্কিন কোম্পানিগুলো ইতিমধ্যে ইরাকে কার্যক্রম শুরু করেছে এবং দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন করছে।

আরও পড়ুন: জাতিসংঘে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা সাজানোর অভিযোগ করেছে উত্তর কোরিয়া

প্রধানমন্ত্রীর মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব এবং দেশের জ্বালানি খাতের উন্নয়ন ইরাকের আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

কীভাবে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলো?

২০২৪ সালের সেপ্টেম্বরে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে ধাপে ধাপে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে জোটের সামরিক মিশন শেষ হওয়ার কথা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর ইরাক দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশন শেষ হওয়ার ঘোষণা দেয়। একই সময়ে পেন্টাগন ইরাকের এরবিল বিমানঘাঁটি থেকে জোটের সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন: গ্রিন পার্টির বিরুদ্ধে ইহুদিদের আনা বর্ণবাদের অভিযোগ প্রত্যাখ্যান

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই প্রত্যাহারের মধ্য দিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসের (দায়েশ) বিরুদ্ধে জোটের সামরিক অভিযান থেকে নিরাপত্তা সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করেছে দুই পক্ষ। এখন প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে যুবক হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১১ পি.এম


সিরাজগঞ্জে যুবক হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পুলিশ মারুফ বিন হাবিব তালুকদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রাম থেকে মারুফকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আকরামকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আকরামের লাশ বাড়ির আঙিনায় পড়ে ছিল। এ সময় অভিযুক্ত মারুফ নিজ শয়নকক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মারুফ বিন হাবিব উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা (খোশালপুর) গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা। উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আকরামকে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


নেছারাবাদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা

 

 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি নেতা জাহিদুর রহমান মিঠু। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভরতকাঠি থেকে শুরু হওয়া এ গণসংযোগ রাজবাড়ী বাজারে গিয়ে শেষ হয়। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
 
গণসংযোগ চলাকালে বিভিন্ন বাজারে মোটরসাইকেল থামিয়ে স্থানীয় ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন মিঠু। এ সময় উপস্থিত সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এ গণসংযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
 
গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান মিঠু বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন ভাইয়ের গুয়ারেখা ইউনিয়নের প্রতি বিশেষ সুদৃষ্টি রয়েছে। আমার পরিবার বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির সঙ্গে সম্পৃক্ত। দলের প্রতি আমার ও আমার পরিবারের দীর্ঘদিনের অবদান এবং জনগণের সমর্থন বিবেচনায় নিলে আমি আশা করি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুয়ারেখা থেকে দলীয় মনোনয়ন পাব।”
 
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন এই বিএনপি নেতা।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গুয়ারেখা ইউনিয়নে মিঠুর পারিবারিক রাজনৈতিক পরিচিতি রয়েছে। তাঁর বাবা মরহুম মাস্টার হাবিবুর রহমান ছিলেন গুয়ারেখা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে স্থানীয় রাজনীতিতে তাঁদের পরিবারের পরিচিতি রয়েছে বলে জানান স্থানীয়রা।
 
মিঠুর বোন শামসুন্নাহার কাকলী পিরোজপুর জেলা মহিলা দলের সহসভাপতি। তাঁর স্ত্রী তাইয়্যেবা সুলতানা খুশি পিরোজপুর জেলা মহিলা দলের সহ-শিল্পবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারের সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততাও তাঁর রাজনৈতিক পরিচিতির অন্যতম দিক।
 
দলীয় সূত্রে জানা গেছে, জাহিদুর রহমান মিঠু ২০২৬ সালের গুয়ারেখা ইউনিয়ন ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি গুয়ারেখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
 
স্থানীয় বাসিন্দাদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এ অবস্থায় মিঠুর গণসংযোগকে তাঁকে ঘিরে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন অনেকে।
 
গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহিদুর রহমান মিঠু এখন জনসমর্থন ও দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত বিএনপি কাকে মনোনয়ন দেয়, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে তার সমর্থকদের দাবি, সার্বিক দিক বিবেচনায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান মিঠু আলোচনার শীর্ষে অবস্থান করছে। গুয়ারেখা ইউনিয়নবাসী আগামী নির্বাচনে জাহিদুর রহমান মিঠুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল বন্দরে ৮ দিন পর আমদানি-রপ্তানি শুরু, ফিরেছে কর্মচাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


বেনাপোল বন্দরে ৮ দিন পর আমদানি-রপ্তানি শুরু, ফিরেছে কর্মচাঞ্চল্য

আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে, আট দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সকাল থেকেই বন্দরে পণ্য লোড-আনলোডের কাজে তিন হাজার শ্রমিক যোগদান করেছেন। এর ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বন্দর সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবং সপ্তাহিক ছুটির কারণে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন। তবে, এই আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানিয়েছেন, আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসের কাজে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ ছুটির কারণে সীমান্তের উভয় পাশে যানজট ও পণ্যজট সৃষ্টি হয়েছে। কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম শুরু হওয়ায় যানজট ও পণ্যজট কমতে শুরু করেছে।

এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। সরকার এই বন্দর থেকে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আদায় করে। আট দিন বন্ধ থাকার কারণে সরকার প্রায় ১৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানিয়েছেন, ছুটি শেষে আজ সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা যারা ছুটিতে ছিলেন, তারা সবাই কর্মস্থলে যোগদান করেছেন। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান সংশোধন বিশেষ কমিটির নবম বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


সংবিধান সংশোধন বিশেষ কমিটির নবম বৈঠক শুরু

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দেশের প্রথিতযশা সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশগ্রহণ করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে শিক্ষাবিদ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অংশীজনদের সঙ্গে সব আলোচনা ও খসড়া তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি মাসে সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গণভোটের আলোকে সংস্কার প্রক্রিয়া না থাকায় বিরোধী দলগুলো এই বিশেষ সংশোধন কমিটির বৈঠকে অংশ নেয়নি। তবে, কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন যে, শেষ পর্যন্ত বিরোধীদল সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের জন্য অপেক্ষা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%