১২:১১ পি.এম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পুলিশ মারুফ বিন হাবিব তালুকদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রাম থেকে মারুফকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আকরামকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আকরামের লাশ বাড়ির আঙিনায় পড়ে ছিল। এ সময় অভিযুক্ত মারুফ নিজ শয়নকক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মারুফ বিন হাবিব উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা (খোশালপুর) গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা। উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আকরামকে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন