ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের


ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের

 ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

প্যারাগুয়ের লুকে থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তিনি মঙ্গলবার দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য জোট মার্কোসুরের নেতাদের বৈঠকে বলেছেন, এ চুক্তি তার কাছে ‘তিক্ত অনুভূতি’ রেখে গেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের লক্ষ্যে ২৫ বছরেরও বেশি সময় ধরে দফায় দফায় চলা আলোচনা শেষে চলতি বছরের জানুয়ারিতে এ চুক্তি সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

আসুনসিওনের উপকণ্ঠে অনুষ্ঠিত মার্কোসুর শীর্ষ সম্মেলনে পেনার বক্তব্যে চুক্তিতে নির্ধারিত রপ্তানি কোটার বণ্টন নিয়ে প্যারাগুয়ে অসন্তুষ্টির ইঙ্গিত পাওয়া গেছে।

দেশটির ধারণা, এ ব্যবস্থায় জোটের অন্য সদস্যরা বেশি সুবিধা পেয়েছে। পেনা বলেন, ‘সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি।’

বাণিজ্য চুক্তি অনুযায়ী, ইউরোপীয় UNION শুল্ক-সুবিধাসহ মার্কোসুরের জন্য আমদানি কোটা নির্ধারণ করবে। এরপর সেই কোটা সদস্য দেশগুলোর মধ্যে কীভাবে বণ্টন করা হবে, তা ঠিক করবে মার্কোসুর।

ইইউ চুক্তিটি অনুমোদনের আগে মার্কোসুরের সব অংশীদারের মধ্যে সমানভাবে কোটা বণ্টনের আহ্বান জানান পেনা। তিনি একে ‘ন্যায়বিচারের প্রশ্ন’ বলে মন্তব্য করেন।

আরও পড়ুন: এনসিপির নতুন কমিটিতে ৩ নেতার পদাবনতি, কারণ অজানা

তিনি জানান, ‘মার্কোসুর যদি বাইরের বিশ্বের কাছে বিশ্বাসযোগ্য হতে চায়, তাহলে আগে নিজেদের ন্যায়সঙ্গত হতে হবে।’

বৈঠকে মার্কোসুরভুক্ত অন্য দেশগুলোর মধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিল্ভা, বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ এবং উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি উপস্থিত ছিলেন।

এছাড়া সহযোগী সদস্য দেশ চিলি ও ইকুয়েডরের নেতারাও এতে অংশ নেন।

মার্কোসুরের সদস্য দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ি অবশ্য বৈঠকে যোগ দেননি। সরকারের শীর্ষ এক সহকারীর পদত্যাগকে কেন্দ্র করে সৃষ্ট অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে তিনি সফর বাতিল করেন।

আরও পড়ুন: ‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে সুপারি বাগান থেকে গাঁজার গাছ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ভূরুঙ্গামারীতে সুপারি বাগান থেকে গাঁজার গাছ জব্দ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযোগ এসেছে যে সুপারি বাগানে গোপনে গাঁজা চাষ হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ চারটি গাঁজা গাছ জব্দ করেছে। বুধবার (১ জুলাই) উপজেলা তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকার দুটি পৃথক সুপারি বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন এবং এসআই জাহিদসহ একদল পুলিশ অংশগ্রহণ করেন।

অভিযানে সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং প্রায় ২ ফুট উচ্চতার আরো দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। পুলিশ জানায়, এই গাছগুলো চাষ করা হয়েছিল স্থানীয় বাসিন্দা মো. মাজেদুল ইসলাম মঞ্জুর দ্বারা।

স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘ সময় ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষ করতেন, কিন্তু অভিযানের সময় তিনি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় প্রচুর সুপারি বাগান রয়েছে এবং কিছু মাদক কারবারি এসব বাগানের আড়ালে গাঁজার চাষ করে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ ইউরোপীয় ইউনিয়নের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ ইউরোপীয় ইউনিয়নের

ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) ইরানের আকাশসীমা এড়িয়ে চলার জন্য পরামর্শ প্রদান করেছে।

ইএএসএ জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ার শঙ্কার কারণে ইরাক এবং লেবাননের আকাশসীমাও ব্যবহার না করার কথাও বলেছে।

সংস্থাটি মধ্যপ্রচ্যের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক উড়োজাহাজগুলোকে সতর্কতার সাথে চলাচল করার নির্দেশ দিয়েছে।

ইএএসএ আরও জানায়, চলমান পরিস্থিতি বিবেচনায় তারা মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ অঞ্চলের জন্য আকাশসীমা সংক্রান্ত সতর্কবার্তার মেয়াদ আগামী ৮ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। এর আগেও এই সতর্কতা ১ জুলাই পর্যন্ত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের শেষ-১৬তে স্থান জয় উদযাপন করতে গিয়ে মেক্সিকোতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বিশ্বকাপের শেষ-১৬তে স্থান জয় উদযাপন করতে গিয়ে মেক্সিকোতে নিহত ২

মেক্সিকো নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে জয় অর্জন করেছে।

দুর্দান্ত ২-০ গোলের এই বিজয়ে মেক্সিকো বিশ্বকাপের শেষ-১৬তে স্থান করে নিয়েছে।

দলের এমন জয় উপলক্ষে মেক্সিকোর সমর্থকদের মধ্যে উল্লাসের মাত্রা দেখার মতো ছিল। মেক্সিকো সিটিতে পুরো শহরে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু এই উৎসবেই ঘটে একটি বড় দুর্ঘটনা।

বিশ্বকাপ জয় উদযাপন করতে গিয়ে ভিড়ের মধ্যে শ্বাসরোধে দুইজন মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমগুলি স্থানীয় সরকারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

শহরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিহতদের একজন ১৯ বছর বয়সী তরুণী এবং অপরজন ৪৪ বছর বয়সী পুরুষ। যদিও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ৩ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে, তবে কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও নিশ্চিত তথ্য দেয়নি।

১৯৯৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে নকআউট পর্বের কোনো ম্যাচে জয় পেল মেক্সিকো, তাই উদযাপনটি ছিল ভিন্ন মাত্রার।

মেক্সিকো নগর সরকারের হিসাব অনুযায়ী, শহরের রাস্তায় প্রায় ১০ লাখেরও বেশি মানুষ সমবেত হয়েছিলেন। উদযাপনের প্রধান কেন্দ্রবিন্দু ছিল শহরের ঐতিহাসিক ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভ এলাকা। কিন্তু আনন্দের এই জোয়ারে ঘটে যাওয়া প্রাণহানির ঘটনায় পুরো শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ।

বুধবার (১ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে, মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপায়া এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন একই এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মামুনের বাড়ির পাশে অভিযান চালায় পুলিশ।

অভিযানে মামুনকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘরের সামনে বালির স্তূপের ভেতর লুকিয়ে রাখা ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।

আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%