ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সোমবার চবিতে ‘জব ফেয়ার ২০২৬’


সোমবার চবিতে ‘জব ফেয়ার ২০২৬’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০ জুলাই চাকসু ও এক্সিলেন্স বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬।

আগামী সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং এক্সিলেন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’ হবে।

আজ চাকসু ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এবং কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোংলার পথে যাত্রা শুরু, স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

লিখিত বক্তব্যে তারা জানান, ‘চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এটি কেবল একটি চাকরি মেলা নয়, শিক্ষার্থীদের সঙ্গে শিল্প ও কর্পোরেট খাতের কার্যকর সেতুবন্ধন তৈরি করবে এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারের জব ফেয়ারে দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল, ইফাদ ও মেঘনা গ্রুপ এবং সিটি, ইসলামী ও পূবালী ব্যাংকসহ বিভিন্ন সেবাখাত প্রতিষ্ঠান অংশ নেবে।’

চাকসু নেতারা জানান, ‘এই জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সিভি কালেকশন, অন-দ্য-স্পট সিভি স্ক্রিনিং, স্পট ইন্টারভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, করপোরেট নেটওয়ার্ক এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি ফুল-টাইম, পার্ট-টাইম এবং ইন্টার্নশিপ-সংক্রান্ত বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে ও আবেদন করতে পারবেন।’

দিনব্যাপী এই আয়োজন মেলায় ৮ হাজারের বেশি শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং তরুণ পেশাজীবীর উপস্থিতি ঘটবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশগ্রহণ করবেন।

জব ফেয়ারের পাশাপাশি একই দিনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্যারিয়ার সামিট ২০২৬ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: খুলনায় ২৭ বছরের যুবক তুষারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

এই সামিটে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, মানবসম্পদ বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং ক্যারিয়ার মেন্টররা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করবেন।

জব ফেয়ার অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে চতুর্থ বর্ষ ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মোট পাঁচজন এই বিশেষ ক্যারিয়ার সামিটে অংশগ্রহণের সুযোগ পাবেন। তাদের নির্বাচন সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মেহেদী হাসান সোহান, কো-কনভেনর ও চাকসুর কার্যনির্বাহী সদস্য আদনান শরীফ, কর্পোরেট অ্যাফেয়ার্স টিমের লিড (এক্সিলেন্স বাংলাদেশের টিম সেক্রেটারি) সানু আক্তার নদী ও অনেকে।

আরও পড়ুন: শেরপুর সীমান্তে হাতি-মানুষের সংঘাত নিরসনে সমন্বিত উদ্যোগের প্রয়োজন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় শেষ হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:২২ পি.এম


বগুড়ায় শেষ হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

বগুড়ায় পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের আয়োজনে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনী।

জেলা শিল্পকলা একাডেমির কারিগরি সহযোগিতায় আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেছে কর্মশালা। সারাদেশ থেকে নির্বাচিত ৩০ জনের অংশগ্রহণে কর্মশালাটি সাফল্যের সাথে শেষ হয়েছে।

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন নির্মাতা জাফর মুহাম্মাদ। এছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন দীপ্ত টিভির সিনিয়র এডিটর খালেদ সাইফুল হক।

প্রত্নতত্ত্ব ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রংপুর অঞ্চলের পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ।

কর্মশালা শেষে অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠান। এম রহমান সাগরের সভাপতিত্বে আলোচনা ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলার সভাপতি ওয়াহিদ মুরাদ এবং উচ্চারণ একাডেমির সভাপতি এ্যাড. পলাশ খন্দকার।

আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুপিন বর্মন ও সহসভাপতি মশিউর রহমান, অর্থ সম্পাদক শফিউর সোহেল। সভাপতি পৌষরাম সরকার উপস্থিত থাকতে না পারায় অনলাইনে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অংশগ্রহণকারী সকলকে ই-সার্টিফিকেট দেওয়ার ঘোষণা করেন।

উল্লেখ্য, কর্মশালা শেষে নির্মাতা ও প্রশিক্ষক জাফর মুহাম্মদের তিনটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। আগামীতে আরও বড় পরিসরে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় ভিত্তিক কর্মশালার আয়োজন করা হবে বলে জানান আয়োজকবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নগরকান্দার ভুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বক্তব্য প্রদান করেছেন।

তিনি বলেছেন, সংসদে অনলাইন জুয়া, মাদক, ইভটিজিং ও সাইবার বুলিং-এর বিরুদ্ধে নতুন কঠোর আইন পাস হয়েছে। এই আইন খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ করা, স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা নগরকান্দা উপজেলার ভুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় আলোচনা করা হয়েছিল।

প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন যে, অভিভাবকগণ যদি মাদক মুক্ত বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ এবং স্বাস্থ্য সচেতন ও শিক্ষিত বাংলাদেশে তাদের স্বপ্ন পূরণ করতে চান, তবে সেই স্বপ্ন সরকারও দেখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এছাড়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে তাদের মতামত তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতীকী জবাবে কুয়েত ও জর্ডান সহ উপসাগরীয় দেশগুলির বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে ইরান।

কিন্তু বাইরের এই যুদ্ধ-উত্তেজনার মধ্যেও, দেশের ভেতরেও চরম রাজনৈতিক দ্বন্দ্বে জর্জরিত হয়ে পড়েছে ইরান।

এক সপ্তাহ ধরে চলা জানাজা ও শোকানুষ্ঠানের পর, গত ১০ জুলাই সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়। কিন্তু এরপর থেকেই নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির রহস্যময় অনুপস্থিতি ইরানে এক গভীর রাজনৈতিক সংকট তৈরি করেছে।

এই আড়ালে থাকার সুযোগ নিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ পেছন থেকে দেশের নিয়ন্ত্রণ নিচ্ছেন বলে সন্দেহ প্রকাশ করেছে কট্টরপন্থিরা। কট্টরপন্থি আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান প্রকাশ্যেই একে ‘অভ্যুত্থান’ বলে সতর্ক করেছেন।

মূলত খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াতেই এই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তিতে ভূমিকা রাখায়, সেসময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ‘আপসকামী’ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করে জনতা।

ক্ষোভের মাত্রা এতটাই তীব্র ছিল যে, এক জনসভায় মোহাম্মদ আলী বখশি নামের এক ব্যক্তি প্রেসিডেন্টকে সরাসরি হত্যার হুমকি দেন। তিনি বলেন, শর্ত না মানলে— আমাদের খুর আর আপনার গলা। আমরা আপনার জীবন নরক বানিয়ে দেব।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়েছে। যুদ্ধের দামামার মধ্যেই অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফেরাতে মরিয়া ইরানের বর্তমান নেতৃত্ব। তারা সুকৌশলে কট্টরপন্থিদের প্রভাব কমানোর চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে মার্কিন চুক্তির ঘোর বিরোধী মাহমুদ নাবাভিয়ানকে ইতিমধ্যে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেই দু:খ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও'র সামনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


সেই দু:খ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম, এই নামটিই লিওনেল মেসির স্মৃতিতে একটি দুঃসহ দীর্ঘশ্বাস এবং এক বুক হাহাকার তৈরি করে। ঠিক দশ বছর আগে, এই মাঠেই মায়া কাটিয়ে চিরতরে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ফুটবল জাদুকর। মহাকাব্যিক সেই কান্নায় ভিজে উঠেছিল গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ।

আজও সেই অভিশপ্ত মাঠ! যেন নিয়তির অদ্ভুত খেলায়, ইতিহাসের চাকা ফিরে এসে ঠেকেছে সেই পুরনো ক্ষতস্থানে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের মঞ্চ প্রস্তুত, অন্যদিকে প্রতিপক্ষ স্পেন। এক দিকে ট্রফি জয়ের হাতছানি, অন্যদিকে মেসির জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিকে জয়ের রঙে রাঙানোর শেষ সুযোগ।

২০১৬ সালের সেই কোপা আমেরিকার ফাইনাল ছিল মেসির ক্যারিয়ারের অন্ধকারতম অধ্যায়। টাইব্রেকারে পেনাল্টি মিস করে তিনি মাঠেই ভেঙে পড়েছিলেন। গ্যালারিতে তখন কান্নার রোল উঠেছিল এবং ডাগআউটে বসে থাকা মেসি যেন এক নিথর মূর্তি হয়ে গিয়েছিলেন। সেদিন আবেগের আতিশয্যে ঘোষণা করেছিলেন, ‘জাতীয় দলের হয়ে আমার সময় শেষ’।

সেই কঠিন সময়ে আর্জেন্টিনার অলিগলি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম; সবখানে ছিল শুধু এক কাতর আর্তনাদ। সেই মিছিলে ছিল পনেরো বছর বয়সী এক কিশোর এনজো ফার্নান্দেজ। রিভার প্লেটের তরুণ ফুটবলার খোলা চিঠিতে মেসিকে লিখেছিলেন, ‘লিও, আমাদের ছেড়ে যেও না, তোমার খেলা দেখার আনন্দ কেড়ে নিও না’।

আজ সময় কত দ্রুত বদলে গেছে! যে কিশোরটি একসময় ইন্টারনেটে আর্তনাদ করে প্রিয় তারকাকে ফিরে পেতে চেয়েছিলেন, তিনিই এখন মেসির প্রধান সারথি, মাঝমাঠের অতন্দ্র প্রহরী। এই ফাইনালে এই দুই খেলোয়াড়ের উপস্থিতি যেন এক কাব্যিক রূপকথার জন্ম দেয়।

মেটলাইফ স্টেডিয়ামের যে গ্যালারিতে মেসি সেদিন একা কেঁদেছিলেন, আজ সেখানেই গর্জন করবে হাজার হাজার ভক্ত। মেসির সামনে এখন নতুন লড়াই; নিজের পুরনো আতঙ্ককে জয় করে সোনালি ট্রফি উঁচিয়ে ধরার।

সূত্র: মার্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%