ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করছে বিএনপি: আমানউল্লাহ আমান


জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করছে বিএনপি: আমানউল্লাহ আমান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে। বিএনপি জনগণের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার মর্যাদা রক্ষায় সরকার কাজ করছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকায় গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের মানুষের কল্যাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে বিএনপি তাদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে যে দায়িত্ব পাওয়া যায়, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষের অধিকার, উন্নয়ন ও কল্যাণকে সামনে রেখে দলটি কাজ করে যাবে।

বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে আমানউল্লাহ আমান বলেছেন, বৃক্ষরোপণের মাধ্যমে দেশে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনায় প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের স্কুলে হামলায় ব্যবহৃত টমাহক উৎপাদনে যুক্তরাষ্ট্রের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৩ এম


ইরানের স্কুলে হামলায় ব্যবহৃত টমাহক উৎপাদনে যুক্তরাষ্ট্রের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার খবরের মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর জন্য রেথিয়নের সঙ্গে ২২ দশমিক ৯ বিলিয়ন ডলারের (২ হাজার ২৯০ কোটি ডলার) একটি চুক্তি করেছে পেন্টাগন। এই সাত বছর মেয়াদী চুক্তির আওতায় টমাহক উৎপাদন ১ হাজারের বেশি ক্ষেপণাস্ত্রে বারানোর পরিকল্পনা রয়েছে।

ইরানে যুদ্ধের শুরুর প্রথম দিন মার্কিন বাহিনী একটি বালিকা বিদ্যালয়ে যে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তাতে ১৭০ জন শিক্ষার্থী মারা যায়।

সোমবার মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও জানিয়েছেন, এই চুক্তিটি বর্তমান অভিযানিক চাহিদা মেটাতে ‘অভূতপূর্ব গতিতে’ সরবরাহকে ত্বরান্বিত করবে।

মার্কিন সামরিক বাহিনী ইরান যুদ্ধে বিপুল পরিমাণ দূরপাল্লার অস্ত্র ব্যবহার করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক বিশ্লেষণের ভিত্তিতে জানা গেছে, সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী মজুতও প্রায় অর্ধেক বা তার বেশি কমে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ক উদ্বেগ সৃষ্টি হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর আগে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে আসার খবর অস্বীকার করেছেন।

টমাহক হলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম প্রধান দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা মূলত যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এবং ১ হাজার ৬০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

নতুন এই বিশাল চুক্তিটি এই ইঙ্গিত দিচ্ছে যে, ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র শুধু তাৎক্ষণিক অস্ত্রের চাহিদা পূরণ নয়, বরং দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্রের মজুত পুনর্গঠন ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকেও জোর দিচ্ছে।

ইরানের স্কুলে আমেরিকা-ইসরাইলের হামলায় মৃত শিক্ষার্থীদের গণকবরের ছবি প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারে তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় শিক্ষার্থীসহ ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু। প্রাথমিক তদন্ত ও ভিডিও বিশ্লেষণে নিশ্চিত হয়েছে যে, হামলাটি মার্কিন সামরিক বাহিনীর নিশানাগত ভুলের ফল ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাথায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:২০ এম


মাথায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার

পাবনার ঈশ্বরদীতে সাবেক ছাত্রদল নেতা জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’ মাথায় ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঈশ্বরদী শহরে আতঙ্ক সৃষ্টি করেছে এবং বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার, ১৭ আগস্ট সোমবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহর ও ঈশ্বরদী থানার প্রধান ফটক এলাকায় এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। পরে বাপ্পীর অস্ত্র প্রকাশ্যে প্রদর্শনের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় পুলিশ অস্ত্রটি জব্দ করে এবং বাপ্পীকে পুলিশি হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাপ্পী মাথায় ও শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শর্টগান নিয়ে শহরে বের হন। তার সঙ্গী ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা এবং আরও কয়েকজন। শহরের রেলগেট এলাকায় পৌঁছলে বাপ্পী লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মেহেদী হাসানকে হত্যার জন্য হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি তার সহযোগীরা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন। ভিডিওটির কারণে শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাপ্পী অস্ত্র হাতে ঈশ্বরদী থানায় প্রবেশ করলে থানার সামনেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেহেদী হাসান এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা থানার প্রধান ফটকের সামনে জমায়েত হন। তারা বাপ্পী ও সুলভ মালিথার গ্রেপ্তার দাবিতে স্লোগান দেন। একই সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন এবং সুলভ মালিথার বিরুদ্ধেও স্লোগান দেন। থানার সামনে অবস্থান নিয়ে মেহেদী হাসান বলেন, ‘রাজনৈতিক ক্ষোভের কারণে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে বাপ্পী বারবার হত্যার হুমকি দিয়ে আসছেন। আজ প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়ে তিনি শহরে আতঙ্ক সৃষ্টি করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষের প্রাণনাশের উদ্দেশ্যে এই অস্ত্রের মহড়া দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মাকে হত্যার হুমকি ও হত্যাচেষ্টার অভিযোগে বাপ্পী এবং সুলভ মালিথার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, বাপ্পী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দলীয় গ্রুপিং এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের কারণে বিরোধটি আরও তীব্র হয়েছে। তবে বাপ্পীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাতেই মাথায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে থানার কাছে অবস্থান নিয়েছিলেন। কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য তার ছিল না। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ‘জোবায়ের হোসেন বাপ্পীর কাছে থাকা অস্ত্রটি তাঁর লাইসেন্সকৃত। কিন্তু তিনি আইন ভঙ্গ করে শহরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন এবং এতে জনসাধারণের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। এজন্য অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, মেহেদী হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বী বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া ও হত্যার হুমকির ঘটনায় ঈশ্বরদী শহরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে স্থানীয় বাসিন্দারা নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩২ এম


২৯তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি শাহীন, সম্পাদক দিশা

২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের লক্ষ্যে ২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে। নতুন কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন সভাপতি নির্বাচিত হয়েছেন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি (সুপারনিউমারারি) নূরানী ফেরদौস দিশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. রেজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ ত ম আব্দুল্লাহেল হাদী এবং মো. জাহিদুর রহমান। এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক হিসেবে ফাহমিদা হক শেলী, অর্থ সম্পাদক হিসেবে মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে লিমন রায়, ক্রীড়া সম্পাদক হিসেবে নুসরাত জাহান মুক্তা এবং আন্তঃসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক হিসেবে আসমা আখতার দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া কার্যকরী সদস্যরা হলেন শেখ মোস্তাফিজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন এবং শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯তম বিসিএস পুলিশ ফোরাম সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটিকে ব্যাচের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টিপাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৩ এম


টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টিপাত

 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এই নিম্নচাপ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে।

এর ফলে আগামী পাঁচ দিন দেশের আটটি বিভাগে, দমকা হাওয়াসহ, হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দ্বারা দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বহু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি ঘটতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়াও, সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বহু জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও ঘটতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%