প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে। বিএনপি জনগণের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার মর্যাদা রক্ষায় সরকার কাজ করছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকায় গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের মানুষের কল্যাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে বিএনপি তাদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিচ্ছে।
তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে যে দায়িত্ব পাওয়া যায়, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষের অধিকার, উন্নয়ন ও কল্যাণকে সামনে রেখে দলটি কাজ করে যাবে।
বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে আমানউল্লাহ আমান বলেছেন, বৃক্ষরোপণের মাধ্যমে দেশে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনায় প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন