০৫:৫৫ পি.এম
দীর্ঘ আট বছর পর ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় টুর্নামেন্ট। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ভুটানের বিরুদ্ধে খেলবে, ২৩ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে।
বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি জানিয়েছেন, ঘরের মাঠে দীর্ঘ ট্রফি খরা কাটানোর লক্ষ্য কোনো আকাশকুসুম কল্পনা নয়। তিনি বলেন, "প্রত্যাশার চাপ থাকবেই, সেটিকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখা হচ্ছে।"
বুধবার (৪ নভেম্বর) টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সম্মেলনে ডুলির সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের রক্ষণভাগের ভরসা তপু বর্মন।
আরও পড়ুন: ভারতের কাছে পাকিস্তানের হার, সৌহার্দ্য ও সম্প্রীতির ম্যাচে উত্তেজনা
ডুলি আরও বলেন, ‘জীবনে আপনার যত লক্ষ্য আছে, সেগুলো বাস্তবসম্মত হতে হবে। আমি মনে করি, এই টুর্নামেন্টে ২৩ বছর পর শিরোপা জেতাটা আমাদের এই দলের জন্য একটা বাস্তবসম্মত লক্ষ্য। আর সেটা অর্জিত হবে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে খেলা এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মধ্য দিয়ে।’
তিনি যোগ করেন, আসিয়ান কাপে শক্তিশালী দলের বিপক্ষে খেলার কঠিন অভিজ্ঞতা এই টুর্নামেন্টে কাজে লাগবে।
প্রস্তুতি ম্যাচে তপুর না খেলা প্রসঙ্গে ডুলি সরাসরি জানান, ‘তপু শতভাগ ফিট ছিল না, আরও কয়েকজনের ছোটখাটো সমস্যা ছিল। আমরা ঝুঁকি নিতে চাইনি বলেই কোনো ম্যাচ খেলিনি, কারণ টুর্নামেন্টে আমাদের প্রতিটি খেলোয়াড়কে সুস্থ অবস্থায় দরকার।’
আরও পড়ুন: এবার জার্মানির ২৪ সদস্যের দল দিলেন ক্লপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন