ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি


পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢালিউডের অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এই আদেশ প্রদান করেন।

(বিস্তারিত আসছে)

আরও পড়ুন: থাইল্যান্ডে স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ দিনেও নিখোঁজ স্কুলছাত্র আনিস ও রায়হানের সন্ধান মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


৬ দিনেও নিখোঁজ স্কুলছাত্র আনিস ও রায়হানের সন্ধান মেলেনি

নিখোঁজ হওয়ার ছয় দিন অতিক্রান্ত হলেও স্কুলছাত্র মো. আনিসুর রহমান (১৩) এবং মোহাম্মদ আবু রায়হানের (১৩) সন্ধান এখনও পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, পুলিশ প্রত্যাশিত আন্তরিকতা নিয়ে তাদের খোঁজে কাজ করছে না।

নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোতকখালী এলাকার বাসিন্দা আবদুর রহিমের ছেলে আনিসুর রহমান এবং আবদুর রশিদের ছেলে আবু রায়হান। উভয়েই পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত ৩০ অক্টোবর বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ রিয়াদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়।

পরিবারের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে পুকুরিয়ার চন্দ্রপুর গ্রামে অবস্থিত ঝিনুক পোল্ট্রি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করার কথা বলা হলেও, সেখানে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কোনো একটি চক্র তাদের অন্যত্র নিয়ে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা।

তাদের দাবি, শুক্র ও শনিবার পুকুরিয়া এলাকার চাঁদপুর বাজারে ঘোরাফেরা করতে দেখা গেছে তাদের। পরে রবিবার সেখান থেকে তারা চলে যায়।

এর আগে নিখোঁজ আবু রায়হানের বাবা আবদুর রশিদ অভিযোগ করেছেন যে, তার ছেলেকে ফেরত দেওয়ার কথা বলে দুটি মোবাইল নম্বর থেকে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার মধ্যে টাকা না দিলে ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।

জেলা পুলিশ সুপার মাসুদ আলম কালের কণ্ঠকে জানিয়েছেন, বাঁশখালীর দুই স্কুলছাত্র স্বেচ্ছায় কোথাও চলে গেছে এবং তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়ে যবিপ্রবি ৬৪৪তম অবস্থানে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়ে যবিপ্রবি ৬৪৪তম অবস্থানে

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) গত বছরের তুলনায় ৪৩ ধাপ এগিয়েছে। এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬৪৪তম অবস্থান অর্জন করেছে, যেখানে গত বছর এর অবস্থান ছিল ৬৮৭তম।

এদিকে ২০২৪ সালের কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবি এর পূর্বের সর্বোচ্চ অবস্থান (৫৫১-৬০০) অর্জন করেছিল। এবারের তালিকায় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়টি তৃতীয় অবস্থানে রয়েছে। এশিয়ায় ৬৪৪তম অবস্থানের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবির অবস্থান ১৮০তম।

কিউএস গত ৩ নভেম্বর তাদের ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৭ সালের র‌্যাঙ্কিং প্রকাশ করে। এবারের র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর মন্তব্য করেন, ‘গতবারের তুলনায় এবার এশিয়া র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবি ৪৩ ধাপ এগিয়েছে, যা আমাদের জন্য আনন্দের ও আশাব্যঞ্জক খবর। আমি বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তবে আমাদের আরও ভালো করার সুযোগ রয়েছে। সেসব ক্ষেত্র চিহ্নিত করে ভবিষ্যতে সবাই মিলে কাজ করতে চাই। যবিপ্রবিকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের মধ্যে জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। কানেকটিকাটের স্টেট সিনেটর মাসুদুর রহমানও পুনর্নির্বাচিত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রাথমিক ফলাফলে জানা গেছে।

জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে শেখ রহমানের বিপক্ষে সাধারণ নির্বাচনে কোনো প্রার্থী না থাকায় তাকে ভোটের লড়াইয়ে নামতে হয়নি। নির্বাচনি ফলের প্রাথমিক হিসাবে তার নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে। এর আগে ১৯ মে ডেমোক্রেটিক দলের প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে হারিয়ে দলের মনোনয়ন নিশ্চিত করেন তিনি। ওই নির্বাচনে শেখ রহমান পান ৬ হাজার ১৮৮ ভোট, আর ম্যাককয় পান ৫ হাজার ১৬৬ ভোট।

শেখ রহমানের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তিনি অঙ্গরাজ্যটির ৫ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করছেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে প্রায় দ্বিগুণ ভোটে হারিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হন।

অন্যদিকে কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্রেটিক দলের প্রার্থী এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সিটি ইনসাইডারের প্রকাশিত প্রাথমিক ফলাফলে তার জয়ের কথা জানানো হয়েছে। তবে তার প্রাপ্ত ভোটের নির্দিষ্ট সংখ্যা এখনো পাওয়া যায়নি।

মাসুদুর রহমানের বাড়ি বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জে। ২০২২ সালে প্রথমবার কানেকটিকাটের স্টেট সিনেটর নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের নির্বাচনে ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলনে অংশ নিলেন প্রতিরক্ষা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলনে অংশ নিলেন প্রতিরক্ষা উপদেষ্টা

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম অংশগ্রহণ করেছেন।

৪ নভেম্বর বুধবার চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানও অন্তর্ভুক্ত ছিল, যা ৩ নভেম্বর শুরু হয়।

অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদানের বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রেজিমেন্টকে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্যে গবেষণা, নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা অর্জন এবং আধুনিকায়নের গুরুত্ব তিনি উল্লেখ করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা সততা ও শৃঙ্খলার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন, যেখানে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি জোর দেন। তিনি অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ নীতির কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক; ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%