ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ের প্রলোভন দিয়ে কলেজছাত্রীর ওপর ধর্ষণের মামলা, দুই মাস পর আজমাইন আব্দুল্লাহ উৎস গ্রেপ্তার


বিয়ের প্রলোভন দিয়ে কলেজছাত্রীর ওপর ধর্ষণের মামলা, দুই মাস পর আজমাইন আব্দুল্লাহ উৎস গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে ফেলে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি আজমাইন আব্দুল্লাহ উৎস (২৬) প্রায় দুই মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি বছরের ২৯ জুলাই, রাতের দিকে ঢাকার বিমানবন্দর থানাধীন এলাকা থেকে র‌্যাব-১-এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পরবর্তী সময়ে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ধর্ষণ মামলায় সাজা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা, রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া আজমাইন আব্দুল্লাহ উৎস কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার সারাই জাগরণ পাগড়া গ্রামের তারিকুল ইসলামের ছেলে।

মামলার নথি ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে উঠে এসেছে যে, অভিযুক্ত আজমাইন বিবাহিত হলেও বিষয়টি গোপন রেখে প্রায় ১৮ বছর বয়সী এক কলেজছাত্রীর সঙ্গে পরিচয় গড়ে তোলেন। কলেজে যাওয়া-আসার পথে প্রথমে প্রেমের প্রস্তাব দিলেও তরুণী তা প্রত্যাখ্যান করেন। পরে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপে নিয়মিত যোগাযোগের মাধ্যমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

আরও পড়ুন: নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলজাতীয় সিরাপসহ আটক ১

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২ ডিসেম্বর বিয়ের আশ্বাস দিয়ে আজমাইন তরুণীকে রংপুর আদালত সংলগ্ন লেকের পাড়ে নিয়ে যান। সেখানে একটি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করিয়ে তাকে বিশ্বাস করানো হয় যে, তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

এরপর একই দিন হারাগাছের ধুমগড়া এলাকার একটি বাড়িতে নিয়ে স্ত্রী পরিচয়ে রাতভর ধর্ষণ করা হয়। পরবর্তী সময় বিভিন্ন স্থানে স্ত্রী পরিচয় দিয়ে একাধিকবার তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমীন বলেন, ‘ভুক্তভোগী পরে বৈধ কাবিননামা দেখতে চাইলে অভিযুক্ত বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। এতে তার সন্দেহের সৃষ্টি হয়।’

মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ২৪ এপ্রিল ভুক্তভোগী কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে আজমাইনের বাড়িতে গেলে তিনি জানান, তিনি আগেই বিবাহিত এবং ওই তরুণীকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। অভিযোগ রয়েছে, এসময় তিনি স্বীকার করেন যে বিয়ের নাটক সাজিয়ে শারীরিক সম্পর্ক করেছেন। পাশাপাশি ঘটনাটি প্রকাশ না করতে টাকা দেওয়ার প্রস্তাব এবং আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

আরও পড়ুন: ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম বুখারী আটক

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, ‘ভুক্তভোগী গত ৬ মে রংপুর আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ১২ মে হারাগাছ থানায় ধর্ষণ মামলা রুজু হয়। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।’

তিনি আরো বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রায় দুই মাসের চেষ্টার পর র‌্যাব-১-এর সহযোগিতায় ঢাকার বিমানবন্দর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবি বৈছাআ'র বিক্ষোভে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ইবি প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৫২ এম


ইবি বৈছাআ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান গিয়ে সমবেত হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

মিছিলে অংশগ্রহণকারীদের 'ছাত্রদলের সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান; ইনকিলাব জিন্দাবাদ; কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ দাদার; ইউ ওয়ান্ট জাস্টিস; হবিগঞ্জে হালমা কেন, প্রশাসন জবাব চাই; ছাত্রদলের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও' ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

সংক্ষিপ্ত সমাবেশে শাখা বৈছাআ'র সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন বলেন, "আজ জুলাইয়ে সম্মুখসারির নেতাদের উপর নেক্কার জনক হামলা করা হয়েছে। ফ্যাসিবাদী আমলে যখন বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামতো তখন ঠিক এইভাবে হামলা করে তাদের রোধ করা হতো। বিএনপি সরকার এসে আবারও বিরোধীদের দমন করার উদ্দেশ্য এই ধরনের নেক্কারজনক হামলা অব্যহত রেখেছে রোধ করার চেষ্টা করছে।"

তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানান।

যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শ বলেন, "এনসিপি পদযাত্রায় ছাত্রদল জঘন্য ভাবে হামলা করেছে। আপনারা আজ যা করছেন, একটা সময় ছিল তখন আপনাদের সাথে এমন ঘটনা ঘটেছে। আগামীতে সেটা আবারও ফিডব্যাক হিসেবে ফিরে পাবেন। আমি তারেক রহমানকে বলতে চাই—আপনি আপনার সন্ত্রাসীদের সামলান, না হলে হাসিনা যেমন পালিয়েছে আপনাকেও লন্ডনে পালাতে হবে।"

উল্লেখ্য, সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ সদর এলাকায় এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। এ সময় এনসিপির ব্যবহৃত কয়েকটি গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহনে ভাঙচুরের পাশাপাশি মোবাইল ফোন ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগও ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাসের চাপ কম, একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৬ এম


গ্যাসের চাপ কম, একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশন

গ্যাসের চাপ কমে যাওয়ার ফলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে রাজধানীর সিএনজি স্টেশনগুলো। লাইনে গ্যাসের চাপ না থাকায় এসব স্টেশনগুলো বন্ধ হচ্ছে लगातार। যেগুলো খোলা আছে, সেখানে ভোগান্তি চরমে পৌঁছে গেছে।

 

চালকেরা বলছেন, চাপ কম থাকার অজুহাতে একটি মহল দাম বাড়ানোর পায়তারা করছে। অন্যদিকে সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ দিন দিন আরও কমে যাচ্ছে।

সকাল থেকে বন্ধ হয়ে আছে সিএনজি স্টেশনগুলো। অথচ গাড়ি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা। তারা জানেন না কখন গ্যাস পাওয়া যাবে, তবুও অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা।

কয়েকজন গ্রাহক বলেন, চার-পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় গ্যাস পেতে হচ্ছে না। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, লাইনে গ্যাসের চাপ আরও কমে গেছে, তাই গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

ফিলিং স্টেশনের কর্মীরা জানান, লাইনে চাপ নেই। আমাদের স্টেশন বন্ধ রয়েছে। গ্যাসের চাপ যতদিন না বাড়ে ততদিন ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এদিকে, যে স্টেশনগুলো এখনও চালু আছে সেগুলোতে ভোগান্তি আরও বেড়েছে। গাড়ির চাপ বাড়ায় ৫ থেকে ৬ ঘণ্টার আগে গ্যাস পাওয়া যাচ্ছে না। চালকরা বলছেন, এগুলো দাম বাড়ানোর অজুহাত মাত্র।

এক সিএনজি চালক বলেন, গ্যাসের দাম বাড়বে বলে শুনছি। দাম বাড়ুক, তারপরও তো আমাদের ভোগান্তি কমবে না। এক প্রাইভেট চালক জানালেন, এক চাপে ৫০০-৬০০ টাকার গ্যাস পেতাম। এখন সর্বোচ্চ ২০০ টাকার গ্যাস পাচ্ছি। তবে, এখনও চালু থাকা সিএনজি স্টেশনগুলোও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

এক ফিলিং স্টেশন মালিক বলেন, পেছনের অনেক স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের স্টেশনটিও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। লাইনে গ্যাসের চাপ কমতে থাকায় তেজগাঁও, মিরপুর ১০ সহ বেশ কিছু এলাকার সিএনজি স্টেশন ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৭ এম


অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

পাঁচ দফা দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে সারা দেশে ঘোষিত অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়।

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ব্রিফিংয়ে শামসুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন, মালিক সমিতির উত্থাপিত পাঁচ দফা দাবি নিয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কর্তৃপক্ষের এই আশ্বাসের পরপরই অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা ফুয়াদসহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৮ এম


স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা

নোয়াখালীর সুবর্ণচরে শান্তা রানী দাস (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নয়, স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

বুধবার (২৯ জুলাই) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে, মঙ্গলবার দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের নাথ পাড়ার গণেশের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

ফেনীর দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট এলাকার জেলে বাড়ির বাসিন্দা ও নিহতের বাবা অনন্ত জলদাস জানান, চার বছর আগে পারিবারিক ভাবে শান্তার সঙ্গে সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের নাথ পাড়ার গণেশের বাড়ির নিমাই দেব নাথের ছেলে বাপ্পী দেব নাথের (২৯) বিয়ে হয়। তাদের ১৮ মাস বয়সী বর্ষা দেব নাথ নামে এক কন্যাসন্তান রয়েছে। বাপ্পী আগে চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে গার্মেন্টসের এক নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। চাকরি ছেড়ে এলেও ওই নারীর সঙ্গে তার যোগাযোগ ছিল। এ নিয়ে সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং বাপ্পী শান্তাকে মারধর করেন।

তিনি আরও অভিযোগ করেন, ঝগড়ার পরে রাতে শান্তা স্বামীর জেঠা গণেশের ঘরে আশ্রয় নেন। মঙ্গলবার সকালে সেখান থেকে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বেলা ১১টার বাপ্পী শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করেন।  

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাপ্পী দেব নাথের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%