ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

পরিবেশ দূষণ করে নেগোশিয়েশন করার সুযোগ নেই: প্রতিমন্ত্রী


পরিবেশ দূষণ করে নেগোশিয়েশন করার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ করে, ছাড়পত্রের নিয়ম অমান্য করে সনেগোশিয়েনের এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বুধবার (২৪ জুন) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে শিল্পকারখানার বর্জ্যে ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে তিনশত একর ফসলি জমি পরিদর্শন শেষে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার ১৫ বছর কী করেছে তা নিয়ে কথা বলতে চাইনা। আমাদের প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় কাজ করছেন। শিল্প কারখানার রাসায়ানিক বজ্য খাল, নদী ও কৃষকের জমিতে গিয়ে পরিবেশ নষ্ট হয়েছে। কৃষকরা ফসলী জমিতে কারখানার বর্জ্য ফেলা বন্ধ করতে আন্দোলন করে ব্যর্থ হয়েছেন। সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে যাতে আর কোনো শিল্পের বর্জ্য নদী, খাল, বিল ও কৃষকের জমিতে না যায়।

আরও পড়ুন: মন্দিরে অর্থ সহায়তা করলেন আলিনগর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাওসার হাওলাদার

তিনি বলেন, পানি দূষণ বন্ধে ইটিপির ব্যবহার অত্যন্ত জরুরী। আমরা চেষ্টা করব নতুন করে মিল কারখানার কোনো দূষিত বর্জ্যের পানি আশপাশের কৃষকের জমিতে না যায়। এর জন্য তিনি কারখানার এলাকায় টিম গঠন করার পরামর্শ দিয়েছেন।

পরিদর্শনকালে, পরিবেশ আইন ভঙ্গের দায়ে 'এক্সপেরিয়েন্স' কারখানার একটি অবৈধ বর্জ্য আউটলাইন সিলগালা করা হয়েছে। পুনরায় ওপেন করা হলে ওই কারখানা চিরতরে বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, কোনো অবস্থাতেই কারখানার দূষিত বর্জ্যে খাল, নদী, আশপাশের জমিসহ কোনো জলাশয়ে যেন ফেলা না হয়। সংগঠনগুলোকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, আমরা চাইনা কোনো পক্ষের প্রতিপক্ষ হতে। এখানে ডায়িং ফ্যাক্টরীসহ অন্যান্য যেসব শিল্প কারখানা আছে, সেগুলো অবশ্যই কেমিক্যাল ব্যবহার করছে। অপরিশোধিতভাবে নদী, খাল, বিল ও জলাশয়ে বর্জ্য ফেলার কাজ কোনোক্রমেই করা যাবে না।

আমরা অবশ্যই চেষ্টা করবো এই বিষয়গুলো পর্যবেক্ষণ রাখার জন্য। পরিবেশের কর্মকর্তারা যদি সহযোগিতা না করেন, তাহলে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। নতুন করে আরেক জনকে দায়িত্ব দেওয়া হবে, যিনি সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গা পৌরসভার ১১ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান মিয়া আব্বাস

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ফিরোজ হোসেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সাধারণ সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. রুহুল আমীন, মো. শামছুদ্দিন মন্ডল, মোহাইমেনুল ইসলাম তালুকদার, আবুল বাশারসহ এক্সপেরিয়েন্স কারখানার আইন উপদেষ্টা এজাজ উদ্দিন ও মুলতাজিম মিলের প্রতিনিধি পুলকময় মজুমদার প্রমুখ বক্তৃতা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার

সরকার সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণ দিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশজুড়ে ৩০ মাসের এই প্রশিক্ষণ কর্মশালার বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার ১০৬ কোটি ৫২ লাখ ৯৮ হাজার ৭৫২ টাকা।

এসবের জন্য ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কার্যকর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই ১০টি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রিসাইলেন্স ফর এনইইটি’-এর আওতায় দেশের বিভিন্ন জেলার যুবকদের বিশেষ প্রশিক্ষণে, বিশেষ করে যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে।

দেশের বিভিন্ন এনজিও সার্ভিস প্রোভাইডার হিসেবে যুবকদের প্রশিক্ষণ দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি

সেশনজট নিরসনসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।

এসময় তারা প্লেকার্ড উঁচিয়ে স্লোগানও দেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনে এ ঘটনা ঘটে।

অন্য দাবিগুলো হলো- দ্রুত রেজাল্ট প্রকাশ করা এবং একাডেমি ক্যালেন্ডার অনুসরণ নিশ্চিত করা।

শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে যে, দীর্ঘদিন ধরে বিভাগে সেশনজট হচ্ছে। যথাসময়ে রেজাল্ট হয় না এবং একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করা হয় না। এর ফলে তাদের ভোগান্তি বাড়ছে। বহুবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

মেহেদী হাসান পাপন নামের এক শিক্ষার্থী বলেন, “২০২০ সালে অনার্স শুরু করেছি। ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জটের কারণে শেষ হয়েছে ২০২৫ সালের শেষের দিকে। রেজাল্ট প্রকাশের পর পাঁচ মাস হয়ে গেলেও মাস্টার্সের ক্লাস, পরীক্ষা বা রুটিন দেয়া হয়নি।”

শিক্ষার্থী খালিদ হাসান জানান, বিভাগের কয়েকজন শিক্ষার্থী উপস্থিতির হার ৬০ শতাংশের কম হওয়ায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাননি। তবে এ দায় বিভাগ এড়াতে পারে না, কারণ তারা একাডেমিক জটিলতা নিরসনের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

নৃবিজ্ঞান বিভাগের সভাপতি কাজি রবিউল আলম বলেন, “কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতির হার ৬০ শতাংশের নিচে। বিধি অনুসারে তারা পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু তারা পরীক্ষায় বসার দাবি তুলেছে। তাদের সহপাঠীরা তাদের ছাড়া পরীক্ষায় বসবে না বলে জানিয়েছে।” তবে সভাপতি এ সিদ্ধান্ত একা নিতে পারেন না। একাডেমিক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক হেনস্তার ঘটনায় সাদুল্লাপুরের এসিল্যান্ড জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


সাংবাদিক হেনস্তার ঘটনায় সাদুল্লাপুরের এসিল্যান্ড জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে অর্পিত সম্পত্তি অধিগ্রহণের প্রায় তিন কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধানে সাংবাদিকদের হেনস্তা ও অপেশাদার আচরণের কারণে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি বা এসিল্যান্ড) বদলি করা হয়েছে। অভিযুক্ত এসিল্যান্ড মো. জসিম উদ্দিনকে পঞ্চগড়ের বোদায় বদলি করেছে প্রশাসন।

আজ বুধবার (২৪ জুন) সিনিয়র সহকারী কমিশনার উত্তম কুমার দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে বদলি করা হয়। এর আগে, অর্পিত সম্পত্তি নিয়ে ভূমি অফিসের পরস্পরবিরোধী প্রতিবেদন ও অর্থ আত্মসাতের বিষয়ে বক্তব্য জানতে সংবাদকর্মীদের সঙ্গে তিনি চড়াও হয়েছিলেন।

গত বৃহস্পতিবার (১৮ জুন) সাদুল্লাপুরের ধাপেরহাটে অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখিয়ে সরকারের প্রায় তিন কোটি টাকা আত্মসাতের বিষয়ে বক্তব্য জানতে এসিল্যান্ডের কার্যালয়ে যান সময় সংবাদের প্রতিবেদক হেদায়েতুল ইসলাম বাবু এবং যমুনা টেলিভিশনের প্রতিবেদক জিল্লুর রহমান মণ্ডল পলাশ। সাংবাদিকদের দেখামাত্রই মোবাইল ফোন জমা রাখার নির্দেশ এসিল্যান্ড জসিম উদ্দিন দেন। এরপর তথ্য বিষয়ে প্রশ্ন করতেই তিনি চেয়ার থেকে উঠে আঙুল তুলে ধমকাতে থাকেন। একপর্যায়ে তেড়ে এসে বলেন, ‘এটা কি ফাজলামোর জায়গা’ এবং বুম ও ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন। ক্যামেরায় হাত দেয়ার কারণ জানতে চাইলে তিনি ফের ধমক দিয়ে বললেন, ‘এটা কি রেকর্ডের জায়গা? যান চলে যান।’ এ কথা বলার পর তিনি গাড়িতে উঠে অফিস ত্যাগ করেন।

এ নিয়ে গত শুক্রবার (১৯ জুন) সময় সংবাদে একটি সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনে হাসানপাড়া মৌজার অর্পিত সম্পত্তি ব্যক্তিমালিকানা হিসেবে উপস্থাপন করে প্রায় তিন কোটি টাকা ক্ষতিপূরণ নেয়ার অভিযোগ তুলে ধরা হয়। সংবাদটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অর্পিত সম্পত্তি অধিগ্রহণের দুর্নীতি ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়টি রংপুর বিভাগীয় কমিশনারের নজরে এলে তিনি তদন্তের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম গত রোববার (২১ জুন) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সময় সংবাদের প্রতিবেদক হেদায়েতুল ইসলাম বাবু এবং যমুনা টিভির প্রতিবেদক পলাশসহ স্থানীয় সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তা রেকর্ড করেন। তবে এ তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি।

মজার বিষয় হলো, গত রোববার (২১ জুন) তদন্তের ঠিক পরদিন হাসানপাড়া মৌজায় অর্পিত সম্পত্তি চিহ্নিত করে সাইনবোর্ড টানিয়ে দেন এসিল্যান্ড জসিম উদ্দিন।

অনুসন্ধানে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য হাসানপাড়া মৌজায় ১/১ ও ২৩৭ বিআরএস খতিয়ানের সাবেক ৭৬ ও ১১২ হাল দাগে সাড়ে ছয় শতক জমি অধিগ্রহণ করে সরকার। ২০২৫ সালের ২৫ নভেম্বর জমি ও স্থাপনা বাবদ ২ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৯৩২ টাকা ৭০ পয়সা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা থেকে ছাড় করা হয়। এই টাকা তুলে নেন পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং তার পরিবারের সদস্যরা।

অথচ অভিযোগ রয়েছে, অধিগ্রহণকৃত ওই জমিটি মূলত অর্পিত সম্পত্তি। এই জমির মালিকানা দাবি করে জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় লিখিত আপত্তি জানিয়েছিলেন একই ইউনিয়নের আসাদুল্লাহ ফারুকী। তার দাবি প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিপক্ষ জাহাঙ্গীর ও তার পরিবার ক্ষতিপূরণের কোটি কোটি টাকা তুলে নিয়েছে। ফারুকী প্রশ্ন তোলেন, ‘সম্পত্তিটি অর্পিত হলে কীভাবে এই টাকা পরিশোধ করা হলো?’

নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ২৯ ডিসেম্বর সাদুল্লাপুরের এসিল্যান্ড এক প্রতিবেদনে নিশ্চিত করেছিলেন যে, ওই সম্পত্তিতে সরকারের কোনো স্বার্থ জড়িত নেই। অথচ ২০২৫ সালের ২৩ এপ্রিল ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের আরেক প্রতিবেদনে বলা হয়, সম্পত্তিটিতে সরকারি স্বার্থ জড়িত রয়েছে।

ভূমি অফিসের কোন প্রতিবেদনটি সঠিক, তা জানতে এর আগে গত ২ জুন এসিল্যান্ড জসিম উদ্দিনের বক্তব্য জানতে চেয়েছিল সময় সংবাদ। সেদিনও তিনি অশোভন আচরণ করেছিলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লাকে ফোনে জানানো হলে তিনি খাস জমি সংক্রান্ত কমিটির সভাপতি ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বক্তব্য নেয়ার পরামর্শ দেন। সেদিন ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। এমনকি ভূমি অফিসের দুই ধরনের প্রতিবেদনের বিষয়েও তিনি কোনো মন্তব্য করেননি। উল্টো ‘কেন কথা বলা যাবে না’ প্রশ্ন করলে তিনি এসিল্যান্ডের মতো আচরণের পুনরাবৃত্তির হুমকি দিযে প্রতিবেদককে চলে যেতে বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের অব্যাহতিকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বুধবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান-এর আয়োজনে এবং জেলা সিভিল সার্জন-এর বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোবায়েদ তাসনিম রুম্পা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সম্পাদকবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%