ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ জন


ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ জন

ফেনী শহরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার কারণে ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে, মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকেলে পৌরসভার সহদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

আটকদের বিস্তারিত পরিচয় ও মিছিলে তাদের সম্পৃক্ততা সম্পর্কে আরো যাচাই-বাছাই চলছে, জানান পুলিশ।

আরও পড়ুন: মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর নাজমা খাতুনের আত্মহত্যা

পুলিশের পাশাপাশি স্থানীয় সূত্র থেকে জানা যায়, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারের অধীনে মুখে মাস্ক পরা ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলে অংশগ্রহণ করেন। এই মিছিলটি শহরের স্টেশন রোড থেকে শুরু হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এসে শেষ হয়।

এসময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও দলের সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান প্রদান করতে থাকে।

এই দিনে দুপুরের দিকে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে থাকা একদল তরুণ সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। বিকেলে ৪ জনকে আটক করা হয়েছে এবং তারা মিছিলে অংশ নিয়েছেন। আটকদের বিস্তারিত পরিচয় ও সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। এই ঘটনার পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী: মেয়র ডা. শাহাদাত হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে কুমিরের টানে নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


বাগেরহাটে কুমিরের টানে নারীর মৃত্যু

সম্প্রতি বাগেরহাটে খানজাহানআলী মাজারের পুকুরে ঘটে যাওয়া এক শিশুর কুমিরে টেনে নিয়ে মৃত্যুর ঘটনার পর এবার আবার জেলাটিতে ঘটলো একটি নতুন মৃত্যুর ঘটনা। মোংলার সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে এবার এক মহিলা জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মহিলার নাম সেলিনা বেগম বলে জানা যাচ্ছে।

বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তার উপর আক্ৰমণ করে। ওই সময় তার সাথে আরও দুই জন জেলে উপস্থিত ছিলেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন পঞ্চাশোর্ধ মহিলাটি, সেলিনা বেগম।

এ সময় সেখানে তার সাথে আরও দুই নারী জেলে ছিলেন। হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সেলিনার সহযাত্রী অপর দুই জেলে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। একপর্যায়ে তাঁরা সেলিনাকে মুক্ত করতে সক্ষম হন। তবে ততক্ষণে তিনি মারা গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেখে নিন ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:১০ পি.এম


দেখে নিন ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের একাদশ

কিংবদন্তি ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা করলে নিশ্চয়ই পতুর্গালের বেশ কজন ফুটবলারের নাম থাকবে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইউসেবিও, লুইস ফিগো এবং ক্রিস্টিয়ানো রোনালদো।

কিন্তু, বিশ্বকাপজয়ীদের তালিকা করলে সেখানে থাকবেন না কেউই। ২০১৬ সালের ইউরো জয়ীদের বিশ্বকাপ প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্য ছিল তৃতীয় স্থান। ১৯৬৬ বিশ্বকাপের সেই দলে ছিলেন ইউসেবিও। ২০০৬ সালে ফিগো ও রোনালদোর জুটিও পর্তুগালকে শেষ আটে উন্নীত করেছিল।

তবে, দুই পূর্বসূরি তাদের নিজ দেশকে শিরোপা এনে দিতে পারেননি। এবার কি পারবেন ‘সিআর সেভেন’? লিওনেল মেসি এবং গিয়ের্মো ওচোয়ার সঙ্গে যৌথভাবে তিনি ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে অংশ নিচ্ছেন। তার বয়স ৪১ হওয়ায়, অমরত্ব লাভের এটাই সম্ভবত শেষ সুযোগ।

সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এবার তিনি পাশে পাচ্ছেন নিজেদের ইতিহাসের সোনালি প্রজন্মকে।

আজ ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে সেই অভিযান শুরু করবেন রোনালদোরা। অভিযানে প্রথম ম্যাচের একাদশে কারা থাকছেন, তা জানিয়ে দিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ।

রোনালদোকে নিয়েই আক্রমণভাগ সাজিয়েছেন মার্তিনেজ। ৪-৩-২-১ ফর্মেশনে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গী হিসেবে থাকবেন ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা এবং পেদ্রো নেতো।

পর্তুগালের একাদশে অন্তর্ভুক্ত রয়েছেন— দিয়াগো কস্তা (গোলরক্ষক), জোয়াও ক্যানসেলো, রেনেতো ভেইগা, তুমিাস আরাউহো, নুনো মেন্দেস, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বের্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং পেদ্রো নেতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ৭টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে প্রার্থীরা অষ্টম শ্রেণি ও এসএসসি পাসেই আবেদনের সুযোগ পাবেন। আগামী ৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)
পদের সংখ্যা: ৭ পদে ১৩ জন

১. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
পদের সংখ্যা: ৭ পদে ১৩ জন

আবেদনের যোগ্যতা-
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

২. পদের নাম: সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা-
*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে

৩. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা-
*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে

৪. পদের নাম: বাবুর্চি
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

আবেদনের যোগ্যতা
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

৫. পদের নাম: মেস ওয়েটার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

আবেদনের যোগ্যতা-
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সনদপ্রাপ্ত হতে হবে
*অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা-
*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
*প্রার্থীদের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে

৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা-
*অষ্টম শ্রেণি পাস হতে হবে
*অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

আবেদন পদ্ধতি: অনলাইন
চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা

বয়স: ১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) এই http://ssf.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং পদের জন্য ১১২ টাকা, ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জুলাই, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার উন্নতির ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে : ইউজিসি সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


শিক্ষার উন্নতির ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে : ইউজিসি সদস্য

বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার উন্নয়ন, মানবসম্পদের মানোন্নয়ন এবং বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে।

এ জন্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপরও জোর দেওয়া হচ্ছে।

বুধবার (১৭ জুন) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিকস, কমিউনিকেশনস, কম্পিউটিং অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনফ্রাস্ট্রাকচার-২০২৬’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, সৃজনশীল অর্থনীতির জন্য এবার প্রথমবারের মতো বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। উদ্ভাবনী শক্তির মাধ্যমে সরকারের সাফল্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন দেশের গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করে। এতে নতুন গবেষণার প্রতি তরুণদের আগ্রহ বাড়বে।

সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী, শিল্পবিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি, নেটওয়ার্ক ও নিরাপত্তা, স্মার্ট প্রযুক্তিনির্ভর অবকাঠামো এবং উন্নত ইলেকট্রনিকস, ভিএলএসআই ও এমবেডেড সিস্টেমসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।

প্রথম দিনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের আইজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংপিল শিন। আয়োজকেরা জানান, প্রথম দিনে শতাধিক গবেষক ১৮০টি প্রবন্ধ উপস্থাপন করেছেন। দুই দিনে মোট ৩৯টি সেশনে ৩০৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থী তৈরি করা নয়, সামাজিক সমস্যার সমাধানে জ্ঞানভিত্তিক ভূমিকা রাখা। বিশ্ব দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে বিশ্ববিদ্যালয়গুলোকে থাকতে হবে।

তিনি আরো বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সামনে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার বড় সুযোগ তৈরি হয়েছে। গবেষণার অনুকূল পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ ধরনের সম্মেলন তরুণ শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে, যা গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বুয়েটের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, অধ্যাপক ড. সিলিয়া শাহনাজ, অধ্যাপক ড. মো. ইমামুল হাসান ভূঁইয়া এবং সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সম্মেলনের সমাপনী দিনে দেশি-বিদেশি শতাধিক গবেষক তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%